পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 20th, 05:13 pm

বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 20th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী

May 04th, 07:01 pm

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর... সব জায়গায় পদ্ম ফুটছে: বিজেপির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী

রাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

May 04th, 07:00 pm

রাজ্যজুড়ে বিপুল জয়ের পর বিজেপির সদর দপ্তর থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

টিএমসি শুধুমাত্র গালিগালাজ করে, হুমকি দেয় এবং মিথ্যা ছড়ায়: পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রধানমন্ত্রী মোদী

April 27th, 12:00 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।

প্রধানমন্ত্রী মোদীর উচ্চ-উদ্দীপনাপূর্ণ ভাষণ ব্যারাকপুরের জনতাকে উজ্জীবিত করেছে

April 27th, 11:30 am

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।

Ending TMC’s Maha Jungle Raj and bringing BJP’s good governance is essential: PM Modi in Singur, West Bengal

January 18th, 03:35 pm

PM Modi addressed a massive public rally in Singur, Hooghly, where he said the overwhelming public enthusiasm reflected Bengal’s resolve for real poriborton and an end to 15 years of what he termed as Maha Jungle Raj. Calling upon the people to take a pledge for change, he led the crowd in the slogan, “Paltaano Dorkar… Chai BJP Shorkar.”

PM Modi addresses a massive public rally in Singur, Hooghly, West Bengal

January 18th, 03:32 pm

PM Modi addressed a massive public rally in Singur, Hooghly, where he said the overwhelming public enthusiasm reflected Bengal’s resolve for real poriborton and an end to 15 years of what he termed as Maha Jungle Raj. Calling upon the people to take a pledge for change, he led the crowd in the slogan, “Paltaano Dorkar… Chai BJP Shorkar.”

জাতীয় স্তোত্র “বন্দে মাতরম”-এর ১৫০ তম বার্ষিকী সারা বছর ধরে উদযাপনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 07th, 10:00 am

বন্দে মাতরম গেয়ে ওঠার সময় আমাদের মধ্যে যে আবেগ সঞ্চারিত হয় তা অভূতপূর্ব। বহু কন্ঠে এক সুর, এক ভাব, এক রোমাঞ্চ, এক তরঙ্গ, এক শক্তি আমাদের সকলের হৃদয়কে উদ্বেলিত করে তোলে। পুরো পরিবেশকে বদলে দেয়। আমি যখন আমার বক্তব্য রাখছি তখন এই মঞ্চে উপস্থিত রয়েছেন মন্ত্রিসভায় আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখওয়াত জি, দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা জি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

জাতীয় সঙ্গীত “বন্দে মাতরম”-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

November 07th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় সঙ্গীত “বন্দে মাতরম”-এর ১৫০তম জয়ন্তীর বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে শ্রী মোদী বলেন, বন্দে মাতরম শুধুমাত্র একটি শব্দ নয় – এটি হল মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি একান্ত সংকল্প। বন্দে মাতরমকে মা ভারতীর প্রতি ত্যাগ ও আধ্যাত্মিক নিবেদনের প্রতিমূর্তি হিসেবে চিহ্নিত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই একটি শব্দই ইতিহাসের সঙ্গে আমাদের নিবিড় একাত্মতা গড়ে তোলে, বর্তমানকে আত্মপ্রত্যয়ী করে তোলে এবং আমাদের ভবিষ্যৎকে এই সাহস নিয়ে প্রেরণা যোগায় যে, কোনও সংকল্পই অপূর্ণ থাকে না, কোনও লক্ষ্যই অধরা থাকে না।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৭ নভেম্বর জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’ – এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন

November 06th, 02:47 pm

প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করবেন। যে কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল এবং এখনও জাতীয় গর্ব ও ঐক্যবোধ’কে জাগিয়ে তোলে, তার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপনের সূচনা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। ৭ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে এই উদযাপন চলবে ৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।

'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 26th, 11:30 am

এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।

ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

June 27th, 12:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।