প্রধানমন্ত্রী ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন

July 08th, 01:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যোগজাকার্তায় ইউনেস্কো-র বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দির চত্বর সফর করেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রবাও সুবিয়ান্তো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। দুই নেতা একটি ফলকের আবরণ উন্মোচন করেন। ফলকে প্রামবানান মন্দিরের সংরক্ষণ এবং নতুনভাবে সাজিয়ে তোলার দায়িত্ব ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে প্রদানের বিষয়টি উল্লেখ করা রয়েছে।

ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 11:47 pm

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।

জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 05:30 pm

প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।

India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia

July 07th, 05:15 pm

At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.

ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 03:15 pm

ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।

ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

July 07th, 02:51 pm

ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্ত, রাষ্ট্রপতির বাসভবন ইস্তানা মার্ডেকা’তে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সুবিয়ান্ত ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে এদেশে এসেছিলেন। এরপর, এটিই দুই নেতার প্রথম বৈঠক।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

July 07th, 11:21 am

আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী মোদী জাকার্তায় এসে পৌঁছেছেন

July 06th, 05:03 pm

প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় এসে পৌঁছেছেন। অত্যন্ত আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান।

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই তিন দেশ সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

July 06th, 09:00 am

আমি ৬ থেকে ১১ জুলাই, ২০২৬ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড—এই তিন দেশ সফরে যাচ্ছি।

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন

July 03rd, 08:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬-৮ জুলাই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে সে দেশ সফর করবেন। এটি তাঁর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। ২০১৮ সালের মে মাসে দুই দেশের সম্পর্ক একটি সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ইন্দোনেশিয়া সফর। সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করবেন। জাকার্তায় প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সম্পর্ক রয়েছে। দু’দেশের জনসাধারণের মধ্যেও নিবিড় যোগাযোগ আছে। এই আবহে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দিরও দর্শন করবেন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 02nd, 02:45 pm

মাননীয় রাষ্ট্রপতি প্রাবো, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ম্যানেজিং ট্রাস্টি কোবালন, বিশিষ্টজনেরা, তামিলনাড়ু এবং ইন্দোনেশিয়ার পুরোহিত এবং আচার্যগণ, ভারতীয় বংশোদ্ভূতরা, এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিকবৃন্দ এবং এই সুবৃহৎ মন্দির নির্মাণ কাজে অংশগ্রহণকারী প্রতিভাবান শিল্পীবৃন্দ!

জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে বার্তায় ভারত এবং ইন্দোনেশিয়ার দৃঢ় সম্পর্কের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

February 02nd, 02:30 pm

ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর কুম্ভ-অভিষেকম উপলক্ষ্যে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ধর্মীয় নেতৃবৃন্দ, ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের সমবেত নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত শিল্পীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এই সপ্তাহে ভারত সম্পর্কে বিশ্ব

January 29th, 12:34 pm

এই সপ্তাহে, ভারত বিদেশী বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি থেকে শুরু করে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। ভারত বিশ্ব ক্ষেত্রে তার ক্রমবর্ধমান ভূমিকা অব্যাহত রেখেছে। এই সপ্তাহে ভারতের বৈশ্বিক মাইলফলকগুলি এখানে দেখুন।

ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে

January 26th, 12:30 pm

কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের একতা, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শন করে। রাষ্ট্রীয় সমর স্মারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দলগুলি শৃঙ্খলা ও বীরত্ব প্রদর্শন করেছিল, অন্যদিকে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরেছিল। ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী উদযাপনের জন্য আগত মানুষদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

List of Outcomes: State visit of President of Indonesia to India (January 23-26, 2025)

January 25th, 08:54 pm

PM Modi and President Prabowo Subianto of Indonesia witnessed key outcomes during the state visit (January 23-26, 2025). Five MoUs were signed, including health cooperation, maritime safety, traditional medicine quality assurance, digital development, and a cultural exchange program (2025-28). Additionally, the 3rd India-Indonesia CEOs Forum presented its joint report to the leaders.

India is honoured to welcome President Prabowo Subianto: PM Modi

January 25th, 05:48 pm

Welcoming the President of Indonesia, H.E. Mr. Prabowo Subianto, the Prime Minister, Shri Narendra Modi today remarked that various aspects of the India-Indonesia Comprehensive Strategic Partnership were discussed. He highlighted that Indonesia was at the core of our Act East Policy and India welcomes Indonesia’s BRICS membership.

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠক

January 25th, 01:00 pm

ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়া এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে, আমাদের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশীদার হতে ইন্দোনেশিয়া আবার আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ভারতে স্বাগত।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

November 19th, 06:09 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেইরো’তে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে ইন্দোনেশিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মাননীয় প্রবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎকার।

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিতের টেলিফোন পেয়েছেন, দুই নেতা আলোচনা করেছেন কৌশলগত অংশীদারিত্ব নিয়ে

June 20th, 01:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রবো সুবিয়ান্ত-র কাছ থেকে টেলিফোন পান।