‘হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিট’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 06th, 08:14 pm
আমি এই শীর্ষ সম্মেলনের আয়োজকদের, আর যত বন্ধু এখানে তাঁদের ভাবনা-চিন্তার কথা তুলে ধরেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এইমাত্র শোভনা জি দুটো কথা বলেছেন, যা আমাকে আকৃষ্ট করেছে। প্রথমত, তিনি বলেছেন যে মোদী জি যখন গতবার এখানে এসেছিলেন, তখন এই পরামর্শ দিয়েছিলেন। এদেশে কোন মিডিয়া হাউসকে কোন কাজ করার উপদেশ দেওয়ার হিম্মত কারও হয় না; কিন্তু, আমি বলেছিলাম! আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হল যে, শোভনা জি এবং তাঁর টিম অত্যন্ত আগ্রহের সঙ্গে তা পালন করেছেন। আর দেশের সামনে তা তুলে ধরেছেন। একটু আগেই আমি যে প্রদর্শনীটি দেখে এলাম, উপস্থিত সবাইকে আমি অনুরোধ জানাবো যে, আপনারা সবাই এই প্রদর্শনী দেখবেন। এই ফটোগ্রাফার বন্ধুগণ, একেকটি মুহূর্তকে এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন যে মুহূর্তগুলি অমর হয়ে উঠেছে। আর একটা কথা শোভনা জি বলেছেন, সে কথার আমি যতটা বুঝেছি; তিনি বলেছেন, যে আপনারা ভবিষ্যতেও... আপনি অন্য ভাবেও বলতে পারতেন যে, ভবিষ্যতে আপনারা দেশের সেবা করে যাবেন। কিন্তু কিন্তু হিন্দুস্তান টাইমস যখন একথা বলে যে আপনারা ভবিষ্যতেও এভাবে সেবা করে যাবেন, তখন এই সংকল্পের জন্যও আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন
December 06th, 08:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে তিনি ভারত ও বিদেশের অসংখ্য বিশিষ্ট অতিথির উপস্থিতি লক্ষ্য করেন এবং আয়োজক এবং তাদের মতামত ভাগ করে নেওয়া সকলকে শুভেচ্ছা জানান। শ্রী মোদী উল্লেখ করেন যে শোভনা জি দুটি বিষয় উল্লেখ করেছেন যা তিনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছেন। প্রথমটি ছিল তাঁর পূর্ববর্তী সফরের কথা উল্লেখ করে যখন তিনি একটি পরামর্শ দিয়েছিলেন, যা মিডিয়া হাউসগুলিতে খুব কমই মান্য করা হয়, কিন্তু তিনি তা করেছিলেন। তিনি আনন্দ প্রকাশ করেন যে শোভনা জি এবং তার দল উৎসাহের সাথে এটি বাস্তবায়ন করেছেন। তিনি উল্লেখ করেন যে তিনি যখন প্রদর্শনীটি পরিদর্শন করেন, তখন তিনি দেখেছেন যে আলোকচিত্রীরা এমনভাবে মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দী করেছেন যে সেগুলি অমর হয়ে গেছে। তিনি সকলকে এই প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানান। শ্রী মোদী শোভনা জি-এর বলা দ্বিতীয় বিষয়টির উপর মন্তব্য করে বলেন, এটিকে কেবল জাতির সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছা নয়, বরং হিন্দুস্তান টাইমস নিজেই বলেছে যে তাঁরা একইভাবে সেবা চালিয়ে যাবেন, সেজন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।The energy here today, especially among the youth, says it all - ‘Phir Ek Baar, NDA Sarkar’: PM Modi in Nawada, Bihar
November 02nd, 02:15 pm
In a public rally in Nawada, PM Modi highlighted the enthusiasm among the women of Bihar whenever he visited the state. He noted that from Jeevika Didis powering the rural economy to Lakhpati Didis setting examples of self-reliance, and to Krishi Sakhis, Bank Sakhis and Namo Drone Didis, women are leading the Bihar's transformation. Urging the crowd to switch on their mobile flashlights, he gathered support for the NDAPM Modi addresses large public gatherings in Arrah and Nawada, Bihar
November 02nd, 01:45 pm
Massive crowd attended PM Modi’s rallies in Arrah and Nawada, Bihar, today. Addressing the gathering in Arrah, the PM said that when he sees the enthusiasm of the people, the resolve for a Viksit Bihar becomes even stronger. He emphasized that a Viksit Bihar is the foundation of a Viksit Bharat and explained that by a Viksit Bihar, he envisions strong industrial growth in the state and employment opportunities for the youth within Bihar itself.রাজস্থানের বনসওয়াড়ায় উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 25th, 02:32 pm
