সিকিম @৫০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 29th, 10:00 am

সিকিমের রাজ্যপাল শ্রী ওমপ্রকাশ মাথুরজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ও আমার প্রিয় বন্ধু প্রেম সিং তামাংজি, সংসদে আমার সহকর্মী দরজি শেরিং লেপচাজি, ডঃ ইন্দ্র হাং সুব্বাজি, উপস্থিত অন্য জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 29th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গ্যংটকে অনুষ্ঠিত ‘Sikkim@50’ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ‘উন্নয়ন যেখানে উদ্দেশ্যের সঙ্গে মিলিত হয় এবং প্রকৃতি যে উন্নয়নকে লালিত করে’ এই ভাবনায় এই অনুষ্ঠানটি সাজানো হয়। প্রধানমন্ত্রী সিকিম রাজ্যের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের উৎসাহ-উদ্দীপনা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হল না। অদূর ভবিষ্যতে রাজ্যবাসীর সাফল্য প্রত্যক্ষ করতে তিনি সিকিম সফর করবেন বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে রাজ্যের মানুষ যা অর্জন করেছেন, তার উদযাপনের দিন আজ। সিকিমের মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের সদস্যদের এই সুন্দর মনোরম অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জানান। রাজ্যের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তিনি প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

May 25th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।

রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:00 am

আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ২৩ মে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন

May 22nd, 04:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ মে নতুন দিল্লির ভারত মন্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন। উত্তর - পূর্বাঞ্চলকে সম্ভাবনার এক অঞ্চল বলে তুলে ধরা, দেশ বিদেশের বিনিয়োগকারীদের এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বিনিয়োগকারী ও নীতি প্রণয়নকারীদের একটি অভিন্ন মঞ্চে মত বিনিময়ের সুযোগ তৈরি করাই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য।