গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”গুজরাটের সোমনাথে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
May 11th, 03:55 pm
গুজরাটের সোমনাথে আজ সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরের পুনর্গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগ তুলে ধরেন তিনি। ভারতীয় সভ্যতার এই অনন্য নিদর্শনকে নতুনভাবে গড়ে তোলা সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সমগ্র দেশ সর্দার প্যাটেলের স্বপ্নকে বাস্তবায়িত করতে দায়বদ্ধ থাকবে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৫তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
December 15th, 08:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি তাঁর ৭৫তম প্রয়াণ বার্ষিকীতে। তিনি বলেছেন যে, সর্দার প্যাটেল তাঁর সমগ্র জীবন নিবেদন করেছিলেন দেশকে একসূত্রে বাঁধতে এবং ঐক্য গড়ে তুলতে।রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের একতা শপথ পাঠ করালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং
October 31st, 02:06 pm
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা আজ দেশের ঐক্য এবং সংহতি রক্ষায় সংকল্প ব্যক্ত করতে একতা শপথ নিলেন।৩০-৩১ অক্টোবর গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী
October 29th, 10:58 am
প্রধানমন্ত্রী একতা নগরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। ১ হাজার ১৪০ কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন, পরিবেশবান্ধব পরিবহণ, স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
October 26th, 11:30 am
এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন
August 31st, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।নগর এলাকা আমাদের উন্নয়ন কেন্দ্র, আমাদের নগর সংস্থাগুলিকে অর্থনীতির উন্নয়ন কেন্দ্রে পরিণত করতে হবে: গান্ধীনগরে প্রধানমন্ত্রী মোদী
May 27th, 11:30 am
গুজরাটের গান্ধীনগরে আজ গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ওই মঞ্চ থেকে তিনি নগর বিকাশ বর্ষ ২০২৫-এর সূচনা করেন – যা নগর বিকাশ বর্ষ ২০০৫-এর ২০ বছর পূর্তির বার্তা দেয়। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গত ২ দিনে ভদোদরা, দাহোদ, ভুজ, আমেদাবাদ এবং গান্ধীনগর সফরে তিনি অপারেশন সিঁদুরের সাফল্য এবং দেশপ্রেমের উদযাপন প্রত্যক্ষ করেছেন।গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ফের সন্ত্রাসবাদ সম্পর্কে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
May 27th, 11:09 am
১৯৪৭ সালে স্বাধীনতা ও দেশ ভাগের ঠিক পরেই প্রথম জঙ্গি হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। ভারতকে কার্যত তিন ভাগে ভাগ করা হয়েছিল সেই সময়। একটি ভাগে পাকিস্তান জঙ্গিদের প্রশয় দিয়ে গেছে ধরাবাহিকভাবে। এই প্রসঙ্গে তিনি সর্দার প্যাটেলের সেই দৃষ্টিভঙ্গীর উল্লেখ করেন – যা বার্তা দেয় যে পাক - অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারতীয় সেনার থামা উচিত নয়। কিন্তু প্যাটেলের পরামর্শ তখন শোনা হয়নি। ৭৫ বছর ধরে সন্ত্রাসবাদের ধারা অব্যাহত থেকেছে। তারই ফল পহেলগামের ঘটনা। কূটনৈতিক নানা ফন্দিফিকির চালিয়ে যাওয়া সত্বেও পাকিস্তান ভারতের সামরিক শক্তির মুখোমুখি হয়েছে বারবার। পাকিস্তানকে সম্পূর্ণ ভাবে পর্যুদস্ত করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে সরাসরির যুদ্ধে জিততে পারবে না ইসলামাবাদ। সেকথা বুঝেই প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধে নেমেছে। সাধারণ মানুষকে, এমনকি নিরীহ তীর্থযাত্রীদেরও হত্যা করতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতে।প্রধানমন্ত্রী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন
April 09th, 09:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ এপ্রিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সফর করবেন। সফরকালে তিনি বারাণসীতে বেলা ১১টার সময় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মোট আর্থিক মূল্যের পরিমাণ ৩,৮৮০ কোটি টাকার বেশি। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি ভাষণও দেবেন।প্রধানমন্ত্রী দিল্লিতে রাজ্যের মুখ্যসচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করেছেন জনমুখী, সক্রিয় সুপ্রশাসনের ভাবনায় আমরা কাজ করে থাকি, যার মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্য অর্জিত হবে : প্রধানমন্ত্রী
December 15th, 10:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে অনুষ্ঠিত রাজ্যের মুখ্যসচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে আজ পৌরোহিত্য করেছেন। তিনদিনের এই সম্মেলন শুরু হয়েছিল ১৩ ডিসেম্বর থেকে।সর্দার প্যাটেল জয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
October 31st, 08:07 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, অদম্য মনোভাব, দূরদর্শীতা এবং অসাধারণ দায়বদ্ধতার সঙ্গে সর্দার প্যাটেল আমাদের দেশের ভাগ্যকে এক নতুন দিশা দেখান।আগামীকাল ও পরশু অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবর গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী
October 29th, 02:20 pm
আগামীকাল ও পরশু অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী গুজরাট সফর করবেন। ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টা নাগাদ অম্বাজি মন্দিরে তিনি পূর্জার্চনা ও দর্শনের কাজে ব্যস্ত থাকবেন। পরে, বেলা ১২টা নাগাদ মেহসানায় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।