The restoration of Bengal's glory has begun: PM Modi in Tarakeswar during Paschimbanga Divas
June 20th, 05:13 pm
At Paschimbanga Divas in Hooghly, PM Modi extended his greetings to the people and launched development projects across key sectors. He also released the 23rd PM-KISAN instalment worth over ₹18,880 crore for more than 9.44 crore farmers. He paid tribute to Dr. Syama Prasad Mookerjee and highlighted Eastern India’s development under Mission Purvodaya.Prime Minister Shri Narendra Modi participates in Paschimbanga Divas celebrations in Hooghly, West Bengal
June 20th, 05:00 pm
At Paschimbanga Divas in Hooghly, PM Modi extended his greetings to the people and launched development projects across key sectors. He also released the 23rd PM-KISAN instalment worth over ₹18,880 crore for more than 9.44 crore farmers. He paid tribute to Dr. Syama Prasad Mookerjee and highlighted Eastern India’s development under Mission Purvodaya.ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক
June 14th, 08:37 pm
১৪ জুন ২০২৬ তারিখে নিস-এর ভিলা কেরিলোসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। চলতি বছরের শুরুর দিকে ভারত-ফ্রান্স সম্পর্ককে ‘বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব’-এর স্তরে উন্নীত করার পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।Visit of Prime Minister to France and Slovakia (June 13-18, 2026)
June 09th, 07:20 pm
PM Modi will visit France from 13-14 June 2026 and again from 16-19 June 2026. During his initial visit to France, he will hold discussions with President Emmanuel Macron and jointly inaugurate the 'Bharat Innovates' event. He will then visit Slovakia from 14-16 June 2026 to hold discussions with PM Robert Fico and meet President Peter Pellegrini. The PM will once again visit France to participate in the G7 Summit and the VivaTech Summit.Cabinet approves road upgradation projects in Madhya Pradesh worth Rs. 4,415.60 Crore
June 03rd, 03:29 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved upgradation of Hiwarkhedi-Roshni-Ashapur-Rudhy Section of NH-347B and widening of Deshgaon-Julwaniya Section of NH-347B in Madhya Pradesh at a cost of Rs.4,415.60 Crore. The upgraded corridor will enhance multi-modal integration by connecting with 6 PM Gati-Shakti Economic Nodes, 5 social nodes and 5 Logistic Nodes, thereby facilitating faster movement of goods and passengers across the region.প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।DMK’s policy is by the family, of the family and for the family: PM Modi in Coimbatore, Tamil Nadu
April 18th, 06:20 pm
Election, Coimbatore, Tamil Nadu, BJP, Lord Murugan, Puthandu, Nari Shakti Vandan Adhiniyam, Nari Shakti, Women Empowerment, Women's Reservation Bill, Parliament, Corruption, Highway, Roadways, Next Generation Infrastructure, Railway, Inclusive Growth, C. P. Radhakrishnan, Surya Ghar Muft Bijli Yojana, Rooftop Solar, Electricity for all, Investment, Jobs, Jal Jeevan Mission, MUDRA, Pradhan Mantri Ujjwala Yojana, Business, Income Tax, GST Bachat Utsav, Education, Healthcare, Ayushman Bharat Yojana, Jan Aushadhhi Kendra, Yuva Shakti, First Time Voters, Census, MSME, Economy, Natural Farming, Farmer Welfare, Innovation, Employment, Viksit Bharat Viksit Tamil Nadu,PM Modi’s fiery speech electrifies Coimbatore
April 18th, 06:00 pm
Prime Minister Narendra Modi today delivered a high-energy and politically charged address in Coimbatore, Tamil Nadu, drawing an enthusiastic response from the public. Addressing a large gathering, Prime Minister Modi said the people of Tamil Nadu are sending a clear message ahead of the upcoming polls: “NDA is in, DMK is out.”গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 31st, 05:00 pm
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
March 31st, 04:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি
March 23rd, 02:15 pm
আমি এই সম্মানজনক কক্ষে এসেছি পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ এবং ভারতের জন্য এটি কি সমস্যা সৃষ্টি করেছে, সেই নিয়ে বলতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২-৩ সপ্তাহে শ্রী জয়শঙ্কর জি এবং শ্রী হরদীপ পুরী জি এই বিষয়ে সভাকে প্রয়োজনীয় তথ্য। জানিয়েছেন । এখন এই সংকট তিন সপ্তাহের বেশি পেরিয়ে গেছে। ফলে. বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনে তার কুপ্রভাব চোখে পড়ছে। সমগ্র বিশ্ব দুই পক্ষের কাছেই দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানাচ্ছে।