অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

July 09th, 01:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেল স্যাম মস্টিন-এর সঙ্গে দেখা করেছেন।

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন

July 03rd, 08:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬-৮ জুলাই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে সে দেশ সফর করবেন। এটি তাঁর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। ২০১৮ সালের মে মাসে দুই দেশের সম্পর্ক একটি সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ইন্দোনেশিয়া সফর। সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করবেন। জাকার্তায় প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সম্পর্ক রয়েছে। দু’দেশের জনসাধারণের মধ্যেও নিবিড় যোগাযোগ আছে। এই আবহে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দিরও দর্শন করবেন।