'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৬'-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 21st, 09:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
August 21st, 08:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত ১৩৫.৮৭ কিলোমিটারের চার লেনের মহাসড়ক নির্মাণে অনুমোদন মন্ত্রিসভার, খরচ হবে ৮৯৭০.২০ কোটি টাকা
August 06th, 04:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি আজ আসামে এনএইচ-১৫ - এর অধীনে ১৩৫.৮৭১ কিলোমিটার দীর্ঘ ৪-লেনের 'অ্যাক্সেস-কন্ট্রোলড' (প্রবেশ-নিয়ন্ত্রিত) গুয়াহাটি-তেজপুর করিডোর উন্নয়নের অনুমোদন দিয়েছে। ৮৯৭০.২০ কোটি টাকা ব্যয়ে 'বিল্ড-অপারেট-ট্রান্সফার' মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হবে।অন্ধ্রপ্রদেশের একটি উন্নত ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী
August 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে প্রায় ১৮,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে রাজ্যটির উত্থানের ওপর আলোকপাত করেছেন। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি ও উৎপাদন শিল্প—বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর রূপকল্প তুলে ধরেছেন।অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
August 01st, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। 'স্বর্ণ অন্ধ্র' বা সমৃদ্ধ অন্ধ্র গড়ার লক্ষ্যে আজকের দিনটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে এমন এক শুভ মাসে আসতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারা আমার কাছে এক অত্যন্ত সৌভাগ্যের বিষয়।Participants of Viksit Vibrant Village Programme share their experiences with PM Modi
July 26th, 10:27 pm
PM Modi interacts with participants of the Viksit Vibrant Village Programme 2026, as MYBharat volunteers share inspiring stories from India's border villages. Participants recount how the journey transformed their perspectives through interactions with local communities, firsthand experiences of life in border villages and a deeper understanding of the spirit of Ek Bharat, Shreshtha Bharatবিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম ২০২৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 26th, 05:00 pm
এই অনুষ্ঠান প্রকৃত অর্থেই বিশেষ উল্লেখের দাবি রাখে। যোগ দিয়েছেন ভারতের প্রায় ২৫০টি জেলার তরুণ প্রতিনিধিরা। আমি আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।PM Modi Interacts with Participants of Viksit Vibrant Village Programme 2026
July 26th, 04:30 pm
PM Modi today interacted with participants of the Viksit Vibrant Village Programme 2026, lauding the young friends of MY Bharat for their commendable work across the country. He highlighted the official redesignation of border settlements from the 'last' to the 'first villages' of India, noted the newly established infrastructure and praised the local inhabitants for living and breathing patriotism.হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ
July 17th, 12:00 pm
আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
July 17th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।প্রধানমন্ত্রী ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফরে যাবেন
July 15th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। সকাল ১১টা নাগাদ, প্রধানমন্ত্রী জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সকাল ১১:৩০টা নাগাদ, তিনি জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি ভাষণও দেবেন।ইকনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 06:15 am
কয়েক মাস আগে ভারত শান্তি আইনের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করেছি। অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম ভাণ্ডার ভারতের পারমাণবিক শক্তি যাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ রয়েছে।Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event
July 09th, 06:00 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর প্রধানমন্ত্রীর
July 03rd, 11:25 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর করবেন। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং যোধপুরে 'উড়ান' প্রকল্পের সূচনা করবেন। এরপর দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি বালোত্রা যাবেন এবং প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।উত্তরপ্রদেশে বিওটি (টোল) মডেলে ৭,১৪৫.১৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে জাতীয় মহাসড়ক ৩৪ -এর কানপুর-কাবরাই অংশে ৪/৬ লেনের ‘প্রবেশাধিকার নিয়ন্ত্রিত’ সড়ক নির্মাণের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 01st, 03:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ ১১৭.৭ কিলোমিটার দীর্ঘ কানপুর-কাবরাই 'প্রবেশাধিকার নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড হাইওয়ে' নির্মাণের অনুমোদন দিয়েছে। এটি একটি চার-লেন বিশিষ্ট 'প্রবেশাধিকার নিয়ন্ত্রিত' করিডর, ভবিষ্যতে এটিকে ছয়-লেনে উন্নীত করার মতো পরিকাঠামো রাখা হয়েছে। এটি 'ন্যাশনাল হাইওয়েজ (ও) প্রোগ্রাম'-এর আওতায় ভোপাল-কানপুর অর্থনৈতিক করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ আনুমানিক ৭,১৪৫.১৪ কোটি টাকা মূলধনী ব্যয়ের এই প্রকল্পটি বিওটি (টোল) মডেলে বাস্তবায়িত করবে; এর পাশাপাশি জাতীয় মহাসড়ক-৩৪-এর কানপুর-কাবরাই অংশের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও এর অন্তর্ভুক্ত থাকবে।৫২-তম প্রগতির বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী
June 24th, 09:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবাতীর্থে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নির্ভর মাল্টিমডেল প্ল্যাটফর্ম প্রগতির ৫২-তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঘটিয়ে বিভিন্ন প্রকল্পের নির্ধারিত সময়ে কাজ শেষ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে প্রশাসনের সক্রিয়তার প্রমাণ মেলে।নতুন দিল্লিতে ‘রিপাবলিক সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 22nd, 10:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।রিপাবলিক সামিট ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 22nd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 05:13 pm
বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।