ইকনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 06:15 am

কয়েক মাস আগে ভারত শান্তি আইনের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করেছি। অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম ভাণ্ডার ভারতের পারমাণবিক শক্তি যাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ রয়েছে।

Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event

July 09th, 06:00 am

PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.

ভারত-জাপান বাণিজ্য মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

July 02nd, 03:35 pm

ভারত-জাপান সফলতার গল্পের অংশ হওয়ার জন্য এই মঞ্চে যোগদানকারী আমাদের নতুন অংশীদারদর আমি আন্তরিক অভিনন্দন জানাই।

১১ বছরের ডিজিটাল ভারত পরিচালন ব্যবস্থার রূপান্তর, নাগরিকদের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের ভিত্তিকে শক্তিশালী করেছে বললেন প্রধানমন্ত্রী

July 01st, 12:04 pm

ডিজিটাল ভারত উদ্যোগের ১১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে পরিচালন ব্যবস্থার রূপান্তরমুখী প্রভাব, জন পরিষেবা এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানে নির্ণায়ক ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর স্লোভাকিয়া সফরকালে স্বাক্ষরিত সমঝোতাপত্র ও ঘোষণা

June 15th, 05:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরকালে যে সমঝোতাপত্র/ইচ্ছাপত্রগুলি স্বাক্ষরিত হয়েছে :

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতি

May 20th, 05:00 pm

রোম বিশ্বজুড়ে 'শাশ্বত নগরী' হিসেবে পরিচিত। ভারতে আমার লোকসভা কেন্দ্র কাশীকেও একটি শাশ্বত ও চিরস্থায়ী নগরী হিসেবে বিবেচনা করা হয়। যখন দুটি সভ্যতার মিলন ঘটে, তখন আলোচনা কেবল আলোচ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি ইতিহাসের গভীরতা, ভবিষ্যতের স্বপ্ন এবং বন্ধুত্বের স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করে।

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

April 16th, 11:55 am

পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। দিল্লি মেট্রো হোক বা হিমালয়ের ১০,০০০ ফুট উচ্চতায় নির্মিত অটল টানেল সর্বত্রই অস্ট্রিয়ার টানেল নির্মাণের দক্ষতা এক শক্তিশালী ছাপ ফেলেছে।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য

March 02nd, 11:40 am

গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি আমাকে এবং আমাদের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজ তাঁকে স্বাগত জানাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাঁদের দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে।

ভারত-ইজরায়েল প্রধানমন্ত্রী বৈঠক

February 26th, 08:56 pm

ইজরায়েলে সরকারি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

February 26th, 03:30 pm

নয় বছর আগে, আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আবারও, ইজরায়েলের ঐতিহাসিক ভূমিতে পা রাখার সুযোগ আমার জন্য একটি গর্বিত এবং গভীর আবেগঘন মুহূর্ত।

প্রধানমন্ত্রী জেরুজালেমে প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন

February 26th, 10:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেনজামিন নেতানিয়াহু একটি প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারী ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ক্ষেত্রে ইজরায়েলের উদ্ভাবন তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি, জল, জলবায়ু, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রদর্শনীতে ইজরায়েলের প্রথম সারির সংস্থাগুলির বিভিন্ন গবেষণা তুলে ধরা হয়েছে।

Visit of H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands, to India

February 19th, 08:47 pm

PM Modi held a bilateral meeting with H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands. Prime Minister Schoof underscored the importance of the Summit and expressed confidence that the Summit Declaration will steer future policy discussions. Reviewing the bilateral relationship, both leaders welcomed the steady progress in the India-Netherlands partnership.

মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স উদ্ভাবন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 18th, 12:07 pm

আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ম্যাক্রোঁ, দুই দেশের উদ্ভাবকদের শুভেচ্ছা জানাই! বোজোঁ!

রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ

February 05th, 05:35 pm

একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।

রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

February 05th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।

আহমেদাবাদে ভারত-জার্মানি সিইও ফোরাম-এর বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

January 12th, 01:35 pm

ভারত-জার্মানি সিইও ফোরামের বৈঠকে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বৈঠক এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা ভারত-জার্মানি সম্পর্কের প্ল্যাটিনাম জুবিলি এবং ভারত – জার্মানী কৌশলগত অংশীদারিত্বের রৌপ্য জয়ন্তী উদযাপন করছি।

আগামী দশকের জন্য ভারত-জাপান যৌথ ভাবনা: বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ৮টি ক্ষেত্রে দিকনির্দেশ

August 29th, 07:11 pm

অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সংঘাতমুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ভারত এবং জাপান দুই দেশই অভিন্ন ভাবনায় বিশ্বাসী। দুই দেশেই রয়েছে প্রচুর সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামুখী আর্থিক ব্যবস্থা।

ইকনোমিক টাইমস্‌ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 23rd, 10:10 pm

অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।