পাটনায় রাষ্ট্রকবি রামধারি সিং দিনকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

November 02nd, 10:33 pm

পাটনার দিনকর গোলাম্বরে রাষ্ট্রপতি রামধারি সিং দিনকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, রাষ্ট্রকবি রামধারি সিং দিনকর মা ভারতীর সেবায় নিয়োজিত হওয়ার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করেছেন তাঁর রচনার মধ্য দিয়ে। পাটনায় এই প্রবাদপ্রতিম কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে তিনি গর্বিত।