অবিশ্বাস্য ভক্তি! প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য ১৪ বছর ধরে খালি পায়ে হাঁটছেন হরিয়ানার এক ব্যক্তি
April 14th, 06:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যমুনানগরে এক জনসভায় হরিয়ানার কৈথল থেকে আসা শ্রী রামপাল কাশ্যপের সঙ্গে সাক্ষাৎ করেন। চৌদ্দ বছর আগে শ্রী কাশ্যপ প্রতিজ্ঞা করেছিলেন যে - নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ও তাঁর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তিনি জুতো পরবেন না।