মা ত্রিপুরা সুন্দরী কি জয়, বেণেশ্বর ধাম কি জয়, মানগড় ধাম কি জয়, জয়গুরু! রাম রাম! মাননীয় রাজ্যপাল শ্রী হরিবাউ বাগাড়ে জী, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী বসুন্ধরা রাজে জী, আমার মন্ত্রিসভার সহকর্মী প্রহ্লাদ যোশী জী, শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জি এবং অশ্বিনী বৈষ্ণব জী, রাজস্থান সরকারের মন্ত্রিগণ, বিশিষ্টজনেরা, ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বাঁশওয়ারায় ১,২২,১০০ কোটির বেশি মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
September 25th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বাঁশওয়ারায় ১,২২,১০০ কোটির বেশি মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। নবরাত্রির চতুর্থ দিনে বাঁশওয়ারায় মা ত্রিপুরা সুন্দরীর পবিত্র ভূমিতে সফর করার সুযোগ পেয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান। তিনি জানান, তাঁর সুযোগ হয়েছে কান্ঠাল এবং ভগদের গঙ্গা হিসেবে মহিমান্বিত মা মহিকে দেখবার। প্রধানমন্ত্রী বলেন, মহিরজল ভারতের জনজাতি সম্প্রদায়ের দৃঢ়তা এবং লড়াইয়ের প্রতীক। তিনি মহাযোগী গোবিন্দ গুরুজির প্রেরণাদায়ী নেতৃত্বের কথা তুলে ধরেন, যার উত্তরাধিকার অনুরণিত হচ্ছে মহির পবিত্র জলের সঙ্গে, সেই মহান কাহিনীকে ধারণ করে। শ্রী মোদী শ্রদ্ধার্ঘ্য জানান মা ত্রিপুরা সুন্দরী এবং মা মহিকে, এই ভক্তি এবং শৌর্যের ভূমি থেকে। তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মহারানা প্রতাপ এবং রাজা বাঁনসিয়া ভীলের প্রতি।নতুন দিল্লিতে সাংসদদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 11th, 11:00 am
অনুষ্ঠানে উপস্থিত শ্রী ওম বিড়লা জি, মনোহরলাল জি, কিরেন রিজিজু জি, মহেশ শর্মা জি, সংসদের সকল সম্মানিত সদস্যগণ, লোকসভায় মহাসচিব, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদের জন্য নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেছেন
August 11th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ ৭ বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি কর্তব্য পথে কর্তব্য ভবন নামে পরিচিত সাধারণ কেন্দ্রীয় সচিবালয়ের উদ্বোধন করেছেন। আজ সাংসদদের জন্য নব নির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের ৪টি গুরুত্বপূর্ণ নদী কৃষ্ণা, গোদাবরী, কোশী এবং হুগলী নদীর নামে নামকরণ করা এই কমপ্লেক্সের ৪টি টাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে জীবনদায়ী এই নদীগুলি এখন সাংসদদের জীবনে আনন্দের নতুন ধারা প্রবাহিত করবে। প্রধানমন্ত্রী বলেন, নদীর নামে নামকরণ করা এই ভবনগুলি ঐক্যের সূত্রে আবদ্ধ করবে। এই ভবন দিল্লির সাংসদদের জীবনযাত্রা সহজ করবে। তিনি বলেন, দিল্লির সাংসদদের জন্য সরকারি আবাসন লাভ করা এখন সহজ হবে। প্রধানমন্ত্রী সব সাংসদদের অভিনন্দন জানান এবং এই আবাসন নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের প্রশংসা করেন। প্রকল্পটি সম্পন্ন করতে তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন শ্রী মোদী।নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 06th, 07:00 pm
অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
August 06th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন থ্রি-র উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অগাস্ট, বিপ্লবের মাস, ১৫ অগাস্টের আগে আরও একটি ঐতিহাসিক মাইলফলক এনেছে। তিনি বলেন, ভারত সাক্ষী থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সাফল্যের যা আধুনিক ভারত গঠনের সঙ্গে সম্পর্কিত। নতুন দিল্লির উল্লেখ করে শ্রী মোদী সেখানে সাম্প্রতিক কিছু পরিকাঠামোগত কাজের তালিকা দেন : কর্তব্য পথ, নতুন সংসদ ভবন, নতুন প্রতিরক্ষা কার্যালয় প্রাঙ্গণ, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের প্রতি উৎসর্গীকৃত জাতীয় যুদ্ধ স্মারক এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তি এবং এই কর্তব্য ভবন। তিনি বলেন, এগুলি শুধুমাত্র নতুন ভবন বা সাধারণ পরিকাঠামো নয়। অমৃতকালে উন্নত ভারত গঠনে যে নীতি বাস্তবায়িত হচ্ছে, তা এইসব কাঠামো থেকেই উদ্ভূত এবং আগামী দশকগুলিতে দেশের গতিপথ নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানগুলি থেকেই। কর্তব্য ভবনের উদ্বোধনের জন্য তিনি সকল দেশবাসীকে অভিনন্দন জানান এবং এটির নির্মাণের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার এবং শ্রমজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আগামী ৬ অগাস্ট কর্তব্য ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
August 04th, 05:44 pm
আধুনিক, দক্ষ এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। ৬ অগাস্ট চালু হতে চলা কর্তব্য ভবন – ০৩ সেন্ট্রাল ভিস্তা এলাকার সামগ্রিক রূপান্তরের একটি অঙ্গ। এরপর, সেখানে আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সচিবালয় ভবনের উদ্বোধন হবে। ঐ অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের অভিন্ন সচিবালয় চত্বর প্রশাসনে সমন্বয় আরও বৃদ্ধি করবে।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।হরিয়ানার যমুনা নগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 14th, 12:00 pm
হরিয়ানার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নায়েব সিং সাইনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনোহর লাল, শ্রী রাও ইন্দরজিৎ সিং এবং শ্রী কৃষণ পাল, হরিয়ানা সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং আমার ভাই ও বোনেরা। মোদীর তরফ থেকে হরিয়ানার ভাই ও বোনেদের শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন
April 14th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার যমুনা নগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হরিয়ানার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি মা সরস্বতীর উৎসস্থল, মন্ত্রদেবীর আবাস, পঞ্চমুখী হনুমানজির স্থল এবং আশীর্বাদধন্য কপালমোচন সাহিবের স্থান হরিয়ানার পবিত্র ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হরিয়ানা সংস্কৃতি, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গম’। তিনি বাবাসাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকল নাগরিককে তাঁর আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। তুলে ধরেছেন বাবাসাহেবের দর্শন এবং অনুপ্রেরণার কথা যা উন্নয়নের পথে ভারতের যাত্রায় দিক নির্দেশ করে চলেছে।মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের মূল অংশ
April 08th, 01:30 pm
সুবিধাভোগী - স্যার, আজ আমি আমার কথা শেয়ার করতে চাই কিভাবে আমি পোষা প্রাণীর শখ থেকে একজন শিল্পোদ্যোগী হয়ে উঠেছি। আমার ব্যবসার নাম ‘ কে-নাইন ওয়ার্ল্ড’, যেখানে আমরা সকল ধরণের পোষ্য প্রাণী সরবরাহ, এবং পোষ্যর ওষুধ সরবরাহ করি, স্যার। স্যার, মুদ্রা ঋণ পাওয়ার পর, আমরা অনেক নতুন পরিষেবা শুরু করেছি, যেমন আমরা পোষ্য প্রাণীর জন্য বোর্ডিং পরিষেবা সুবিধা শুরু করেছি, যে কোনও পোষ্য প্রাণীর অভিভাবক যদি কোথাও বাইরে যান, তাঁরা তাঁদের পোষ্যদের আমাদের কাছে রেখে যেতে পারেন। তাঁদের পোষ্যরা আমাদের সঙ্গে একটি ঘরোয়া পরিবেশে থাকে, স্যার। পশুপাখির প্রতি আমার ভালোবাসা অন্য রকম, স্যার! আমি খাই কি না খাই তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি তাঁদের অবশ্যই খাওয়াই স্যার।মুদ্রা যোজনায় উপকৃতদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
April 08th, 01:03 pm
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ১০ বছর উপলক্ষে নতুন দিল্লির ৭, লোককল্যাণ মার্গে এক অনুষ্ঠানে এই প্রকল্পে উপকৃতদের সঙ্গে আজ আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অতিথি আসলে বাসভবনের মর্যাদা বৃদ্ধি পায় এবং এই বিষয়টির সাংস্কৃতিক তাৎপর্য অনেকখানি।শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা
April 05th, 05:54 pm
প্রধানমন্ত্রী আজ কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনার আগে, স্বাধীনতা স্কোয়ারে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি দিসানায়ক দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম বিদেশী নেতা যিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে এসেছেন।প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর : ‘ফলাফলের তালিকা’
April 05th, 01:45 pm
বিদ্যুৎ আমদানি/রপ্তানিতে এইচভিডিসি আন্তঃসংযোগ রূপায়ণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মউশ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্য
April 05th, 11:30 am
এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে, প্রেসিডেন্ট দিসানায়েক আজ আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেছেন। এই সম্মান শুধু আমার একার নয়- এটি ১৪০ কোটি মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটি ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক। এই সম্মানের জন্য আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সরকার এবং মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।