বিবেক স্মারক' আমাদের এক মহৎ উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করে: কর্ণাটকের মহীশূরে প্রধানমন্ত্রী মোদী
August 01st, 04:53 pm
প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর তালিকায় ধারাবাহিকভাবে স্থান করে নেওয়ার জন্য মহীশূর শহরের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পেছনে তরুণদের বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা দেশের জন্য স্বামী বিবেকানন্দের সুদূরপ্রসারী ও মহান স্বপ্ন বাস্তবায়নের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র - বিবেকা স্মারকা উদ্বোধন করেছেন
August 01st, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 03:15 pm
ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।স্বদেশী পণ্য, ভোকাল ফর লোকাল: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর উৎসবমুখর আহ্বান
September 28th, 11:00 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভগত সিং এবং লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ভারতীয় সংস্কৃতি, মহিলাদের ক্ষমতায়ন, দেশজুড়ে পালিত বিভিন্ন উৎসব, আরএসএস-এর ১০০ বছরের যাত্রা, পরিচ্ছন্নতা এবং খাদি বিক্রির উত্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও কথা বলেছেন। প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে দেশকে আত্মনির্ভর করার পথ স্বদেশীকে গ্রহণের মধ্যে নিহিত।‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন
August 31st, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।ফিজির প্রধানমন্ত্রী সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
August 25th, 12:30 pm
সেই সময়ে আমরা ফোরাম ফর ইন্ডিয়া – প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন বা ‘ফিপিক’ শুরু করেছিলাম। ওই বিষয়টি শুধুমাত্র ভারত – ফিজির সম্পর্কই নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আমাদের যুক্ত হওয়ার নতুন শক্তি দিয়েছিল এবং আজ প্রধানমন্ত্রী রম্বুকা'জীর এই সফর থেকে আমরা পারস্পরিক সম্পর্কে এক নতুন অধ্যায় যুক্ত করেছি।ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
August 05th, 11:06 am
সবার আগে আমি প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে ভারতে আসা প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাই। এ বছর ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালের হলেও দুই দেশের সভ্যতার যোগসূত্র প্রাচীনকালের। রামায়ণের ফিলিপিন্স সংস্করণ আমাদের গভীর সাংস্কৃতিক বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।থাই সরকারের রামাকিয়েন দেওয়াল চিত্রের আই-স্ট্যাম্প প্রকাশের উল্লেখ প্রধানমন্ত্রীর
April 03rd, 09:14 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাই সরকারের রামাকিয়েন দেওয়াল চিত্রের আই-স্ট্যাম্প প্রকাশের উল্লেখ করেছেন।থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
April 03rd, 03:01 pm
যে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তা আমি এখানে পেয়েছি, সেজন্য প্রধানমন্ত্রী শিনাওয়াত্রাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রধানমন্ত্রী থাই রামায়ণ, রামাকিয়েনের চিত্তাকর্ষক পরিবেশনের সাক্ষী হলেন
April 03rd, 01:02 pm
ভারত এবং থাইল্যান্ডের মধ্যে গভীর সংস্কৃতি এবং সভ্যতার মৈত্রীর প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাঙ্কক-এ থাই রামায়ণ, রামাকিয়েনের সমৃদ্ধ পরিবেশনের সাক্ষী থাকলেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
March 30th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য
February 14th, 08:30 am
থাইল্যান্ডে সম্বাদ – এর এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিতে পারে আমি গর্বিত। অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ভারত, জাপান ও থাইল্যান্ডের ব্যক্তিবর্গ এই কর্মসূচিকে সফল করে তুলতে কাজ করছেন। তাঁদের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। সেইসঙ্গে, অংশগ্রহণকারী সকলকে আমার শুভেচ্ছা।থাইল্যান্ডে সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
February 14th, 08:10 am
থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্বাদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারত, জাপান ও থাইল্যান্ডের অগ্রণী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে যোগ দিতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। অংশগ্রহণকারীদের তিনি শুভেচ্ছা জানান।ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 02nd, 02:45 pm
মাননীয় রাষ্ট্রপতি প্রাবো, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ম্যানেজিং ট্রাস্টি কোবালন, বিশিষ্টজনেরা, তামিলনাড়ু এবং ইন্দোনেশিয়ার পুরোহিত এবং আচার্যগণ, ভারতীয় বংশোদ্ভূতরা, এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিকবৃন্দ এবং এই সুবৃহৎ মন্দির নির্মাণ কাজে অংশগ্রহণকারী প্রতিভাবান শিল্পীবৃন্দ!জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে বার্তায় ভারত এবং ইন্দোনেশিয়ার দৃঢ় সম্পর্কের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
February 02nd, 02:30 pm
ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর কুম্ভ-অভিষেকম উপলক্ষ্যে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ধর্মীয় নেতৃবৃন্দ, ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের সমবেত নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত শিল্পীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠক
January 25th, 01:00 pm
ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়া এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে, আমাদের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশীদার হতে ইন্দোনেশিয়া আবার আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ভারতে স্বাগত।প্রধানমন্ত্রী লাও পিডিআর-এর ভিয়েনতিয়েন সফরে ফলাফলের তালিকা
October 11th, 12:39 pm
ভারত এবং লাও পিডিআর-এর প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেদেশের উপপ্রধানমন্ত্রী তথা জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চানাসামোনে চানিয়ালাথ।