প্রধানমন্ত্রী ১২ আগস্ট মধ্যপ্রদেশ সফর করবেন

August 10th, 04:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ আগস্ট ২০২৩ মধ্যপ্রদেশ সফর করবেন। দুপুর ২.১৫ নাগাদ তিনি পৌঁছবেন সগর জেলায়, যেখানে তিনি সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজি মেমোরিয়ালের ভূমিপূজা করবেন। ৩.১৫ নাগাদ প্রধানমন্ত্রী ধানায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে তিনি সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজি মেমোরিয়ালের শিলান্যাস করবেন।