The greatest pride of my life is that I am a karyakarta of the Bharatiya Janata Party: PM Modi at BJP HQ

January 20th, 11:16 am

Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”

PM Modi addresses BJP karyakartas at felicitation of New Party President

January 20th, 11:15 am

Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”

নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 31st, 07:00 pm

শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।

কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 31st, 09:00 am

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

October 31st, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

দেশ গঠনে আরএসএস-এর সমৃদ্ধ অবদান তুলে ধরে পরম পূজ্য সরসংঘচালক ডঃ মোহন ভাগবতজির অনুপ্রেরণামূলক ভাষণ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

October 02nd, 01:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রের প্রতি নিবেদিত সেবার শতবর্ষ পূর্ণ করায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশংসা করেছেন। পরম পূজ্য সরসংঘচালক ডঃ মোহন ভাগবতের অনুপ্রেরণামূলক ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশ গঠনে সঙ্ঘের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভারতের সভ্যতার মূল্যবোধের প্রতি অটল অঙ্গীকারের কথা তুলে ধরেন।

নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

October 01st, 10:45 am

মঞ্চে উপস্থিত, শ্রদ্ধেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহক, শ্রী দত্তাত্রেয় হোসাবালেজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র শেখাওয়াতজী, দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল স্বেচ্ছাসেবক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

October 01st, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী দেশের সকল নাগরিককে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আজ মহানবমী এবং দেবী সিদ্ধিদাত্রীরও দিন। তিনি মন্তব্য করেন যে আগামী বিজয়া দশমী মহা উৎসব, যা ভারতীয় সংস্কৃতির- অন্যায়ের ওপর ন্যায়, মিথ্যার ওপর সত্য এবং অন্ধকারের ওপর আলোর জয় ঘোষণার কালজয়ী প্রতীক। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আজ থেকে ১০০ বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন যে, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা, যেখানে জাতীয় চেনতা প্রতিটি যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রূপে প্রকাশিত হয়। তিনি দৃঢ়ভাবে বলেন, এই যুগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সেই চিরন্তর জাতীয় চেতনার এক পবিত্র অবতার।

১ অক্টোবর আরএসএস-এর শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

September 30th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ অক্টোবর, ২০২৫-এ সকাল ১০-৩০ মিনিটে নতুন দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং আরএসএস-এর অবদান সংক্রান্ত মুদ্রা প্রকাশ করবেন।

স্বদেশী পণ্য, ভোকাল ফর লোকাল: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর উৎসবমুখর আহ্বান

September 28th, 11:00 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভগত সিং এবং লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ভারতীয় সংস্কৃতি, মহিলাদের ক্ষমতায়ন, দেশজুড়ে পালিত বিভিন্ন উৎসব, আরএসএস-এর ১০০ বছরের যাত্রা, পরিচ্ছন্নতা এবং খাদি বিক্রির উত্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও কথা বলেছেন। প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে দেশকে আত্মনির্ভর করার পথ স্বদেশীকে গ্রহণের মধ্যে নিহিত।

হরিশভাই নায়েকের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

April 12th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক হরিশভাই নায়েকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন যে দেশ ও সংগঠনের প্রতি তাঁর অবদান ও সেবাকে সব সময় স্মরণ করা হবে।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ১০০ বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

October 12th, 04:51 pm

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠাকালের আজ ১০০ বছর পূর্ণ হল। এজন্য এই প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে গত ১০০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি জাতির সেবায় কাজ করে চলেছে।