এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন

February 22nd, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

দেরাদুণে উত্তরাখন্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 09th, 01:00 pm

উত্তরাখন্ডের রাজ্যপাল গুরমীত সিং মহাশয়, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অজয় টামটা মহাশয়, বিধানসভার অধ্যক্ষ বোন ঋতু, উত্তরাখন্ড মন্ত্রিসভার সদস্যরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সাংসদ, পবিত্র সাধু-সন্ত, যাঁরা বিপুল সংখ্যায় এখানে এসেছেন আমাদের আশীর্বাদ করতে, অন্যান্য বিশিষ্ট জনেরা, আমার প্রিয় উত্তরাখন্ডের ভাই ও বোনেরা!

দেরাদুনে উত্তরাখণ্ড প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

November 09th, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮,১৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তরাখণ্ডের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াস নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানান শ্রী মোদী।

মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রীর ভাষণ

October 09th, 02:51 pm

মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, উদ্ভাবক, নেতা এবং ফিনটেক জগতের বিনিয়োগকারীগণ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ! মুম্বাইতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ বক্তব্য রাখলেন

October 09th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভাষণ দেন। অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শ্রী মোদী মুম্বাইকে শক্তির শহর, উদ্যোগের শহর এবং অন্তহীন সম্ভাবনার শহর হিসেবে বর্ণনা করেন। তিনি তাঁর বন্ধু, ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রী কেয়ার স্টারমারকে বিশেষভাবে স্বাগত জানান এবং গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী

October 07th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফর করবেন। আগামীকাল, ৮ তারিখ বেলা ৩-৩০ মিনিট নাগাদ নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। এছাড়া, বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

ব্যক্তি – ব্যবসায়ী ভিম – ইউপিআই কম মূল্যের আর্থিক আদান-প্রদান উৎসাহদান প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন

March 19th, 04:05 pm

২০২৪-২৫ অর্থবর্ষে ব্যক্তি – ব্যবসায়ী ভিম – ইউপিআই কম মূল্যের আর্থিক আদান-প্রদান উৎসাহদান প্রকল্পে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে। এ বাবদ বরাদ্দ হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ হাজার টাকা পর্যন্ত আদান-প্রদানে এই প্রকল্প কার্যকর হবে। প্রতি আদান-প্রদানে মূল্যের ০.১৫ শতাংশ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। প্রতি ত্রৈমাসিকে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির দাবির ৮০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে কোনও শর্ত ছাড়াই। বাকি ২০ শতাংশের ক্ষেত্রে কিছু শর্ত কার্যকর হবে। আদান-প্রদানে প্রযুক্তিগত কারণে বাধার প্রবণতা ০.৭৫ শতাংশের কম হওয়ার ক্ষেত্রে দাবির ১০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। বাকি ১০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে, যখন সংশ্লিষ্ট প্রণালীটি উপযুক্তভাবে কার্যকর করার ক্ষেত্রে সাফল্যের হার ৯৯.৫ শতাংশের বেশি।

ডিজিটাল রূপান্তর পুরস্কার-২০২৫ জয়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রশংসায় প্রধানমন্ত্রী

March 16th, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিটাল রূপান্তর পুরস্কার-২০২৫ জয়ের জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রশংসা করেছেন। নিজস্ব ব্যবস্থার মাধ্যমে উদ্ভাবনমূলক ডিজিটাল উদ্যোগ – প্রবাহ এবং সারথি – তৈরি করার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছে লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং।

প্রধানমন্ত্রীর মরিশাস সফরকালে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, ঘোষিত প্রকল্প এবং তথ্য হস্তান্তরের তালিকা

March 12th, 01:56 pm

আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনের জন্য ভারতীয় টাকা অথবা মরিশাসের টাকা ব্যবহার করতে একটি পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মরিশাস – এর মধ্যে চুক্তি স্বাক্ষর।

আন্তর্জাতিক সমবায় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

November 25th, 03:30 pm

ভুটানের প্রধানমন্ত্রী ও আমার ছোট ভাই ফিজির উপপ্রধানমন্ত্রী, ভারতের সমবায় মন্ত্রী অমিত শাহ, ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স-এর প্রেসিডেন্ট, রাষ্ট্রসংঘের প্রতিনিধিবৃন্দ, সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সহযোগীরা এবং ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ,

আন্তর্জাতিক সমবায় জোট বিশ্ব সমবায় সম্মেলন ২০২৪-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

