প্রধানমন্ত্রী ৩১ মার্চ গুজরাট সফর করবেন
March 30th, 11:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ৩১শে মার্চ গুজরাট সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সেখানে এক সমাবেশে ভাষণও দেবেন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী আহমেদাবাদের সানন্দে ‘কেইনস সেমিকন প্ল্যান্ট’-এর উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ‘ভাব-থরাদ’-এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিকেল ৪টা নাগাদ ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমুলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি এক সমাবেশে ভাষণও দেবেন।প্রধানমন্ত্রী ১৪ই মার্চ পশ্চিমবঙ্গ সফর করবেন
March 12th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ মার্চ ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রধানমন্ত্রী দুপুর ২টো নাগাদ কলকাতায় প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।"বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থায়ন" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশের বঙ্গানুবাদ
February 27th, 01:01 pm
এই বছরের প্রথম বাজেট ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েক বছর ধরে, প্রত্যেকটি বাজেট ওয়েবিনারই একেকটি শক্তিশালী ঐতিহ্য হয়ে উঠেছে। প্রায়শই, বাজেট বিভিন্ন পরিসংখ্যানের উপর মূল্যায়ন করা হয়: কখনও কখনও শেয়ার বাজারের গতিবিধি, কখনও কখনও আয়কর প্রস্তাবের উপর কেন্দ্রীভূত আলোচনা হয়। সত্য হল, জাতীয় বাজেট একটি স্বল্পমেয়াদী ট্রেডিং ডকুমেন্ট নয়; এটি একটি নীতিগত পথচিত্র। অতএব, বাজেটের কার্যকারিতাও নির্দিষ্ট পরিসংখ্যানগুলির উপর মূল্যায়ন করা উচিত। এমন নীতি যা পরিকাঠামো সম্প্রসারণ করে, ঋণ প্রবাহকে সহজ করে, ব্যবসা করার সহজতা বাড়িয়ে তোলে, শাসনে স্বচ্ছতা বাড়ায় এবং জনসাধারণের দৈনন্দিন জীবন- যাপনকে সহজ করে এবং তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি করে। অর্থনীতিকে স্থায়ী শক্তি প্রদানকারী বাজেটের সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোনও বাজেটকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। জাতি গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি বাজেট একটি বৃহত্তর লক্ষ্যের দিকে একটি পদক্ষেপ, এবং আমাদের সামনে সেই বৃহত্তর লক্ষ্য হল ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলা। প্রতিটি সংস্কার, প্রতিটি বরাদ্দ, প্রতিটি পরিবর্তনকে এই দীর্ঘ যাত্রার অংশ হিসাবে দেখা উচিত। এবং তাই, বাজেটের পরে প্রতি বছর অনুষ্ঠিত এই ওয়েবিনারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই ওয়েবিনারগুলি কেবল ধারণা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং একেকটি কার্যকর মস্তিষ্কপ্রবণতামূলক অনুশীলনে পরিণত হবে। আপনার অভিজ্ঞতা এবং ব্যবহারিক চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে আপনার পরামর্শগুলি অবশ্যই অর্থনৈতিক কৌশল উন্নত করতে এবং সমাধান খুঁজে পেতে সহায়তা করবে। যখন শিল্প, শিক্ষাবিদ, বিশ্লেষক এবং নীতিনির্ধারকরা একসঙ্গে মিলে চিন্তা করেন, তখন পরিকল্পনা বাস্তবায়ন উন্নত হয় এবং ফলাফল আরও সঠিক হয়। এই ওয়েবিনারের সিরিজের পিছনের ভাবনা এটাই।‘প্রযুক্তিগত সংস্কার এবং বিকশিত ভারতের জন্য অর্থ’ শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
February 27th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট-পরবর্তী প্রথম ওয়েবিনারে ভাষণ দিয়েছেন। এই ওয়েবিনারের মূল ভাবনা ছিল - ‘প্রযুক্তিগত সংস্কার এবং বিকশিত ভারতের জন্য অর্থ’। শ্রী মোদী বাজেটকে স্বল্পমেয়াদি বাণিজ্যিক এক নথির পরিবর্তে নীতি প্রণয়নের পরিকল্পনা গ্রহণকারী এক ব্যবস্থা বলে বর্ণনা করেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সামগ্রিক উদ্যোগের আহ্বান জানান তিনি।অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 16th, 03:00 pm
