Climate Change রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে ভারতের জাতীয় নির্ধারিত অবদান (২০৩১-২০৩৫) জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

March 25th, 05:35 pm

বিকশিত ভারতের ভাবনায় পরিচালিত ভারতের এই জাতীয় অবদান শুধু ২০৪৭ সালের মধ্যে অর্জনের নির্ধারিত লক্ষ্যমাত্রা নয়, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও জলবায়ু – সহনশীল ভারত গড়ার লক্ষ্যে এক অঙ্গীকার। যে ৫ টি গুণগতমান অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হল প্রাত্যহিক জীবন ও শাসন ব্যবস্থায় সুস্থিত উন্নয়ন সুনিশ্চিত করা, জলবায়ু উপযোগী উন্নয়নের পথ সুগম করা এবং সমাজের প্রতিটি অংশের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের দিগন্ত উন্মুক্ত করা।

২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

April 09th, 03:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২৫-২৬ সময়কালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিকীকরণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

"ভারতের ক্রমবর্ধমান জিডিপি: প্রধানমন্ত্রী মোদীর জিডিপি প্লাস কল্যাণের জয় "

December 01st, 09:12 pm

সমস্ত প্রত্যাশা এবং পূর্বাভাস অতিক্রম করে, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ বৃদ্ধির হারের উপর ভিত্তি করে, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৬ শতাংশ হারে বৃদ্ধির সাথে প্রত্যাশার চেয়ে ভাল পারফর্ম করেছে। এই প্রবৃদ্ধির একটি উল্লেখযোগ্য অবদান হল সরকারের মূলধন ব্যয়, যা অর্থবর্ষের প্রথমার্ধে ৪.৯১ ট্রিলিয়ন টাকায় (৫৮.৯৮ বিলিয়নডলার) পৌঁছেছে, যা আগের বছরের ৩.৪৩ ট্রিলিয়ন টাকা ছাড়িয়ে গেছে।

২০২৪-২৫ বিপণন মরসুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) অনুমোদন করল মন্ত্রিসভা

October 18th, 03:32 pm

সরকার ২০২৪-২৫ সালের বিপণন মরসুমের জন্য রবি শস্যের এমএসপি বাড়িয়েছে, যাতে উৎপাদকদের তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়। মসুর ডাল প্রতি কুইন্টাল ৪২৫ টাকা এবং রেপসিড ও সরিষার জন্য কুইন্টাল প্রতি ২০০ টাকা এমএসপি বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। গম ও কুসুমের জন্য কুইন্টাল প্রতি ১৫০ টাকা করে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। বার্লি এবং ছোলার দাম কুইন্টাল প্রতি যথাক্রমে ১১৫ টাকা এবং ১০৫ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।