November 25th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মন্ডপমে আজ আন্তর্জাতিক সমবায় জোট (ICA) বিশ্ব সমবায় সম্মেলন ২০২৪-এর উদ্বোধন করেন। ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় দাশো শেরিং তোবগে, ফিজির উপ-প্রধানমন্ত্রী মাননীয় মানোয়া কামিকামিকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ, ভারতে রাষ্ট্রসংঘের আবাসিক সমণ্বায়ক শ্রী শম্বি শার্প, আন্তর্জাতিক সমবায় জোটের প্রেসিডেন্ট শ্রী এরিয়েল গুরাকো এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রধানমন্ত্রী স্বাগত জানান এই সম্মেলনে।

India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai

August 30th, 12:00 pm

PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৪-এ ভাষণ দেন

August 30th, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সামিট সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট (জি এফ এফ) ২০২৪-এ ভাষণ দেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রদর্শনীটিও পরিদর্শন করেন। ‘পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া’, ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ এবং ‘ফিনটেক কনভারজেন্স কাউন্সিল’ যৌথভাবে ‘জিএফএফ’ আয়োজন করে এবং এর লক্ষ্য হল ‘ফিনটেক বিশ্বে’ ভারতের উদ্যোগগুলিকে উপস্থাপন করা এবং এই ক্ষেত্রের মূল অংশীদারদের এক মঞ্চে এনে একত্রিত করা।

এনডিএ সরকারের উন্নয়ন প্রচেষ্টার লক্ষ্য হল দেশের বঞ্চিত ও অবহেলিত মানুষের প্রয়োজনের বিষয়গুলিকে অগ্রাধিকারদান: প্রধানমন্ত্রী মোদী

July 13th, 06:00 pm

মহারাষ্ট্রের মুম্বাইয়ে আজ ২৯,৪০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করেন জাতির উদ্দেশেও। ঐ রাজ্যের রেল, সড়ক এবং বন্দর উন্নয়ন খাতে এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন যে মহারাষ্ট্রের তরুণ ও যুবকদের দক্ষতা বিকাশের জন্য যে অর্থ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করা হবে, তার সাহায্যে ঐ রাজ্যে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্রের মুম্বাইয়ে ২৯,৪০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

July 13th, 05:30 pm

মহারাষ্ট্রের মুম্বাইয়ে আজ ২৯,৪০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করেন জাতির উদ্দেশেও। ঐ রাজ্যের রেল, সড়ক এবং বন্দর উন্নয়ন খাতে এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

সরকার স্বীকৃতি, সংকল্প এবং পুনর্মূলধনীকরণের কৌশল নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী মোদী

April 01st, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর উপলক্ষে আরবিআই@৯০-র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। শ্রী মোদী আরবিআই-এর ৯০ বছর উপলক্ষে একটি স্মারক মুদ্রারও প্রকাশ করেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ১৯৩৫-এর পয়লা এপ্রিল কাজ শুরু করেছিল এবং আজ পড়লো ৯০ বছরে। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯০ বছর সম্পূর্ণ করে আজ ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

"প্রধানমন্ত্রী আরবিআই@৯০-র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন "

April 01st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর উপলক্ষে আরবিআই@৯০-র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। শ্রী মোদী আরবিআই-এর ৯০ বছর উপলক্ষে একটি স্মারক মুদ্রারও প্রকাশ করেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ১৯৩৫-এর পয়লা এপ্রিল কাজ শুরু করেছিল এবং আজ পড়লো ৯০ বছরে। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯০ বছর সম্পূর্ণ করে আজ ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড, ২০২৩-এ A+ রেটিংপ্রাপ্ত

September 01st, 10:53 pm

গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড, ২০১৩-এ A+ রেটিং পাওয়ার জন্য ভারতীয় শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শ্রী শক্তিকান্ত দাসকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ রিপোর্ট কার্ডে যে তিনজন সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরকে A+ রেটিং দেওয়া হয়েছে তার তালিকার একদম শীর্ষে রয়েছেন শ্রী শক্তিকান্ত দাস।

শহুরে এলাকার ১,৫১৪টি সমবায় ব্যাঙ্ককে শক্তিশালী করতে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নির্দেশকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

June 10th, 04:03 pm

শহুরে এলাকার ১,৫১৪টি সমবায় ব্যাঙ্ককে শক্তিশালী করতে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নির্দেশকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় বলেছেন :

কেন্দ্রীয় ব্যাঙ্কের ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বর্ষসেরা গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 17th, 07:00 am

কেন্দ্রীয় ব্যাঙ্কের ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বর্ষসেরা গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।