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের বিষয়ে লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 23rd, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর জেরে ভারতের সামনে এসে পড়া কঠিন নানা চ্যালেঞ্জ নিয়ে বিবৃতি দেন। এই সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে — একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, বিশ্বের সব দেশ, বিবাদে জড়িয়ে পড়া প্রতিটি পক্ষের কাছে এই সঙ্কটের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে, এই যুদ্ধ অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যে জটিলতা তৈরি করেছে তা নজিরবিহীন। তিনি বলেন যে, যুদ্ধরত ও যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর সাথে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সংঘাতদীর্ণ এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবহণ পথের ওপর রয়েছে। ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই মেটানো হয়। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত ও কর্মরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি, ওই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের সংসদ থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি ঐক্যবদ্ধ সর্বসম্মত বার্তা যাওয়া জরুরি। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত-বিধ্বস্ত দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান যে, পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দু’দফায় কথা বলেছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আশ্বাস মিলেছে। শ্রী মোদী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিস্তারিত বিবরণও প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন যে, সংঘাত-বিধ্বস্ত দেশগুলির ভারতীয় দূতাবাসগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত পরামর্শমূলক নির্দেশিকা জারি করছে। পাশাপাশি ভারত ও সংঘাত-বিধ্বস্ত দেশ — উভয় স্থানেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও জরুরি হেল্পলাইন রয়েছে। ভারত থেকে যাওয়া কর্মী ও পর্যটক – সকলকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন; এর মধ্যে কেবল ইরান থেকেই ফিরেছেন প্রায় ১,০০০ ভারতীয়, যাঁদের মধ্যে ৭০০-এরও বেশি হলেন তরুণ চিকিৎসা-বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষা সিবিএসই বাতিল করেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
February 22nd, 01:30 pm
বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
February 22nd, 01:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।আসামের ব্রহ্মপুত্র নদীর তলদেশে রেল পরিকাঠামো নির্মাণের সুবিধাসহ ২ লেনের দুটি টিউব টিবিএম সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার মোট দৈর্ঘ্য ৩৩.৭ কিলোমিটার
February 14th, 12:56 pm
নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, পিআইবি৷৷ ভারতে এই প্রথম ১৮,৬৬২ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার সড়ক ও রেল টানেল সহ জাতীয় সড়ক-১৫-এর গোহপুর থেকে ৭১৫ নম্বর অংশের নুমালিগড় পর্যন্ত ৪-লেন সুবিধা-যুক্ত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি গতকাল আসামের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন (ইপিসি)–এর এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে৷ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 08:30 pm
এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ বক্তব্য রেখেছেন
February 13th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিট-এ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং ‘ একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী’-এই মূলভাবনা বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি একবিংশ শতাব্দীর গত এক দশকে অভূতপূর্ব বাধাবিঘ্নের সাক্ষী থাকার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মহামারী, বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙ্গন যা বিশ্বব্যাপী ভারসাম্যকে নাড়া দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সংকটগুলির মোকাবিলা একটি জাতির প্রকৃত শক্তি প্রকাশ করে, এবং গর্ব প্রকাশ করে বলেন যে এই বাধাবিঘ্ন সত্ত্বেও, ভারতের জন্য এই দশকটি উল্লেখযোগ্য উন্নয়ন, অসাধারণ সরবরাহ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণ দ্বারা চিহ্নিত হয়েছে। শ্রী মোদী স্মরণ করিয়ে দেন যে, গত দশক শুরু হওয়ার সময় ভারত ছিল বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি, এবং অস্থিরতার মধ্যেও পতনের আশঙ্কা ছিল, কিন্তু আজ ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে।এই পরিবর্তনের শতাব্দীর জন্য ভারত একটি প্রধান ভিত্তি হিসেবে পরিগণিত হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, বর্তমানে ভারত বিশ্ব প্রবৃদ্ধিতে ষোল শতাংশেরও বেশি অবদান রাখছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এই অবদান বছরের পর বছর বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়ভাবে বলেন যে ভারত বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে।রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ
February 05th, 05:35 pm
একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 05th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।আসামে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজার সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 18th, 11:30 am
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, অসমের মন্ত্রী শ্রী অতুল বোরা জি, শ্রী চরণ বরো জি, শ্রী কৃষ্ণেন্দু পাল জি, শ্রী কেশব মহন্ত জি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার আসামের প্রিয় ভাই ও বোনেরা।