অন্ধ্রপ্রদেশের মাননীয় রাজ্যপাল এস আব্দুল নাজিরজি, জনপ্রিয় ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডুজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কে রামমোহন নাইডুজী, চন্দ্রশেখর পেম্মাসানিজী, ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মাজি, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণজী, রাজ্যের মন্ত্রী নারা লোকেশজী, অন্য মন্ত্রীরা, বিজেপি রাজ্য সভাপতি পি ভি এম মাধবজি, সব সাংসদ ও বিধায়ক এবং আমার প্রিয় ভাই-বোনেরা যাঁরা বিপুল সংখ্যায় আজ আমাদের এখানে আশীর্বাদ করতে সমবেত হয়েছেন!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
October 16th, 02:30 pm
“সৌরাষ্ট্র সন্নাথ চ শ্রীশৈল মল্লিকার্জুনম” শীর্ষক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হলেন ভগবান সোমনাথ এবং দ্বিতীয় ভগবান মল্লিকার্জুন। তিনি বলেন, গুজরাটে সোমনাথের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বাবা বিশ্বনাথের আঙিনা কাশীর পবিত্র ভূমির সেবা করার সুযোগ পেয়ে এবং আজ শ্রীশৈলমের আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রধানমন্ত্রী শ্রীশৈলমের পর শিবাজি স্ফূর্তি কেন্দ্রে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঞ্চ থেকে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের উদ্দেশে প্রণাম জানান। শ্রদ্ধা নিবেদন করেন আল্লামা প্রভু এবং আক্কা মহাদেবীর মতো শিবভক্তদের প্রতি। তিনি শ্রী ওয়ালাওয়াড়া নরসিংহ রেড্ডি এবং হরি সর্বোত্তম রাওয়ের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা অর্পণ করেন।২৫-২৬ অগাস্ট গুজরাত সফরে প্রধানমন্ত্রী
August 24th, 01:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫-২৬ অগাস্ট গুজরাট সফর করবেন। ২৫ অগাস্ট সন্ধে ৬টা নাগাদ তিনি আহমেদাবাদের খোডালধাম গ্রাউন্ডে ৫,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী ৪৮-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেছেন
June 25th, 09:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাউথ ব্লকে ৪৮-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেছেন। আইসিটি-সক্ষম বহুমুখী এই মঞ্চের লক্ষ্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মিলিত নিরবচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমে অতি সক্রিয় ব্যবস্থাপনা এবং সময় বেঁধে রূপায়ণ সম্পন্ন করা।‘প্রগতি’র ৪৬তম বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী
April 30th, 08:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রগতি’র ৪৬তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। তথ্য, সংযোগ ও প্রযুক্তি-ভিত্তিক একটি বহুপাক্ষিক মঞ্চ ‘প্রগতি’তে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের প্রতিনিধিরা যোগ দেন। সরকারি প্রকল্পগুলির নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং সক্রিয় প্রশাসনিক কর্মতৎপরতা নিশ্চিত করতে ‘প্রগতি’র এই বৈঠকের আয়োজন করা হয়।তামিলনাড়ুর রামেশ্বরমে একাধিক কাজের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 06th, 02:00 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, ডঃ এল মুরুগন জি, তামিলনাড়ু সরকারের মন্ত্রিগণ, সাংসদগণ, অন্যান্য বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই এবং বোনরা !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
April 06th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর আগে তিনি ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ-পামবন রেল সেতুর উদ্বোধন করেন এবং সড়ক সেতু থেকে একটি ট্রেন এবং জাহাজের যাত্রার সূচনা করেন ও সাক্ষী থাকেন সেতুটির কাজের। তিনি রামেশ্বরমে রামনাথস্বামী মন্দিরে দর্শন এবং পুজো করেন। অনুষ্ঠানে সমাবেশে শ্রী মোদী বলেন, আজ শ্রী রাম নবমীর পবিত্র দিন। তিনি বলেন, আজ কিছু আগে অযোধ্যায় চোখ ধাঁধানো রাম মন্দিরে সূর্যের স্বর্গীয় আভা, রামলালাকে মহান তিলক পরিয়েছে। তিনি বলেন, “ভগবান শ্রী রামের জীবন এবং তাঁর আমলের সুশাসনের অনুপ্রেরণা দেশ গঠনের উল্লেখযোগ্য ভিত্তি।” তিনি এও বলেন, তামিলনাড়ুর সঙ্গম-যুগের সাহিত্যেও ভগবান শ্রীরামের উল্লেখ আছে। তিনি রামেশ্বরমের পবিত্র ভূমি থেকে শ্রীরাম নবমী উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।সোয়ারগেট এবং কাটরাজ পর্যন্ত ৫.৪৬ কিলোমিটার দীর্ঘ পুণে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
