১৪৪৪৭.৬৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে ৬ লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডর,র্যাম্প/লুপ ও ফুট ওভারব্রিজ নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
July 15th, 04:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট কমানোর লক্ষ্যে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে গঙ্গার ধার বরাবর একটি সংযোগকারী করিডর গড়ে তোলার অনুমোদন দিয়েছে। ৪৬.০৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে একটি ৬ লেনের এলিভেটেড করিডর, একটি সেতু একটি ফুট ওভারব্রিজ, র্যাম্প/লুপ, সংযোগকারী সড়ক ও সার্ভিস রোড অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য মোট মূলধনী ব্যয় হবে ১৪৪৪৭.৬৪ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় ৬০৩৭.৮৫ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ ৫৪১.১১ কোটি টাকা।ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 03:15 pm
ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 04th, 01:00 pm
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন
January 04th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
December 08th, 12:30 pm
এই উল্লেখযোগ্য বিষয়কে বিশেষ আলোচনায় স্থান করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং সভার বিশিষ্ট সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে সম্ভ্রমের মন্ত্র সারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, শক্তি জুগিয়েছিল এবং ত্যাগ ও কৃচ্ছ্রসাধনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল, এই সভায় সেই বন্দে মাতরমের উদযাপন আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের। বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তির আমরা সাক্ষী হতে পারছি, এটা সত্যিই গর্বের। এই দীর্ঘ সময়ে ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা স্থান করে নিয়েছে। যদি আমরা এই মুহূর্তটিকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তবে আগামী প্রজন্মের কাছে তা শিক্ষার এক উৎস হয়ে থাকবে।লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 08th, 12:00 pm
লোকসভায় আজ রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সম্মিলিত আলোচনার পরিসর তৈরির জন্য তিনি সভার সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম মন্ত্র দেশের স্বাধীনতার সংগ্রামকে প্রাণদান করেছে। এই সঙ্গীত আত্মবলিদানের আদর্শে জারিত করেছে মানুষকে। বন্দে মাতরম-এর ১৫০ বছর আমাদের সামনে ইতিহাসের নানা অধ্যায়কে আবার জীবন্ত করে তোলে। আজকের আলোচনা শুধুমাত্র এই সভার দায়বদ্ধতা নয়, পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।রাজ্যসভার চেয়ারপার্সন থিরু সি পি রাধাকৃষ্ণাণের অভ্যর্থনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 01st, 11:15 am
সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং এই কক্ষের সকল মাননীয় সদস্যের কাছে আজ একটি বিশেষ দিন। আপনাকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে আপনার দিশা নির্দেশে দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি আমরা। এই সভা এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, সদস্যরা সকলেই সংসদের উচ্চ কক্ষ এবং আপনার মর্যাদা রক্ষা করে চলবেন সব সময়।রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণনকে সম্বর্ধনা জানানোর সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
December 01st, 11:00 am
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ প্রথমদিন রাজ্যসভার সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে সংসদের উচ্চকক্ষে স্বাগত জানান। তিনি বলেন, রাজ্যসভার প্রত্যেক সদস্যের জন্য এটি গর্বের এক মুহূর্ত। “সংসদ এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উচ্চকক্ষের মাননীয় সদস্যরা এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করবেন, এই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি। একইসঙ্গে, আপনার মর্যাদাও যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়েও তাঁরা সতর্ক থাকবেন। এটি আমার পক্ষ থেকে আপনার জন্য নিশ্চিত আশ্বাস।”বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁর পাওয়া উপহারসামগ্রীর অনলাইন নিলামে অংশগ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর
September 24th, 01:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁর পাওয়া উল্লেখযোগ্য উপহার সামগ্রীর অনলাইন নিলামে অংশগ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। এই নিলামে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নাগরিকদের উৎসাহিত করে শ্রী মোদী বলেছেন, গঙ্গা নদীর সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে ভারতের উল্লেখযোগ্য কর্মসূচি নমামি গঙ্গে উদ্যোগে এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে।আসামের গুয়াহাটিতে ভারতরত্ন ডঃ ভুপেন হাজারিকার শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 13th, 08:57 pm
আমি বলবো, ভূপেন দা! আপনারা বলবেন, অমর রহে! অমর রহে! (তিনি অমর থাকুন)গুয়াহাটিতে ভারত রত্ন ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
September 13th, 05:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে ভারত রত্ন ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি উল্লেখযোগ্য দিন। পাশাপাশি ভূপেন হাজারিকার সঙ্গীত জীবনের কথা তুলে ধরে শ্রী মোদী আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন।মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ
September 11th, 12:30 pm
শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সংঘ লিমিটেডের সূচনা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
September 02nd, 01:00 pm
বিহারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীজি এবং বিজয় কুমার সিনহাজি, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং এই অনুষ্ঠানে উপস্থিত বিহারে আমার লক্ষ লক্ষ বোনেরা- আপনাদের সকলকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই।বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সংঘ লিমিটেডের সূচনা প্রধানমন্ত্রীর
September 02nd, 12:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন। তিনি বলেন, পবিত্র মঙ্গলবারে প্রতিশ্রুতি সম্পন্ন এই উদ্যোগের সূচনা হল। জীবিকা নিধি সাখ সহকারী সংঘের মাধ্যমে বিহারের মা ও বোনেদের নতুন সুবিধা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। গ্রাম জুড়ে জীবিকা অর্জনের সঙ্গে যুক্ত মহিলারা এই উদ্যোগের মাধ্যমে অনেক সহজে আর্থিক সহায়তার সুযোগ পাবেন। তাদের নানা কাজ ও উদ্যোগ এর ফলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী জীবিকা নিধি ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই কেবলমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই প্রয়োজন মেটানো যাবে। এই উদ্যোগ চালু হওয়ায় তিনি মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এবং বিহার সরকারকে সাধুবাদ জানিয়েছেন।২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর প্রধানমন্ত্রীর
August 20th, 03:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ আগস্ট পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। ঐদিন বেলা ১১টা নাগাদ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেলে তিনি কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন এবং ৫,২০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।উত্তর প্রদেশের বারাণসীতে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
August 02nd, 11:30 am
নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, আজ পবিত্র শ্রাবণ মাসে, আমি আমার কাশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি কাশীর প্রত্যেক পরিবারের সদস্যদের প্রণাম জানাই।