দেশের শততম রামসার সাইট হিসেবে জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
June 05th, 11:58 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়ায় জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় (সুরহা তাল) রামসার সাইটের স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এটি দেশের শততম রামসার সাইট।প্রধানমন্ত্রী পাটনা পক্ষী অভয়ারণ্য এবং ছারি-ধান্দকে নতুন রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন
January 31st, 10:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটা (উত্তরপ্রদেশ)-এর পাটনা পক্ষী অভয়ারণ্য এবং কচ্ছ (গুজরাট)-এর ছারি-ধান্দকে রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় জনগণ এবং জলাভূমি সংরক্ষণে আগ্রহী সকলকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে, এই স্বীকৃতিগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে।ভারতের জলাভূমি সংরক্ষণ অভিযানে বিহারের নতুন রামসার স্থানগুলিকে মাইলফলক হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
September 27th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহার থেকে দুটি নতুন রামসার স্থান - বক্সার জেলায় গোকুল জলাশয় (৪৪৮ হেক্টর) এবং পশ্চিম চম্পারণ জেলায় উদয়পুর ঝিল (৩১৯ হেক্টর) - সংযোজনের প্রশংসা করেছেন - যা ভারতের পরিবেশগত তত্ত্বাবধানের ক্ষেত্রে একটি গর্বের মুহূর্ত।