সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী
May 11th, 12:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 10:20 am
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী শ্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়করা এবং উপস্থিত বিশিষ্টজনেরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন সোমনাথ অমৃত মহোৎসবে, গুজরাটে সোমনাথ মন্দিরে সংস্কারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে
May 11th, 10:15 am
৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী
April 06th, 12:30 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 06th, 12:00 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 12:00 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উদ্যমী তরুণ উপ-মুখ্যমন্ত্রী, হর্ষ সাংঘভি, গুজরাট সরকারের মন্ত্রী, জিতুভাই ভাগানি, অর্জুনভাই মোধওয়াদিয়া, ডঃ প্রদ্যুম্ন বাজা, কৌশিকভাই ভেকারিয়া, সাংসদ রাজেশভাই, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ। আজ, দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদেরও জয় সোমনাথ, আমার পক্ষ থেকে।গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
January 11th, 11:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, এই সময়টি অসাধারণ, এই পরিবেশ অসাধারণ এবং এই উদযাপনও অসাধারণ। তিনি বলেন যে, একদিকে স্বয়ং ভগবান মহাদেব এবং অন্যদিকে সমুদ্রের বিশাল ঢেউ, সূর্যের কিরণ, মন্ত্রের অনুরণন এবং ভক্তির জোয়ার। তিনি বলেন যে, এই দিব্য পরিবেশে ভগবান সোমনাথের সকল ভক্তের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও দিব্য ও মহিমান্বিত করে তুলেছে। শ্রী মোদী বলেন যে, সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ সক্রিয়ভাবে সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তিনি ৭২ ঘণ্টা ধরে ওঙ্কার মন্ত্রের অবিরাম জপ এবং ৭২ ঘণ্টা ধরে মন্ত্র পাঠের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, গতকাল সন্ধ্যায় এক হাজার ড্রোন এবং বৈদিক গুরুকুলের এক হাজার ছাত্রের উপস্থিতিতে সোমনাথের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছিল এবং আজ ১০৮টি ঘোড়া নিয়ে ‘শৌর্য যাত্রা’ মন্দিরে এসে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন যে, মন্ত্র ও ভজনের মনোমুগ্ধকর পরিবেশনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এই অভিজ্ঞতা কেবল সময়ই ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন যে, এই উদযাপন গর্ব ও সম্মান, মর্যাদা ও জ্ঞান, মহিমা ও ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও উপলব্ধি, অভিজ্ঞতা, আনন্দ এবং অন্তরঙ্গতার প্রতীক। সর্বোপরি, তিনি জোর দিয়ে বলেন, এটি ভগবান মহাদেবের আশীর্বাদ বহন করে।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।লক্ষ্ণৌ-এ রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণ
December 25th, 06:16 pm
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার বরিষ্ঠ সহকর্মী, লক্ষ্ণৌ-এর সাংসদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, উত্তরপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং আমার মন্ত্রী পরিষদের সহকর্মী শ্রী পঙ্কজ চৌধুরিজি, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকজি, উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
December 25th, 05:23 pm
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী
November 30th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ
November 28th, 03:35 pm
আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন
November 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।কর্ণাটকের উদুপিতে শ্রী কৃষ্ণ মঠে ‘লক্ষ কণ্ঠ গীতা পারায়ণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 28th, 11:45 am
কিছু শিশু এখানে ছবি এনেছে, আমি বক্তব্য শুরু করার আগে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে সেগুলি সংগ্রহ করতে সাহায্য করুন। তোমরা যদি ছবিগুলির পেছনে তোমাদের ঠিকানা লিখে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে একটি করে ধন্যবাদ পত্র পাঠাব। যাদের কাছে কিছু আছে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে তা দাও, তাঁরা সেগুলি সংগ্রহ করবেন। আর তারপর তোমরা শান্তিতে নিজেদের জায়গায় বসতে পারো। এই শিশুরা এত কঠোর পরিশ্রম করেছে, যদি কোনও ভাবে আমি তাদের প্রতি অন্যায় করি, তবে তা আমায় কষ্ট দেয়।কর্ণাটকের উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে উদুপির শ্রী কৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ভাষণ দেন। ভগবান শ্রী কৃষ্ণের স্বর্গীয় দর্শন এবং শ্রীমদ্ভগবদগীতার মন্ত্রের আধ্যাত্মিক অনুভূতিতে গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সম্মাননীয় সাধু এবং গুরুদের উপস্থিতি লাভ তাঁর কাছে পরম সৌভাগ্যের।কুরুক্ষেত্রে শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহীদী দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 25th, 04:40 pm
হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ মহোদয়, জনপ্রিয় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী মনোহর লাল মহোদয়, রাও ইন্দ্রজিৎ সিং জি, কৃষাণ পাল মহোদয়, হরিয়ানা এসজিপিসির সভাপতি জগদীশ সিং ঝিন্দা মহোদয়, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ!হরিয়ানার কুরুক্ষেত্রে শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ
November 25th, 04:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে ভাষণ দিলেন। প্রধানমন্ত্রী বলেন, এই দিনটিতে ভারতীয় ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে এক অসাধারণ সমাপতন লক্ষ্যণীয়। সকালে তিনি ছিলেন অযোধ্যায় এবং পরে কুরুক্ষেত্রে – যেখানে গীতার বাণী প্রথমবার ধ্বনিত হয়েছিল। পাশাপাশি, শ্রী গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম আত্মবলিদান দিবসে সমবেত হয়েছেন ধর্মীয় যাজক সহ অগণিত মানুষ।শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
November 25th, 10:20 am
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় সরসঙ্ঘ চালক ডঃ মোহন ভাগবৎ জি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি শ্রদ্ধেয় মহন্ত নিত্য গোপাল দাস জি, শ্রদ্ধেয় সাধুসন্তরা, উপস্থিত ভক্তবৃন্দ, দেশ ও বিশ্বের কোটি কোটি রাম ভক্ত যাঁরা আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির ধ্বজারোহণ উৎসবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 25th, 10:13 am
দেশের সামাজিক-সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চালচিত্রের এক স্মরণীয় লগ্নে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় পবিত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করেন। ধ্বজারোহণ উৎসব মন্দির নির্মাণের সমাপ্তি এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরেকটি শিখর প্রত্যক্ষ করছে। আজ সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব ভগবান শ্রীরামের চেতনায় পরিপূর্ণ, শ্রী মোদী বলেন, প্রতিটি রাম ভক্তের হৃদয়ে অনন্য তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা এবং অপরিসীম আনন্দ বিরাজ করছে। শতাব্দীর পুরনো ক্ষত নিরাময় হচ্ছে, শতাব্দীর যন্ত্রণার অবসান ঘটছে এবং শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে। এটি এমন একটি যজ্ঞের সমাপ্তি যার আগুন ৫০০ বছর ধরে প্রজ্জ্বলিত ছিল, এমন এক যজ্ঞ যার বিশ্বাস কখনও টলে যায়নি, এক মুহূর্তের জন্যও বিশ্বাস ভাঙেনি। আজ ভগবান শ্রীরামের গর্ভগৃহের অসীম শক্তি এবং শ্রীরামের পরিবারের ঐশ্বরিক মহিমা এই ধর্মধ্বজের আকারে এই ঐশ্বরিক এবং মহৎ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী আগামী ২৫ নভেম্বর অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির দর্শন করবেন
November 24th, 12:01 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ নভেম্বর অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির দর্শন করবেন। দেশের সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ।