পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

January 03rd, 12:00 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন

January 03rd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 12th, 04:54 pm

আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর

September 12th, 04:45 pm

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।

বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 11th, 11:00 am

মঞ্চে উপবিষ্ট উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রীমান যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, উপস্থিত মন্ত্রীগণ, অন্য জনপ্রতিনিধিরা, বনস ডেয়ারির অধ্যক্ষ শঙ্কর ভাই চৌধুরী এবং এখানে আমাকে আশীর্বাদ জানাতে আসা আমার পরিবারের বিপুল সংখ্যক সদস্য,

বারাণসীতে ৩,৮৮০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

April 11th, 10:49 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে ৩,৮৮০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। কাশীর সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এখানকার মানুষের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি সেইসঙ্গে আরও বলেন, হনুমান জন্মোৎসব উপলক্ষে আগামীকাল এক বিশেষ দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, “বিগত ১০ বছরে বেনারসের উন্নয়ন এক নতুন গতি পেয়েছে।” ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি আধুনিকতাকে গ্রহণ করা এবং এখানকার উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন

April 09th, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন। সফরকালে তিনি বারাণসীতে বেলা ১১টার সময় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মোট আর্থিক মূল্যের পরিমাণ ৩,৮৮০ কোটি টাকার বেশি। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি ভাষণও দেবেন।

থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য

February 14th, 08:30 am

থাইল্যান্ডে সম্বাদ – এর এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিতে পারে আমি গর্বিত। অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ভারত, জাপান ও থাইল্যান্ডের ব্যক্তিবর্গ এই কর্মসূচিকে সফল করে তুলতে কাজ করছেন। তাঁদের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। সেইসঙ্গে, অংশগ্রহণকারী সকলকে আমার শুভেচ্ছা।

থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

February 14th, 08:10 am

থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারত, জাপান ও থাইল্যান্ডের অগ্রণী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে যোগ দিতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। অংশগ্রহণকারীদের তিনি শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক অভিধম্ম দিবসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

October 17th, 10:05 am

সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু জি, ভদন্ত রাহুল বোধি মহাথেরো জি, প্রণম্য ইয়াংচুক ছোদেন জি, মহাসঙ্ঘের সকল বিশিষ্ট সদস্যগণ, মাননীয়গণ, কূটনীতিক জগতের সদস্যগণ, বৌদ্ধ বিদ্বৎজন, ধম্মের অনুসরণকারীরা, মহোদয়া এবং মহোদয়গণ

আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 17th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং ধ্রুপদী ভাষা হিসেবে পালি-র স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অভিধম্ম দিবসের অর্থ, অভিধম্ম শিক্ষা দেওয়ার পরে ঐশ্বরিক সাম্রাজ্য থেকে ভগবান বুদ্ধের অবতরণ। সম্প্রতি পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ বছর অভিধম্ম দিবস উদযাপনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ, অভিধম্ম সংক্রান্ত ভগবান বুদ্ধের বাণী মূলত পালি ভাষায় পাওয়া যায়।

উত্তরপ্রদেশের বারাণসীতে সর্বেদ মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 18th, 12:00 pm

উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মহেন্দ্রনাথ পান্ডেজী, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী অনিলজী, সদগুরু আচার্য পুজ্য শ্রী সতন্ত্র দেবজী মহারাজ, পুজ্য শ্রী বিজ্ঞান দেবজী মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ভক্তগণ এবং আমার পরিবারের সদস্যবৃন্দ!

