সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 13th, 06:55 pm

কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন

February 13th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কমনওয়েলথ স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

January 14th, 11:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে নতুন দিল্লির সংসদ ভবনের সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের (সিএসপিওসি) ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

প্রধানমন্ত্রী সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন

November 26th, 09:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির সংবিধান সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে আয়োজিত সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।

২৬ নভেম্বর সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

November 25th, 04:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বছর সংবিধান গ্রহণের ৭৬তম বার্ষিকী।

PM Modi participates in programme to mark Constitution Day in Samvidhan Sadan

November 26th, 02:46 pm

The Prime Minister, Shri Narendra Modi has participated in the programme to mark Constitution Day in Samvidhan Sadan. Shri Modi also hailed the President’s address terming it insightful.