বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চস্তরীয় বৈঠক
July 22nd, 07:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আজ বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করলেন।নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 11th, 01:15 pm
আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
July 11th, 12:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 31st, 05:00 pm
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
March 31st, 04:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।প্রধানমন্ত্রী ৩১ মার্চ গুজরাট সফর করবেন
March 30th, 11:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ৩১শে মার্চ গুজরাট সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সেখানে এক সমাবেশে ভাষণও দেবেন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী আহমেদাবাদের সানন্দে ‘কেইনস সেমিকন প্ল্যান্ট’-এর উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ‘ভাব-থরাদ’-এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিকেল ৪টা নাগাদ ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমুলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি এক সমাবেশে ভাষণও দেবেন।Cabinet approves scheme on ‘Small Hydro Power (SHP) Development Scheme for the period FY 2026-27 to FY 2030-31’
March 18th, 04:12 pm
The Union Cabinet, chaired by PM Narendra Modi, has approved the ‘Small Hydro Power (SHP) Development Scheme for the period FY 2026–27 to FY 2030–31’ with an outlay of Rs. 2,584.60 crore. The scheme will particularly benefit hilly and North Eastern states and also incentivise states to prepare detailed project reports for about 200 projects, creating a pipeline of small hydro projects in the future.তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
March 11th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।৬ মার্চ “কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
March 05th, 06:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ ২০২৬ সকাল ১১টা ১৫ মিনিটে “কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন।নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।The greatest pride of my life is that I am a karyakarta of the Bharatiya Janata Party: PM Modi at BJP HQ
January 20th, 11:16 am
Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”PM Modi addresses BJP karyakartas at felicitation of New Party President
January 20th, 11:15 am
Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
November 19th, 07:01 pm
তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এল. মুরুগানজি, তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. কে. রামাস্বামীজি, বিভিন্ন কৃষি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি, আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগদানকারী দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক! আমি আপনাদের সকলকে ভানাক্কম এবং নমস্কার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সকলের কাছে এবং সারা দেশের কৃষক ভাই-বোনেদের কাছে ক্ষমা চাইছি। আজ সকালে আমি সত্য সাই বাবার প্রতি নিবেদিত একটি অনুষ্ঠানে যোগদানের জন্য পুট্টাপার্থিতে ছিলাম এবং সেখানে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের থেকে বেশিক্ষণ ধরে চলায় আমার এখানে পৌঁছতে প্রায় এক ঘন্টা দেরি হয়েছে। এর ফলে আপনাদের যেকোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সারা দেশের অনেক মানুষ অপেক্ষা করছেন, আমি আরো একবার আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন
November 19th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন। এই উপলক্ষে জনসভায় ভাষণে শ্রী মোদী কোয়েম্বাটোরের পবিত্র ভূমিতে মারুধামালাইয়ের ভগবান মুরুগানকে প্রণাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি কোয়েম্বাটোরকে সংস্কৃতি, করুণা এবং সৃজনশীলতার ভূমি হিসাবে বর্ণনা করেন এবং এটিকে দক্ষিণ ভারতের উদ্যোক্তা শক্তির শক্তি কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেন। তিনি বলেন যে শহরের টেক্সটাইল ক্ষেত্র জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধানমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর এখন আরও বিশেষ মর্যাদা অর্জন করেছে, কারণ এর প্রাক্তন সাংসদ, শ্রী সিপি রাধাকৃষ্ণণ এখন উপরাষ্ট্রপতির ভূমিকায় দেশকে পথ দেখাচ্ছেন।অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথি-তে শ্রী সত্য সাঁই বাবার জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 19th, 11:00 am
শ্রী সত্য সাঁই বাবার এই জন্ম বার্ষিকী অনুষ্ঠান আমাদের প্রজন্মের জন্য কেবল একটি উদযাপন নয়, এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ। যদিও তিনি শারীরিকভাবে আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর শিক্ষা, তাঁর প্রেম এবং তাঁর সেবার মনোভাব লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়ে চলেছে। ১৪০টিরও বেশি দেশে লক্ষ লক্ষ জীবন নতুন আলো, নতুন দিক নির্দেশনা এবং নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।