উত্তর প্রদেশের বারাণসীতে স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

December 18th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের বারাণসীতে উমরাহাতে স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মহর্ষি সদাফল দেবজী মহারাজের মূর্তিতে শ্রদ্ধা জানান ও মন্দির চত্বর প্রদক্ষিণ করেন।

জি-২০ভুক্ত দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা

August 26th, 10:15 am

বারাণসীতে আপনাদের সকলকে স্বাগত। এই স্থানটি আবার কাশী নামেও সুপরিচিত। বারাণসীতে আজ আপনারা বৈঠকে মিলিত হচ্ছেন জেনে আমি আনন্দিত কারণ, ঘটনাক্রমে এটি আমার সংসদীয় নির্বাচনী ক্ষেত্র। কাশী শুধুমাত্র বিশ্বের একটি প্রাচীনতম শহরই নয়, এরই অদূরে রয়েছে সারনাথ যেখানে ভগবান বুদ্ধ তাঁর প্রথম উপদেশটি প্রচার করেছিলেন। সুচিন্তিত জ্ঞান, ধর্ম এবং সত্যরাশির শহর হল এই কাশী। অর্থাৎ, জ্ঞান, কর্তব্য ও সত্যের মতো সম্পদগুলির এক বিশেষ ভাণ্ডার হল এই শহরটি। সেই অর্থে কাশী হল ভারতের সাংস্কৃতিক তথা আধ্যাত্মিক রাজধানী। আশা করি, আপনারা আপনাদের কর্মসূচির মধ্যেও সময় বের করে নিয়ে গঙ্গা আরতি দর্শন করবেন, সারনাথ পরিদর্শনে যাবেন এবং স্বাদ অনুভব করবেন কাশীর বিশেষ বিশেষ খাদ্যসম্ভারের।

"জি-২০ভুক্ত দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা "

August 26th, 09:47 am

প্রধানমন্ত্রী মোদী ভিডিও লিঙ্কের মাধ্যমে উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত জি-২০ভুক্ত দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, সুচিন্তিত জ্ঞান, ধর্ম এবং সত্যরাশির শহর হল এই কাশী। অর্থাৎ, জ্ঞান, কর্তব্য ও সত্যের মতো সম্পদগুলির এক বিশেষ ভাণ্ডার হল এই শহরটি। সেই অর্থে কাশী হল ভারতের সাংস্কৃতিক তথা আধ্যাত্মিক রাজধানী।

দিল্লিতে আন্তর্জাতিক বৌদ্ধ শিখর সম্মলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

April 20th, 10:45 am

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ শ্রী কিরেন রিজিজুজি, জি কিষাণ রেড্ডিজি, শ্রী অর্জুন রাম মেঘোয়ালজি, মীনাক্ষী লেখিজি, আন্তর্জাতিক বৌদ্ধ সঙ্ঘের মহাসচিব, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত সন্ন্যাসীবৃন্দ, অন্য অভ্যাগতগণ এবং ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন

April 20th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির হোটেল অশোক-এ আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন এবং বুদ্ধ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তিনি ১৯ জন বিশিষ্ট ‘শ্রমণ’কে ‘চিবর’ বা সন্ন্যাসীর পবিত্র বস্ত্র দান করেন।

নেপালে অনুষ্ঠিত ২৫৬৬তম বুদ্ধ জয়ন্তী এবং লুম্বিনী দিবস, ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

May 16th, 09:45 pm

আগেও আমার বৈশাখ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত দিব্যস্থলগুলিতে, ভগবান বুদ্ধের আরাধনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে, আর আজ ভারতের মিত্র দেশ নেপালে ভগবান বুদ্ধের পবিত্র জন্মস্থান লুম্বিনীতে এসে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য হল।

নেপালের লুম্বিনীতে বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান

May 16th, 03:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের লুম্বিনীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যান্ড মেডিটেশন হলে ২৫৬৬তম বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তাঁর পত্নী আর্জু রানা দেউবা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কেদারনাথে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন

November 05th, 10:20 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেদারনাথে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। তিনি সেখানে আদি শঙ্করাচার্য সমাধি উদ্বোধনের পাশাপাশি, শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন। চালু পরিকাঠামো প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতি তিনি খতিয়ে দেখেন। কেদারনাথ মন্দিরে প্রধানমন্ত্রী পূজার্চনায় অংশ নেন। কেদারধামে মূল অনুষ্ঠানের পাশাপাশি, দেশের বিভিন্ন জায়গায় উপাসনালয় সহ ১২টি জ্যোতির্লিঙ্গ এবং ৪টি ধামে পূজার্চনার আয়োজন করা হয়েছে। এই পূজার্চনাগুলি সবই মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত।