পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলা জুড়ে দুটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন; ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্ক প্রায় ১৯২ কিলোমিটার বৃদ্ধি পাবে
March 10th, 04:19 pm
প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচটি জেলা জুড়ে ৪,৪৭৪ কোটি টাকা মূল্যের দুটি রেলওয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে। 'পিএম-গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান'-এর আওতায় পরিকল্পিত এই প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর 'নতুন ভারত' ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য হলো এই অঞ্চলের মানুষকে 'আত্মনির্ভর' করে তোলা।