ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

August 15th, 05:48 pm

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনেতাদের উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশ্বজুড়ে প্রাপ্ত অভিনন্দন বার্তার জন্য গভীর ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির চেয়ারম্যানের

June 03rd, 03:03 pm

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির চেয়ারম্যান রবি লামিছানে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 09th, 10:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি শ্রী রবি লামিছানে এবং দলের বর্ষীয়ান নেতা শ্রী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন।