গ্রীসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
February 19th, 07:15 pm
এআই ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটের অবসরে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে এই শিখর সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে গতকাল তিনি ভারতে এসেছেন। গ্রীসের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সেখানকার ডিজিটাল গভর্ন্যান্সের মন্ত্রী দিমিত্রিয়স পাপাস্টারগিউ এবং উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর
February 18th, 05:10 pm
এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাননীয় পেটেরি ওরপো। দুই নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানান। ভারত-ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
February 16th, 09:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট – এ যোগ দিতে ফরাসী প্রেসিডেন্ট সরকারি সফরে ভারতে আসছেন ১৭ ফেব্রুয়ারি।১৯ তারিখ তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুম্বাইয়ে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই নিয়ে চতুর্থবার ভারত সফর। তবে, মুম্বাইয়ে আসছেন এই প্রথম।