ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি

March 05th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।

রাষ্ট্রপতির উপস্থিতিতে রাজাজি উৎসবের উদযাপন ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হয়ে আমাদের ভবিষৎ নির্মাতাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মানসিকতাকেই তুলে ধরে- প্রধানমন্ত্রী

February 23rd, 05:12 pm

রাষ্ট্রপতি ভবনের অশোক মন্ডপের কাছে সুরম্য সোপানপথে চক্রবর্তী রাজা গোপালাচারির একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু।

এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন

February 22nd, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

May 14th, 02:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন। কর্মক্ষেত্রে ভারতের নতুন প্রধান বিচারপতির সাফল্য কামনা করেছেন তিনি।

PM Modi conveys best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India

November 11th, 01:34 pm

The Prime Minister, Shri Narendra Modi has conveyed his best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India.