প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মেয়াদ মার্চ ২০২৮ পর্যন্ত বৃদ্ধি

April 18th, 03:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩' (PMGSY-III)-এর মেয়াদ মার্চ ২০২৫ থেকে বাড়িয়ে মার্চ ২০২৮ পর্যন্ত অব্যাহত রাখার অনুমোদন দেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন জনবসতিকে গ্রামীণ কৃষি বাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্তকারী 'থ্রু রুট' এবং 'প্রধান গ্রামীণ সংযোগ সড়ক'-এর সুসংহতকরণ ও উন্নয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের সংশোধিত বরাদ্দ অর্থের পরিমাণ হল, ৮৩,৯৭৭ কোটি টাকা।

তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 11th, 05:45 pm

শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

March 11th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।

প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন

March 09th, 09:54 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।

“কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ

March 06th, 01:14 pm

বাজেট ওয়েবিনার সিরিজের তৃতীয় ওয়েবিনারে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এর আগে, প্রযুক্তি, সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ, আলোচনাটি গ্রামীণ অর্থনীতি এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর কেন্দ্রীভূত। আপনারা সকলেই আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাদের ইনপুট বাজেটে প্রতিফলিত হয়েছে এবং খুবই কার্যকর হয়েছে। কিন্তু এখন যেহেতু বাজেট উপস্থাপন করা হয়েছে, তাই দেশ যাতে তার পূর্ণ সম্ভাবনা অর্জন করে তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ এবং সর্বাধিক সংখ্যক মানুষের জন্য বাজেটের সুবিধা সর্বাধিক করার সহজ উপায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে বরাদ্দকৃত প্রতিটি পয়সা কীভাবে সম্পূর্ণ এবং দ্রুত ব্যবহার করা যেতে পারে? এই ওয়েবিনারে আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষি এবং গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 06th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটের পর এখন এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ।

১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে প্রধানমন্ত্রী

February 27th, 04:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে যাবেন। রাজস্থান ও গুজরাট সফরের পর আগামীকাল রাত ৯টা নাগাদ তিনি চেন্নাই পৌঁছোবেন।

লক্ষ্ণৌ-এ রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণ

December 25th, 06:16 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার বরিষ্ঠ সহকর্মী, লক্ষ্ণৌ-এর সাংসদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, উত্তরপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং আমার মন্ত্রী পরিষদের সহকর্মী শ্রী পঙ্কজ চৌধুরিজি, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকজি, উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,

লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

December 25th, 05:23 pm

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিহারের সিওয়ানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 20th, 01:00 pm

উপস্থিত সবাইকে প্রণাম জানাই। বাবা মহেন্দ্র নাথ, বাবা হংসনাথ, সহগরা ধাম, মা থাওয়ে ভবানী, মা অম্বিকা ভবানী, দেশের প্রথম রাষ্ট্রপতি, দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই!

বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 20th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন বাবা মহেন্দ্রনাথ, বাবা হংসনাথ, মাতা ভবানী এবং মা অম্বিকা ভবানীর উদ্দেশে। দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের স্মৃতিচারণা করেন তিনি।

সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদী

May 29th, 02:00 pm

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বাংলা ও ভারতের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নেওয়ার জন্য জনগণের মনোবলকে উজ্জীবিত করেন। দুর্নীতিগ্রস্ত নেতাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য জনগণকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে এই বলে বাংলার চেতনাকে জাগিয়ে তোলেন।

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন

May 29th, 01:40 pm

প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বাংলা ও ভারতের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নেওয়ার জন্য জনগণের মনোবলকে উজ্জীবিত করেন। দুর্নীতিগ্রস্ত নেতাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য জনগণকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে এই বলে বাংলার চেতনাকে জাগিয়ে তোলেন।

তামিলনাড়ুর রামেশ্বরমে একাধিক কাজের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 06th, 02:00 pm

তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, ডঃ এল মুরুগন জি, তামিলনাড়ু সরকারের মন্ত্রিগণ, সাংসদগণ, অন্যান্য বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই এবং বোনরা !

