নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।"ভারতের ক্রমবর্ধমান জিডিপি: প্রধানমন্ত্রী মোদীর জিডিপি প্লাস কল্যাণের জয় "
December 01st, 09:12 pm
সমস্ত প্রত্যাশা এবং পূর্বাভাস অতিক্রম করে, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ বৃদ্ধির হারের উপর ভিত্তি করে, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৬ শতাংশ হারে বৃদ্ধির সাথে প্রত্যাশার চেয়ে ভাল পারফর্ম করেছে। এই প্রবৃদ্ধির একটি উল্লেখযোগ্য অবদান হল সরকারের মূলধন ব্যয়, যা অর্থবর্ষের প্রথমার্ধে ৪.৯১ ট্রিলিয়ন টাকায় (৫৮.৯৮ বিলিয়নডলার) পৌঁছেছে, যা আগের বছরের ৩.৪৩ ট্রিলিয়ন টাকা ছাড়িয়ে গেছে।