First Deputy PM of Russia Denis Manturov calls on PM Modi

April 02nd, 07:17 pm

The First Deputy Prime Minister of the Russian Federation, Denis Manturov, called on PM Modi and briefed him on the progress in various areas of mutually beneficial cooperation. The PM expressed satisfaction at the sustained efforts being made by both sides and extended warm greetings to President Putin.

প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন

February 15th, 02:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেল ৫টায় নয়াদিল্লির ভারত মন্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন।

পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

January 03rd, 12:00 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন

January 03rd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফলাফলের তালিকা: রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতির ভারত সফর

December 05th, 05:53 pm

ভারত সাধারণতন্ত্রের সরকার এবং রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে এক দেশের নাগরিকদের অন্য দেশের ভূখণ্ডে অস্থায়ী শ্রম বিষয়ক চুক্তি।

২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ বিবৃতি

December 05th, 05:43 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি, মহামান্য শ্রী ভ্লাদিমির পুতিন, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৪-০৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারত সফর করেন।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

December 05th, 03:45 pm

ভারত রাশিয়া ব্যবসা ফোরাম, আমি বিশ্বাস করি যে এত বড় প্রতিনিধিদলের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়া রাষ্ট্রপতি পুতিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। আর আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। এই ফোরামে যোগদান এবং তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যবসার জন্য সরলীকৃত পূর্বাভাসযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দিচ্ছেন

December 05th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুতিন এবং ভারত ও বিদেশের নেতাদের এবং সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ভারত রাশিয়া বাণিজ্যিক মঞ্চ রাষ্ট্রপতি পুতিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিফন। রুশ রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক বিশাল প্রতিনিধিদল নিয়ে এসেছেন। তিনি সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং বলেন যে তাদের মধ্যে থাকতে পেরে তিনি আনন্দিত। শ্রী মোদী তাঁর বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে এই মঞ্চে যোগদান এবং তাঁর মূল্যবান চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্যবসার জন্য সরলীকৃত এবং অনুমানযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এবং ভারত ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপতির সাথে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

December 05th, 02:00 pm

আজ ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর এমন এক সময়ে এসেছে যখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করছে। ঠিক ২৫ বছর আগে, রাষ্ট্রপতি পুতিন আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পনেরো বছর আগে, ২০১০ সালে, আমাদের অংশীদারিত্বকে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব-এর মর্যাদায় উন্নীত করা হয়েছিল।

PM Modi’s remarks during the joint press meet with Russian President Vladimir Putin

December 05th, 01:50 pm

PM Modi addressed the joint press meet with President Putin, highlighting the strong and time-tested India-Russia partnership. He said the relationship has remained steady like the Pole Star through global challenges. PM Modi announced new steps to boost economic cooperation, connectivity, energy security, cultural ties and people-to-people linkages. He reaffirmed India’s commitment to peace in Ukraine and emphasised the need for global unity in the fight against terrorism.

প্রধানমন্ত্রী রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন

December 05th, 10:30 am

শ্রী মোদী বলেছেন, “আজ সন্ধ্যায় এবং আগামীকাল আমাদের মধ্যে যে আলোচনা হবে তার অপেক্ষায় রয়েছি। ভারত ও রাশিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে পরীক্ষিত। এই সম্পর্কের ফলে আমাদের জনসাধারণ প্রভূত উপকৃত হয়েছেন।”

প্রেসিডেন্ট পুতিনের ৭৩-তম জন্মদিনে টেলিফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

October 07th, 06:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রুশ প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

৮ অক্টোবর নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

October 07th, 10:27 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অক্টোবর নতুন দিল্লির যশোভূমিতে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)-এর উদ্বোধন করবেন। টেলিযোগাযোগ দপ্তর এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)-এর যৌথ আয়োজনে এই সমারোহ টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম আলোচনা ও আদান-প্রদানের মঞ্চ হিসেবে স্বীকৃত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর

September 25th, 08:56 pm

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা প্রেসিডেন্ট পুতিনের

September 17th, 07:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর গুরুত্বপূর্ণ বক্তব্য

September 01st, 12:48 pm

চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন সংঘাত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। প্রধানমন্ত্রী মোদী শান্তির দিকে সাম্প্রতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে সকল পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে আসবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করা অপরিহার্য বলে উল্লেখ করেছেন। বৃহত্তর মানবিক মাত্রার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটি কেবল একটি আঞ্চলিক উদ্বেগ নয়, বরং মানবতার আহ্বান।

‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন

August 31st, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা

August 08th, 06:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

July 24th, 11:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রানহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। “ আমরা রাশিয়া এবং সে দেশের জনসাধারণের সঙ্কটের সময় তাঁদের সঙ্গে রয়েছি”।

প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতির বঙ্গানুবাদ

June 18th, 12:32 pm

প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হওয়ায় সেই বৈঠক হয়নি।