জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষাকারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর

June 25th, 10:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই সময়কে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন যে, এই সময়কালে অগণিত নাগরিক অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, যাঁরা নীরব থাকেননি এবং সংবিধানে নিহিত আদর্শগুলিকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন।

সংবিধান হত্যা দিবস ভারতের সংবিধানকে যে পদদলিত করা হয়েছিল, তার স্মারক হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী

July 12th, 05:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ২৫শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসাবে ঘোষণার বিষয়টি যখন ভারতের সংবিধানকে পদদলিত করা হয়েছিল সেকথার স্মারক হিসাবে কাজ করবে।