আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জি’কে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
June 10th, 09:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ জি’কে ধন্যবাদ জানিয়েছেন। এই শুভেচ্ছাবার্তা দেশের জন্য আরও দায়বদ্ধতা নিয়ে কাজ করার অনুপ্রেরণা বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ – এর আদর্শে ভারতের সার্বিক উন্নয়ন তাঁর মূল মন্ত্র।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।রাজ্যসভায় মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
April 10th, 02:20 pm
রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন।রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণে নীতিশ কুমার’কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
April 10th, 02:07 pm
রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী নীতিশ কুমার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য
March 18th, 11:30 am
এই বিশেষ অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার যে সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।রাজ্যসভায় বিদায়ী সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
March 18th, 11:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভার বিদায়ী সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। বিদায়ী সহকর্মীদের সম্মানিত করার সুযোগ পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উপলক্ষ সদনকে দলীয় গণ্ডির ঊর্ধ্বে এক অভিন্ন অনুভূতির অংশীদার হওয়ার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, সদস্যরা পুনরায় সদনে ফিরুন বা বৃহত্তর সমাজসেবার কাজে নিয়োজিত হন, তাতে কিছু যায় আসে না; তাঁদের অর্জিত অভিজ্ঞতা সর্বদা জাতির এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। রাজনীতির মতো গতিশীল ক্ষেত্রে কোনও যাত্রাই প্রকৃতপক্ষে শেষ হয় না; কারণ অভিজ্ঞ নেতাদের জন্য ভবিষ্যৎ সর্বদা নতুন নতুন সুযোগের ডালি সাজিয়ে রাখে। শ্রী মোদী বলেন, “রাজনীতিতে কোনও ‘পূর্ণচ্ছেদ নেই; আপনাদের অভিজ্ঞতা ও অবদান চিরকালই জাতির জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবে।”রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ
February 05th, 05:35 pm
একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 05th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।সংসদের ২০২৫-এর বর্ষাকালীন অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 21st, 10:30 am
এই বর্ষাকালীন অধিবেশন দেশের জন্য প্রভূত গর্বের বিষয়। শুধু এই অধিবেশনই দেশের বিজয়ের এক উদযাপন। যখন আমি বলছি এই অধিবেশন জাতীয় গর্ব এবং বিজয় উদযাপন, তার বড় কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের ত্রিবর্ণ রঞ্চিত পতাকার উন্মোচন- প্রতিটি ভারতীয়ের জন্য প্রভূত গর্বের মুহূর্ত। এই সফল যাত্রা দেশকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য নতুন করে উৎসাহ এবং উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। সমগ্র সংসদ লোকসভা এবং রাজ্যসভা- দুইই- দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে এক স্বরে এই সাফল্যকে উদযাপন করবে। এই একত্রে অভিনন্দন ভারতের আগামী মহাকাশ অভিযান যার লক্ষ্য আরও উঁচুতে ওঠা, তাতে অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাবে।সংসদের বাদল অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন
July 21st, 09:54 am
প্রধানমন্ত্রী মোদী সংসদের বাদল অধিবেশনের সূচনায় সংবাদমাধ্যমের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি ভয়াবহ পহেলগাম হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন এবং পাকিস্তানের ভূমিকা উন্মোচনে ভারতের রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, বিশেষ করে ইউপিআই-এর বিশ্বব্যাপী স্বীকৃতির কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, দেশে নকশালবাদ এবং মাওবাদ হ্রাস পাচ্ছে এবং অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করেছেন।ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত বিশিষ্ট ব্যক্তিত্বদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
July 13th, 10:47 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত চারজন বিশিষ্ট ব্যক্তিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
June 13th, 02:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বিজয় রূপাণী আমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শ্রী মোদী রূপাণীর কর্মজীবনের কথা তুলে ধরেন। রাজকোট পৌর নিগমে তাঁর কার্যকাল, রাজ্যসভার সাংসদ, গুজরাটে বিজেপির সভাপতি এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যসভার সাংসদ থিরু ইলাইয়ারাজার সাক্ষাৎ
March 18th, 04:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে দেখা করলেন রাজ্যসভার সাংসদ থিরু ইলাইয়ারাজা।‘সবকা সাথ, সবকা বিকাশ’ আমাদের যৌথ দায়িত্ব: রাজ্যসভায় প্রধানমন্ত্রী
February 06th, 04:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে জবাবী ভাষণ দেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের সাফল্য, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা এবং উন্নত ভারত গড়া নিয়ে সাধারণ মানুষের আস্থার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ অনুপ্রেরণামূলক, প্রভাবী এবং ভবিষ্যতের কাজের এক পথনির্দেশ। তিনি রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবী ভাষণ
February 06th, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে জবাবী ভাষণ দেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের সাফল্য, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা এবং উন্নত ভারত গড়া নিয়ে সাধারণ মানুষের আস্থার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ অনুপ্রেরণামূলক, প্রভাবী এবং ভবিষ্যতের কাজের এক পথনির্দেশ। তিনি রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।