আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জি’কে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

June 10th, 09:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ জি’কে ধন্যবাদ জানিয়েছেন। এই শুভেচ্ছাবার্তা দেশের জন্য আরও দায়বদ্ধতা নিয়ে কাজ করার অনুপ্রেরণা বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ – এর আদর্শে ভারতের সার্বিক উন্নয়ন তাঁর মূল মন্ত্র।

"ভারতের ক্রমবর্ধমান জিডিপি: প্রধানমন্ত্রী মোদীর জিডিপি প্লাস কল্যাণের জয় "

December 01st, 09:12 pm

সমস্ত প্রত্যাশা এবং পূর্বাভাস অতিক্রম করে, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ বৃদ্ধির হারের উপর ভিত্তি করে, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৬ শতাংশ হারে বৃদ্ধির সাথে প্রত্যাশার চেয়ে ভাল পারফর্ম করেছে। এই প্রবৃদ্ধির একটি উল্লেখযোগ্য অবদান হল সরকারের মূলধন ব্যয়, যা অর্থবর্ষের প্রথমার্ধে ৪.৯১ ট্রিলিয়ন টাকায় (৫৮.৯৮ বিলিয়নডলার) পৌঁছেছে, যা আগের বছরের ৩.৪৩ ট্রিলিয়ন টাকা ছাড়িয়ে গেছে।