প্রাপ্তির তালিকা: ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর
July 02nd, 10:39 pm
সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা।যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি
July 02nd, 10:14 pm
ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।জ্বালানি সক্ষমতা ও সুস্থায়িত্ব নিয়ে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের যৌথ বিবৃতি
July 02nd, 10:04 pm
২ জুলাই ২০২৬ তারিখে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে নতুন দিল্লিতে মুখোমুখি হন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার দায়িত্বশীল শক্তি এবং প্রধান জ্বালানি-ব্যবহারকারী দেশ হিসেবে জ্বালানি ক্ষেত্রের সক্ষমতা ও সুস্থায়িত্ব যৌথভাবে জোরদার করার ব্যাপার তাঁরা অভিন্ন মত ব্যক্ত করেন।ভারত-জাপান বাণিজ্য মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
July 02nd, 03:35 pm
ভারত-জাপান সফলতার গল্পের অংশ হওয়ার জন্য এই মঞ্চে যোগদানকারী আমাদের নতুন অংশীদারদর আমি আন্তরিক অভিনন্দন জানাই।জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর ভাষণ
July 02nd, 01:30 pm
মাত্র কয়েক দিন আগে জি-সেভেন শীর্ষ সম্মেলনে আমি বলেছিলাম, পৃথিবীজুড়ে এখন এক অস্থির অবস্থা চলছে, এই সময়ে পারস্পরিক আস্থাই আমাদের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। আর আমি গর্বিত যে, ভারত ও জাপানের মধ্যে অংশীদারিত্বে এই আস্থা পুরোপুরি বজায় রয়েছে।জাপানের প্রতিনিধি সভার নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য সানায়ে তাকাইচি-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
February 08th, 09:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাপানের প্রতিনিধি সভার নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য সানায়ে তাকাইচি-কে অভিনন্দন জানিয়েছেন। সানায়ে তাকাইচির নেতৃত্বে ভারত-জাপান অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছোবে এবং এই সহযোগিতা সারা বিশ্বের সুস্থিতি ও সমৃদ্ধির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর
November 23rd, 09:46 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২৯ অক্টোবর তাঁদের মধ্যে টেলিফোন বার্তালাপের পর এই প্রথম সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হল।জাপানের প্রধানমন্ত্রী মাননীয়া সানায়ে তাকাইচি’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী; আলোচনায় উঠে এল দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের নানা দিক
October 29th, 01:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী মাননীয়া সানায়ে তাকাইচির আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সহায়তার নানা দিক উঠে এল। জাপানের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য মাননীয়া তাকাইচি’কে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। তাঁদের আলোচনায় আর্থিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদের আদান-প্রদানের বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। বিশ্বের সমৃদ্ধি ও সুস্থিতির লক্ষ্যে ভারত – জাপান সম্পর্কের গুরুত্ব উল্লেখ করেছেন তাঁরা।জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সানে তাকাইচি’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
October 21st, 11:24 am
জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমতী সানে তাকাইচি’কে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।