আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
June 27th, 05:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ আয়োজিত এই সমাবেশে ভাষণও দেবেন তিনি।মহাবীর জয়ন্তীতে প্রধানমন্ত্রী ভগবান মহাবীরকে শ্রদ্ধা জানিয়েছেন
April 10th, 08:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাবীর জয়ন্তীতে ভগবান মহাবীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে ভগবান মহাবীর সবসময় জোর দিতেন অহিংসা, সত্য এবং সহমর্মিতার ওপর এবং তাঁর আদর্শ সারা বিশ্বে অগণিত মানুষকে শক্তি যোগায়। প্রধানমন্ত্রী এও বলেছেন যে গতবছর সরকার প্রাকৃতকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, যে সিদ্ধান্ত বহুল প্রশংসিত হয়েছে।বাংলা এবং মারাঠি, পালি, প্রাকৃত ও অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
October 03rd, 09:38 pm
২০০৪ সালের ১২ অক্টোবর ভারত সরকার ‘ধ্রুপদী ভাষা’ হিসেবে একটি ভাষাবর্গ তৈরির সিদ্ধান্ত নেয়। সেইসময় তামিলকে ধ্রুপদী ভাষা হিসেবে চিহ্নিত করা হয়। তখন বলা হয়, ধ্রুপদী ভাষা হিসেবে চিহ্নিত হতে গেলে সংশ্লিষ্ট ভাষাকে অন্তত ১০০০ বছরের পুরনো হতে হবে। ওই ভাষায় প্রাচীন সাহিত্যের নিদর্শন থাকতে হবে যা হবে সম্পূর্ণভাবে স্বকীয়। ২০০৪-এর নভেম্বরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সাহিত্য অ্যাকাডেমির আওতায় একটি ভাষা বিশেষজ্ঞ কমিটি গড়ার সিদ্ধান্ত নেয়। ধ্রুপদী ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে অনুসরণীয় বিষয়গুলিতে কিছুটা পরিমার্জন করা হয় ২০০৫-এর নভেম্বরে। তখন বলা হয়, সংশ্লিষ্ট ভাষাটি অন্তত ১৫০০-২০০০ বছরের পুরনো হতে হবে, সংশ্লিষ্ট ভাষাটিতে প্রাচীন সাহিত্যের নিদর্শন থাকতে হবে যা হবে সম্পূর্ণভাবে স্বকীয় এবং ভাষাটির প্রাচীন রূপ ও আধুনিক রূপের মধ্যে তফাৎ থাকতে হবে। এর পরে তেলুগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়াকেও ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।