প্রধানমন্ত্রী ১৭-১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফর করবেন
January 16th, 01:55 pm
১৭ জানুয়ারি, দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদা সফর করবেন এবং মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-এর মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। এরপর, দুপুর ১:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদায় একটি জনসভায় ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।প্রধানমন্ত্রী ১৩ ডিসেম্বর উত্তর প্রদেশ সফরে যাবেন
December 12th, 02:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ ডিসেম্বর উত্তর প্রদেশ সফরে যাবেন। তিনি প্রয়াগরাজে যাবেন এবং দুপুর ১২টা ১৫’য় সঙ্গমে পূজা ও দর্শন করবেন। এরপর, ১২টা ৪০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী অক্ষয় বটবৃক্ষের পুজো করবেন এবং হনুমান মন্দির ও সরস্বতী কূপ দর্শন ও পুজো করবেন। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ তিনি মহাকুম্ভ স্থলটি পায়ে হেঁটে ঘুরে দেখবেন। দুপুর ২টো নাগাদ তিনি প্রয়াগরাজে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন।