আসামের নামরূপে ইউরিয়া কারখানার ভূমি পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ

December 21st, 04:25 pm

আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রে আমার সহকর্মী এবং আপনাদের প্রতিনিধি, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি, আসাম সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমাদের আশীর্বাদ করতে বিপুল সংখ্যায় আসা আমার সকল ভাইবোন, আমি মণ্ডপের বাইরে আসলে ভেতরে যত মানুষ আছে তার চেয়েও বেশি মানুষ দেখতে পাচ্ছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আসামের নামরূপে আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

December 21st, 12:00 pm

শ্রী মোদী বলেন, তিনি সামনে বিপুল সংখ্যক মানুষকে সমবেত হতে দেখছেন, যারা তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। তিনি বিশেষ করে মা ও বোনেদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, তাঁরা যে ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছেন তা অসাধারণ। তিনি বলেন, অনেক বোন আসামের চা বাগানের সুগন্ধ নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই সুগন্ধ আসামের সঙ্গে তাঁর সম্পর্কে এক অনন্য অনুভূতি তৈরি করে। তিনি উপস্থিত সকলকে প্রণাম জানান এবং তাঁদের ভালোবাসা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিট’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 06th, 08:14 pm

আমি এই শীর্ষ সম্মেলনের আয়োজকদের, আর যত বন্ধু এখানে তাঁদের ভাবনা-চিন্তার কথা তুলে ধরেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এইমাত্র শোভনা জি দুটো কথা বলেছেন, যা আমাকে আকৃষ্ট করেছে। প্রথমত, তিনি বলেছেন যে মোদী জি যখন গতবার এখানে এসেছিলেন, তখন এই পরামর্শ দিয়েছিলেন। এদেশে কোন মিডিয়া হাউসকে কোন কাজ করার উপদেশ দেওয়ার হিম্মত কারও হয় না; কিন্তু, আমি বলেছিলাম! আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হল যে, শোভনা জি এবং তাঁর টিম অত্যন্ত আগ্রহের সঙ্গে তা পালন করেছেন। আর দেশের সামনে তা তুলে ধরেছেন। একটু আগেই আমি যে প্রদর্শনীটি দেখে এলাম, উপস্থিত সবাইকে আমি অনুরোধ জানাবো যে, আপনারা সবাই এই প্রদর্শনী দেখবেন। এই ফটোগ্রাফার বন্ধুগণ, একেকটি মুহূর্তকে এমনভাবে ক্যামেরাবন্দি করেছেন যে মুহূর্তগুলি অমর হয়ে উঠেছে। আর একটা কথা শোভনা জি বলেছেন, সে কথার আমি যতটা বুঝেছি; তিনি বলেছেন, যে আপনারা ভবিষ্যতেও... আপনি অন্য ভাবেও বলতে পারতেন যে, ভবিষ্যতে আপনারা দেশের সেবা করে যাবেন। কিন্তু কিন্তু হিন্দুস্তান টাইমস যখন একথা বলে যে আপনারা ভবিষ্যতেও এভাবে সেবা করে যাবেন, তখন এই সংকল্পের জন্যও আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন

December 06th, 08:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে তিনি ভারত ও বিদেশের অসংখ্য বিশিষ্ট অতিথির উপস্থিতি লক্ষ্য করেন এবং আয়োজক এবং তাদের মতামত ভাগ করে নেওয়া সকলকে শুভেচ্ছা জানান। শ্রী মোদী উল্লেখ করেন যে শোভনা জি দুটি বিষয় উল্লেখ করেছেন যা তিনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছেন। প্রথমটি ছিল তাঁর পূর্ববর্তী সফরের কথা উল্লেখ করে যখন তিনি একটি পরামর্শ দিয়েছিলেন, যা মিডিয়া হাউসগুলিতে খুব কমই মান্য করা হয়, কিন্তু তিনি তা করেছিলেন। তিনি আনন্দ প্রকাশ করেন যে শোভনা জি এবং তার দল উৎসাহের সাথে এটি বাস্তবায়ন করেছেন। তিনি উল্লেখ করেন যে তিনি যখন প্রদর্শনীটি পরিদর্শন করেন, তখন তিনি দেখেছেন যে আলোকচিত্রীরা এমনভাবে মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দী করেছেন যে সেগুলি অমর হয়ে গেছে। তিনি সকলকে এই প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানান। শ্রী মোদী শোভনা জি-এর বলা দ্বিতীয় বিষয়টির উপর মন্তব্য করে বলেন, এটিকে কেবল জাতির সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছা নয়, বরং হিন্দুস্তান টাইমস নিজেই বলেছে যে তাঁরা একইভাবে সেবা চালিয়ে যাবেন, সেজন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

November 27th, 11:01 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জি কিষাণ রেড্ডি জি; অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী শ্রী টি জি ভরত জি, ইনস্পেসের চেয়ারম্যান শ্রী পবন গোয়েঙ্কা জি, স্কাইরুট কর্মীরা, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রোমহোদয়া ও ভদ্রমহোদয়গণ ! বর্তমানে দেশ মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ প্রত্যক্ষ করছে। বর্তমানে বেসরকারি ক্ষেত্র ভারতের মহাকাশ পরিমণ্ডলে প্রবেশের জন্যে ঝাঁপিয়ে পড়ছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন ভাবনা, উদ্ভাবন এবং সবার ওপরে যুব শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। উদ্ভাবন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আমাদের যুব সমাজের উদ্যোগ বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এবং আজকের অনুষ্ঠান সেই সত্যের প্রতিফলন যে ভারত আগামীদিনে আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ পরিমণ্ডলে নেতা হিসেবে উঠে আসবে। আমি আন্তরিক অভিনন্দন জানাই পবন কুমার চন্দনা এবং নাগা ভরত ডাকাকে। আপনাদের দুজনই মহাকাশ নিয়ে উদ্যোগী অনেক তরুণ এবং দেশের প্রতিটি তরুণের কাছে বিরাট অনুপ্রেরণা। আপনাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আপনারা ঝুঁকি নিতে ইতস্তত করেন না। এবং আজ সারা দেশ দেখছে তার ফল। দেশ আপনাদের নিয়ে গর্বিত।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

November 27th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন। ভাষণে তিনি বলেন, আজ মহাকাশ ক্ষেত্রে অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকল সারা দেশ। বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ মহাকাশ প্রযুক্তির বিষয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাস উদ্ভাবনা, যুবশক্তি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঔদ্যোগিকতার ক্ষেত্রে ভারতের ক্রমিক সাফল্যের আরও একটি দৃষ্টান্ত। আগামীদিনে ভারত সারা বিশ্বে উপগ্রহ উৎক্ষেপণের প্রযুক্তিতে শীর্ষ দেশগুলির আসনে বসতে চলেছে। উদ্যোগপতি শ্রী পবন কুমার চন্দনা এবং শ্রী নাগা ভারত ডাকার সাফল্য কামনা করেন তিনি। এই দুই তরুণ উদ্যোগপতি সারা দেশকে গর্বিত করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

হায়দ্রাবাদে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্যাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া পরিসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 26th, 10:10 am

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জি, স্যাফ্রান গোষ্ঠীর সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

November 26th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসইজেড-এ অবস্থিত স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হল। সাফ্রানের এই নতুন কেন্দ্র ভারতকে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের এক বিশ্বজনীন হাবে পরিণত হতে সাহায্য করবে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির সুবিধা উচ্চ প্রযুক্তির মহাকাশ খাতে যুব সমাজের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্যাফ্রনের পরিচালকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগেও প্রতিটি বৈঠকে তিনি ভারত নিয়ে স্যাফ্রনের পরিচালকদের আত্মবিশ্বাস ও আশা লক্ষ করেছেন। ভারতে স্যাফ্রনের বিনিয়োগ একইভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী টিম স্যাফ্রনকে তাঁর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রোজগার মেলার আওতায় ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশ

July 12th, 11:30 am

কেন্দ্রীয় সরকারে যুবকদের স্থায়ী চাকরি প্রদানের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর এটাই আমাদের পরিচয়, কোনওরকম সুপারিশ কিংবা উৎকোচ ছাড়াই কর্মসংস্থান । আজ ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, লক্ষ লক্ষ যুবক এই ধরনের কর্মসংস্থান মেলার মাধ্যমে ভারত সরকারে স্থায়ী চাকরি পেয়েছে। এখন এই তরুণরা জাতি গঠনে বড় ভূমিকা পালন করছে। আজও, আপনাদের অনেকেই ভারতীয় রেলে দায়িত্ব পালন শুরু করছেন, অনেক সহকর্মী এখন দেশের নিরাপত্তার রক্ষী হয়ে উঠবেন, ডাক বিভাগে নিযুক্ত সহকর্মীরা প্রতিটি গ্রামে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন, কিছু সহকর্মী সকলের জন্য স্বাস্থ্য মিশনের সৈনিক হবেন, অনেক যুবক আর্থিক অন্তর্ভুক্তির ইঞ্জিনকে ত্বরান্বিত করবেন এবং অনেক সহকর্মী ভারতের শিল্প উন্নয়নে নতুন গতি সঞ্চার করবেন। আপনাদের বিভাগগুলো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই এবং সেই লক্ষ্যটা কী, আমাদের বারবার মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, বিভাগ যাই হোক না কেন, কাজ যাই হোক না কেন, পদ যাই হোক না কেন, ক্ষেত্র যাই হোক না কেন, লক্ষ্য একটাই – জাতির সেবা। নীতি এক – নাগরিক প্রথম, নাগরিক প্রথম। দেশের মানুষের সেবা করার জন্য আপনার কাছে একটি বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। আপনাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এত বড় সাফল্য অর্জনের জন্য আমি আপনাদের, সকল তরুণদের অভিনন্দন জানাই। আপনাদের এই নতুন যাত্রার জন্য আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দিয়েছেন

July 12th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার জন্য ৫১,০০০ নিয়োগপত্র নবনিযুক্ত যুবক-যুবতীদের হাতে তুলে দেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে এই সব যুবক-যুবতী নতুন দায়িত্ব পালন করা শুরু করবেন। তিনি বিভিন্ন দপ্তরে যোগদানের কারণে তাঁদের অভিনন্দন জানান। আলাদা আলাদা দপ্তরে এঁরা নিজ নিজ কাজ করলেও মূল লক্ষ্য হবে এক — দেশের জন্য সেবা করা। এক্ষেত্রে 'সর্বাগ্রে নাগরিক'- সিটিজেন ফার্স্ট নীতি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

"কৌশলগত ও উদীয়মান ক্ষেত্রের গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহ দিতে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার "

July 01st, 04:59 pm

ভারতের গবেষণা ও উদ্ভাবনী পরিমণ্ডলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ১ লক্ষ কোটি টাকার তহবিল সহ গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের অনুমোদন দিয়েছে। গবেষণা ও উন্নয়নের কাজে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে এই প্রকল্পের আওতায় বেসরকারী বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী অর্থের জোগান দেওয়া হবে।

কেরালার থিরুভনন্তপুরমে ভিঝহিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গকালে প্রধানমন্ত্রীর ভাষণ

May 02nd, 02:06 pm

কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকরজি, মুখ্যমন্ত্রী শ্রী পি বিজয়নজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার কেরালার ভাই ও বোনেরা।

কেরলে ৮,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভিজহিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 02nd, 01:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের তিরুবনন্তপুরমে ৮,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহু উদ্দেশ্যসাধক ভিজহিনজাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। ভগবান আদি শঙ্করাচার্যের জন্মবার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ৩ বছর আগে আদি শঙ্করাচার্যের জন্মস্থান দর্শন করার সৌভাগ্য তাঁর হয়েছিল। তাঁর সংসদীয় কেন্দ্র কাশিতে বিশ্বনাথধাম চত্ত্বরে আদি শঙ্করাচার্যের এক সুবিশাল মূর্তি স্থাপিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, যে বিপুল আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষা আদি শঙ্করাচার্য দিয়ে গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই মূর্তি স্থাপিত হয়েছে। উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধামেও আদি শঙ্করাচার্যের একটি মূর্তির আবরণ উন্মোচন করার সৌভাগ্য তাঁর হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজই কেদারনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, কেরলের ভূমিপুত্র আদি শঙ্করাচার্য দেশের বিভিন্ন প্রান্তে মঠ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিবেককে জাগিয়ে তুলেছিলেন। তাঁর প্রয়াস এক ঐক্যবদ্ধ ও আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত ভারতের ভিত্তি স্থাপন করেছে।

"প্রধানমন্ত্রী ৪ মার্চ তিনটি বাজেট-পরবর্তী ওয়েবিনারে অংশগ্রহণ করবেন "

March 03rd, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুপুর ১২:৩০ টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট-পরবর্তী তিনটি ওয়েবিনারে অংশগ্রহণ করবেন। এই ওয়েবিনারগুলি নিম্নলিখিত বিষয়গুলির উপর বাজেট-পরবর্তী পরামর্শের অংশ হিসাবে আয়োজন করা হচ্ছে – অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বৃদ্ধির ইঞ্জিন রূপে; উৎপাদন, রপ্তানি এবং পারমাণবিক শক্তি মিশন; নিয়ন্ত্রক, বিনিয়োগ এবং ব্যবসা সরলীকরণ প্রক্রিয়ার সংস্কার। প্রধানমন্ত্রী এই উপলক্ষে জনসমাবেশেও ভাষণ দেবেন।

ইটি নাও গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ

February 15th, 08:30 pm

গতবার যখন আমি ইটি নাও সামিটে যোগ দিই, তখন নির্বাচন ছিল আসন্ন। সেই সময়ে আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম আমাদের তৃতীয় দফায় ভারত নতুন গতি নিয়ে কাজ করবে। আমি সন্তুষ্ট যে এই গতি এখন চোখে পড়ছে এবং দেশও তাকে সাহায্য করছে। নতুন সরকার গঠনের পরে বিজেপি-এনডিএ দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের মানুষের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে! জুন নাসে ওড়িশার মানুষ ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে গতি দিয়েছে, তার পর হরিয়ানার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এবার দিল্লির মানুষ বিপুল সমর্থন জানিয়েছে আমাদের। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের মানুষ কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানাচ্ছেন এটা তারই প্রমাণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটি নাও আন্তর্জাতিক বাণিজ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন

February 15th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাও আন্তর্জাতিক বাণিজ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন। তিনি বলেন, এই শীর্ষ সম্মেলনের গত সংস্করণের তিনি বলেছিলেন, তাঁদের সরকারের তৃতীয় দফায় ভারত নতুন গতিতে কাজ করবে। এই গতি বর্তমানে সর্বত্র প্রত্যক্ষ করা যাচ্ছে এবং দেশ থেকেও যথাযথ সমর্থন পাওয়া যাচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ে তোলার জন্য বিশেষ সহায়তা করায় তিনি ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা ও নতুন দিল্লির জনগণকে ধন্যবাদ জানান। উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশের জনগণ কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, এটি তারই পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠক

January 25th, 01:00 pm

ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়া এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে, আমাদের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশীদার হতে ইন্দোনেশিয়া আবার আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ভারতে স্বাগত।

India's first private satellite constellation by PixxelSpace showcases the exceptional talent of India's youth: PM

January 17th, 05:30 pm

The Prime Minister, Shri Narendra Modi remarked that India's first private satellite constellation by PixxelSpace showcases the exceptional talent of India's youth. Shri Modi stated that it highlights the expanding capabilities of our private sector in the space industry.

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

ভারত একটি সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী

September 05th, 11:00 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে তার বার্তায়, সৌর শক্তি ব্যবহারে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সবুজ শক্তির ভূমিকার ওপর জোর দেন এবং বিশ্ব সম্প্রদায়কে স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসএ সোলার পাম্পের বৈশ্বিক দাম কমিয়ে আনতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।