সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রীর বিবৃতি
June 28th, 02:02 pm
তাঁর দ্বারা 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' উপাধিতে ভূষিত হওয়া আমার এবং ১৪০ কোটি ভারতীয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি এবং এটি সেই সমস্ত দেশকে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পরিবেশ সুরক্ষাকে তাদের দায়িত্ব বলে মনে করে।বলিদান দিবসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী, শেয়ার করলেন একটি সংস্কৃত সুভাষিত
June 23rd, 03:39 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন।নতুন দিল্লিতে ‘রিপাবলিক সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 22nd, 10:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।রিপাবলিক সামিট ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 22nd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।ভারত-ফ্রান্স উদ্ভাবন রোডম্যাপ ২০৩০
June 15th, 05:42 am
২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি “বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করেন এবং যৌথভাবে ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬-এর উদ্বোধন করেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার স্পেস, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষাগত সংযোগ এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো ক্ষেত্রগুলিতে বর্ধিত ও বৈচিত্র্যময় সহযোগিতার আহ্বান জানান।দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব পাশ
June 10th, 01:50 pm
দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ১০ জুন, ২০২৬-কে ভারতের গণতন্ত্রের যাত্রাপথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব আজ পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। একটানা ৪,৩৯৯ দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ে তিনি জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেলেন। জওহরলাল নেহরু ১৯৫২-১৯৬৪ পর্যন্ত টানা ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন। আজকের পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, এই উপলক্ষ ভারতের গণতান্ত্রিক চেতনা, জন-আস্থা এবং জন-অংশগ্রহণের ক্ষমতার এক প্রতীক। ‘রাষ্ট্র প্রথম’ – এই সঙ্কল্পপথে সহস্র মানুষ তাঁর নেতৃত্বের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখাচ্ছে, তাও এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।সুপ্রশাসন এবং মানুষের আস্থা অর্জনের মূল কথা হ’ল জনসেবা – এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 10th, 11:00 am
সুপ্রশাসন এবং মানুষের আস্থা অর্জনের মূল কথা হ’ল জনসেবা – এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যিনি বিনয়ের সঙ্গে এবং একাত্মভাবে নিজের কর্তব্য সম্পাদন করে চলেন, তিনিই সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম। জনপ্রতিনিধির মূল দায়িত্ব হ’ল – মানুষের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা। তাঁকে বিকাশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং তাঁর শৃঙ্খলাবোধ থাকা অবশ্যই প্রয়োজন।আস্থা অর্জন, উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকেছে ১২ বছরের প্রশাসন- প্রধানমন্ত্রী
June 09th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত ১২ বছরে তাঁর প্রশাসন আস্থা অর্জন, উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকেছে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে দেশের স্বার্থরক্ষা, মহিলা ও যুবা ও কৃষকদের ক্ষমতায়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়া হবে এবং এক্ষেত্রে প্রচেষ্টার কোনও খামতি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো থেকে শুরু করে ডিজিটাল বিপ্লব- সব ক্ষেত্রেই বিশ্বের সামনে ভারতের নতুন পরিচিতি গড়ে উঠেছে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে জনসেবা ও সুপ্রশাসনের মন্ত্রকে পাথেয় করে সরকার এগিয়ে চলবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।সমাজকল্যাণে নিবেদিত প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন প্রধানমন্ত্রী
June 09th, 10:27 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সমাজকল্যাণে নিবেদিত প্রকৃত জ্ঞানী ব্যক্তির গুণাবলী তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
June 04th, 10:03 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।লোকমাতা অহিল্যাবাই হোলকারকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
May 31st, 11:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকমাতা অহল্যাবাই হোলকারের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।এনটিআর গারুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
May 28th, 09:56 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনটিআর গারুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন
April 15th, 02:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।জনকল্যাণের ক্ষেত্রে বৌদ্ধিক সম্পদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যায় একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
February 17th, 08:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৌদ্ধিক ক্ষমতা, যুক্তিনিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে সমাজের প্রকৃত উন্নয়নে প্রয়োগ করার গুরুত্ব উল্লেখ করেছেন। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ওই সম্মেলনের মূল উদ্দেশ্য হল, প্রতিটি মানুষের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযুক্ত প্রয়োগের দিশানির্দেশ।‘সেবা তীর্থ’কে জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
February 13th, 05:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সেই সঙ্গে দেশের মানুষের সেবায় তাঁর অবিচল অঙ্গীকারকে পুনরায় ব্যক্ত করেন এবং ‘নাগরিক দেব ভব’-র পবিত্র চেতনাকে এর চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন।সন্ত শ্রী গুরু রবিদাস মহারাজজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
February 01st, 09:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সন্ত শ্রী গুরু রবিদাস মহারাজজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। গুরু ররিদাসজির চিন্তাভাবনায় ন্যায়বিচার এবং সংবেদনশীলতার জায়গা ছিল সবার ওপরে এবং সেই বিষয়টি আমাদের জনকল্যাণমূলক যাবতীয় কর্মসূচির ভিত্তি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সামাজিক সম্প্রীতির যে আলো তিনি জ্বালিয়েছিলেন তা আমাদের দেশের মানুষকে পথ দেখাবে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।