August 16th, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সোয়ারগেট এবং কাটরাজ পর্যন্ত ৫.৪৬ কিলোমিটার দীর্ঘ পুণে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর পুণের মেট্রো সংযোগ আরও উন্নত হবে, যা শহরের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতকে সহজ করবে।বিজেপি সরকার উত্তরাখণ্ডে পর্যটনকে উৎসাহিত করছে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে: ঋষিকেশ সমাবেশে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 12:45 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষিকেশে জনসভায় আগত মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, মা গঙ্গার কাছে অবস্থিত চার ধামের প্রবেশদ্বার ঋষিকেশে আপনারা এত বিপুল সংখ্যায় আমাদের আশীর্বাদ করতে এসেছেন। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের দূরদর্শিতা এবং ইতিমধ্যেই অর্জিত মাইলফলক সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।উত্তরাখণ্ডের ঋষিকেশে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী উৎসাহী জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন
April 11th, 12:00 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষিকেশে জনসভায় আগত মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, মা গঙ্গার কাছে অবস্থিত চার ধামের প্রবেশদ্বার ঋষিকেশে আপনারা এত বিপুল সংখ্যায় আমাদের আশীর্বাদ করতে এসেছেন। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের দূরদর্শিতা এবং ইতিমধ্যেই অর্জিত মাইলফলক সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।আজকের প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের বিকাশের দিকে আরও এক ধাপ: প্রধানমন্ত্রী মোদী
March 09th, 04:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে “বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ” কর্মসূচিতে ভাষণ দেন। রেল ও সড়কের সঙ্গে যুক্ত ৪,৫০০ কোটি টাকার বেশি বিভিন্ন প্রকল্পের তিনি উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে উত্তরবঙ্গের চা বাগানের সৌন্দর্যের কথা উল্লেখ করেন শ্রী মোদী।পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে “বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ” কর্মসূচিতে ভাষণ প্রধানমন্ত্রীর
March 09th, 03:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে “বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ” কর্মসূচিতে ভাষণ দেন। রেল ও সড়কের সঙ্গে যুক্ত ৪,৫০০ কোটি টাকার বেশি বিভিন্ন প্রকল্পের তিনি উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন।বিহারের বেগুসরাইয়ে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
March 02nd, 08:06 pm
বিহারের মাননীয় রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকরজি, মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, আমার মন্ত্রিসভার সদস্য শ্রী গিরিরাজ সিংজি, শ্রী হরদীপ সিং পুরীজি, বিহারের উপমুখ্যমন্ত্রী শ্রী বিজয় সিনহাজি, শ্রী সম্রাট চৌধুরীজি, মঞ্চে উপস্থিত অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আমার বেগুসরাইয়ের উৎসাহী ভাই ও বোনরা।প্রধানমন্ত্রী বিহারের বেগুসরাইয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন
March 02nd, 04:50 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বেগুসরাইয়ে দেশ জুড়ে প্রায় ১.৪৮ লক্ষ কোটি টাকার একাধিক তেল ও গ্যাস সেক্টর সংক্রান্ত প্রকল্পের এবং ১৩,৪০০ টাকারও বেশি মূল্যের বিহারে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আজ উন্নত ভারতের জন্য উন্নত বিহার নির্মাণের সংকল্প নিয়ে বেগুসরাই এসেছি।