আষাঢ়ী একাদশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
July 25th, 11:35 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই শুভ দিনটি ভক্তি ও করুণার শাশ্বত বার্তার প্রতীক।নির্বাচনে জয়ের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়ি আহমেদ আলি’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
June 23rd, 08:09 pm
ইথিওপিয়ার সংসদীয় নির্বাচনে জয়ের জন্য সেদেশের প্রধানমন্ত্রী আবিয়ি আহমেদ আলি এবং তাঁর নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইথিওপিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের এবং বহুমাত্রিক বলে উল্লেখ করেছেন তিনি। গত বছর তাঁর ইথিওপিয়া সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আবিয়ি আহমেদ আলির সঙ্গে যৌথভাবে ভারত – ইথিওপিয়া অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি আগ্রহী।প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, প্রার্থনা করেছেন সকলের চিরন্তন প্রাচুর্য, খুশি এবং সমৃদ্ধির জন্য
May 25th, 09:18 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, যেখানে বলা হয়েছে প্রকৃতির অসীম করুণা, সূর্যদেবের প্রাণশক্তি এবং বৃষ্টির পবিত্র আশীর্বাদ আমাদের জীবনকে সমৃদ্ধ করে খুশি এবং সৌভাগ্য নিয়ে। শ্রী মোদী তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যে যেনো পৃথিবী চিরকাল প্রাণবন্ত, সবুজ এবং সমৃদ্ধ থাকে।সমষ্টিগত সমৃদ্ধি ও সর্বজনীন কল্যাণের জন্য আশীর্বাদ প্রার্থনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
May 22nd, 12:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, যাতে প্রগতি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গলের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করলেন প্রধানমন্ত্রী; দেশের মানুষের সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা
April 29th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করেছেন, সেখানে তিনি দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেছেন।প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন
March 19th, 09:48 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র নবরাত্রি উপলক্ষে সকলকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন এবং বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য প্রার্থনা জানিয়েছেন।দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী; শেয়ার করলেন সংস্কৃত সুভাষিতম
March 04th, 09:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হোলি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা
December 11th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।প্রধানমন্ত্রীর জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফর
December 11th, 08:43 pm
জর্ডনের মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা বিন আল হুসেনের আমন্ত্রণে ১৫-১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে জর্ডন সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে জর্ডনের রাজার সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। ভারত ও জর্ডনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দৃঢ়প্রতিজ্ঞ দুই দেশ।ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
October 18th, 08:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।মণিপুরের চুরাচাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 13th, 12:45 pm
ভারত মাতার জয় হোক, ভারত মাতার জয় হোক, ভারত মাতার জয় হোক! রাজ্যপাল শ্রী অজয় ভাল্লা জি, রাজ্য প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং এই অনুষ্ঠানে উপস্থিত মণিপুরের আমার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে উষ্ণ নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মণিপুরের চুরাচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে নির্মীয়মান একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
September 13th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মণিপুরের চুরাচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে মণিপুরের ভূমি সাহস এবং দৃঢ়তার ভূমি এবং মণিপুরের পাহাড়গুলি প্রকৃতির এক অমূল্য উপহার। তিনি আরও বলেন যে, এই পাহাড়গুলি মানুষের নিরন্তর কঠোর পরিশ্রমের প্রতীক। মণিপুরের জনগণের চেতনাকে অভিবাদন জানিয়ে শ্রী মোদী এত বিপুল সংখ্যক মানুষের আগমনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের স্নেহের জন্য ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীমতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন
September 13th, 08:57 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীমতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে, ভারত নেপালের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।জাপানের প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
August 30th, 08:00 am
আজ আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা জাপানের শক্তি এবং বৈচিত্র্যের জীবন্ত প্রতিমূর্তি।তথ্য তালিকা : ভারত-জাপান আর্থিক সুরক্ষা সহযোগিতা
August 29th, 08:12 pm
ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি হল, দুই দেশের পরস্পরের প্রতি মূল্যবোধ এবং সম্ভ্রম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হল, আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা।১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি: আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব
August 29th, 07:06 pm
জাপানের প্রধানমন্ত্রী মহামান্য মিঃ ইশিবা শিগেরু-র আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ২৯-৩০ আগস্ট ২০২৫ তারিখে জাপানে সরকারি সফরে গিয়েছেন। ২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (কান্তেই) প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইশিবা। সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। দুই প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা ভারত ও জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন যা সভ্যতাগত সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ, অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই প্রধানমন্ত্রী গত দশকে ভারত-জাপান অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছেন এবং আগামী দশকগুলিতে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের জন্য কৌশলগত ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন।জীবনধারণ ও ব্যবসার স্বাচ্ছন্দ্য প্রসারে পরবর্তী প্রজন্মের সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
August 18th, 08:40 pm
জীবনধারণ ও ব্যবসার স্বাচ্ছন্দ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসারের লক্ষ্যে পরবর্তী প্রজন্মের সংস্কার নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সংস্কারমূলক পথনির্দেশ তৈরির লক্ষ্যেই এই বৈঠক।৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন
August 15th, 07:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয়, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।জাতীয় তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
August 07th, 03:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।ভারত-ব্রিটেন ভিশন ২০৩৫
July 24th, 07:12 pm
লন্ডনে ২৪ জুলাই ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে নতুন ভারত-ব্রিটেন ভিশন, ২০২৫-কে অনুমোদন দেওয়া হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন দিক পূরণে তাঁরা উভয়েই দায়বদ্ধতার কথা জানিয়েছেন। উচ্চাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎমুখী এই চুক্তিতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক বৃদ্ধি, বিকাশ ও সমৃদ্ধি, নিরাপদ এবং সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সঙ্কল্পের কথা ব্যক্ত হয়েছে।