জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

August 23rd, 11:00 am

মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, ইসরো ও মহাকাশ ক্ষেত্রের সঙ্গে যু্ক্ত সমস্ত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা, আমার প্রিয় দেশবাসীবৃন্দ!

জাতীয় মহাকাশ দিবস ২০২৫ উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

August 23rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় মহাকাশ দিবস ২০২৫ উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছাও জানান। 'আর্যভট্ট থেকে গগণযান : প্রাচীন প্রজ্ঞা থেকে অনন্ত সম্ভাবনা' – এই বছরের মহাকাশ দিবসের এই বিষয়বস্তুর উল্লেখ করে তিনি বলেন, অতি ক্ষুদ্র সময়ের মধ্যে জাতীয় মহাকাশ দিবস আমাদের দেশের তরুণদের কাছে উদ্দীপনা ও অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠেছে। তিনি বলেন, সম্প্রতি ভারতে 'জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা আন্তর্জাতিক অলিম্পিয়াড' অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রায় ৩০০ জন তরুণ অংশ নেন। এই অলিম্পিয়াড মহাকাশ ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করেন তিনি।

পিএসএলভি সি৫৪-এর সফল উৎক্ষেপণে ইসরো এবং এনএসআইএল-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

November 26th, 06:07 pm

পিএসএলভি সি৫৪-র সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এনএসআইএল-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকেই অভিনন্দিত করেছেন তিনি।