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

April 06th, 01:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর আগে তিনি ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ-পামবন রেল সেতুর উদ্বোধন করেন এবং সড়ক সেতু থেকে একটি ট্রেন এবং জাহাজের যাত্রার সূচনা করেন ও সাক্ষী থাকেন সেতুটির কাজের। তিনি রামেশ্বরমে রামনাথস্বামী মন্দিরে দর্শন এবং পুজো করেন। অনুষ্ঠানে সমাবেশে শ্রী মোদী বলেন, আজ শ্রী রাম নবমীর পবিত্র দিন। তিনি বলেন, আজ কিছু আগে অযোধ্যায় চোখ ধাঁধানো রাম মন্দিরে সূর্যের স্বর্গীয় আভা, রামলালাকে মহান তিলক পরিয়েছে। তিনি বলেন, “ভগবান শ্রী রামের জীবন এবং তাঁর আমলের সুশাসনের অনুপ্রেরণা দেশ গঠনের উল্লেখযোগ্য ভিত্তি।” তিনি এও বলেন, তামিলনাড়ুর সঙ্গম-যুগের সাহিত্যেও ভগবান শ্রীরামের উল্লেখ আছে। তিনি রামেশ্বরমের পবিত্র ভূমি থেকে শ্রীরাম নবমী উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

আমরা সবাই মিলে এমন একটি ভারত গড়ে তুলছি যেখানে কৃষকরা সমৃদ্ধ এবং ক্ষমতাবান হবেন: প্রধানমন্ত্রী মোদী

March 01st, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষি এবং গ্রামীণ সমৃদ্ধি সম্পর্কে বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রেখেছেন। বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর বলেন, এ বছরের বাজেট এনডিএ সরকারের তৃতীয় কার্যকালের প্রথম পূর্ণ বাজেট, যা সমস্ত নীতির মধ্যে নিরন্তরতা ও উন্নত ভারতের দৃষ্টিকোণের নতুন বিস্তারকে তুলে ধরে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষি এবং গ্রামীণ সমৃদ্ধি সম্পর্কে বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রেখেছেন

March 01st, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষি এবং গ্রামীণ সমৃদ্ধি সম্পর্কে বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রেখেছেন। বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর বলেন, এ বছরের বাজেট এনডিএ সরকারের তৃতীয় কার্যকালের প্রথম পূর্ণ বাজেট, যা সমস্ত নীতির মধ্যে নিরন্তরতা ও উন্নত ভারতের দৃষ্টিকোণের নতুন বিস্তারকে তুলে ধরে। তিনি বাজেটের আগে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পাওয়া বহুমূল্য তথ্যাদি এবং পরামর্শগুলিকে স্বীকার করে বলেন, এগুলি খুবই উপযোগী ছিল। তিনি জোর দিয়ে বলেন, এই বাজেটকে আরও বেশি কার্যকরী করে তুলতে সংশ্লিষ্ট সকলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাষ্ট্রপতির ভাষণ স্পষ্টতই বিকশিত ভারত গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী মোদী

February 04th, 07:00 pm

সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায়, প্রধানমন্ত্রী মোদী মূল সাফল্যগুলি তুলে ধরেন, বলেন যে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, ৪ কোটি ঘর তৈরি হয়েছে এবং ১২ কোটি পরিবারে নলবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ডিবিটির মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা সাশ্রয়ের উপর জোর দেন এবং যুবসমাজ, এআই বৃদ্ধি এবং সাংবিধানিক মূল্যবোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভিকসিত ভারতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

February 04th, 06:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় জবাবি ভাষণ দিলেন। এই আলোচনায় দলমত নির্বিশেষে সাংসদরা যেভাবে অংশ নিয়েছেন এবং স্পষ্টভাবে নিজেদের মতামত জানিয়েছেন, তা সুস্থ গণতন্ত্রের প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মনে করেন। ধারাবাহিকভাবে চোদ্দবার রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় জবাবি ভাষণ দেওয়ার সুযোগের জন্য তিনি দেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন।

AAP-da's sinking ship will drown in Yamuna Ji: PM Modi in Kartar Nagar, Delhi

January 29th, 01:16 pm

PM Modi today, addressed a massive crowd in Kartar Nagar, declared that Delhi had rejected excuses, fake promises, and deception. He asserted that the city demanded a double-engine BJP government focused on welfare and development, ensuring housing, modernization, piped water, and an end to the tanker mafia. Confident of victory, he proclaimed, On February 5th, AAP-da Jayegi, BJP Aayegi!”