১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে প্রধানমন্ত্রী
February 27th, 04:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে যাবেন। রাজস্থান ও গুজরাট সফরের পর আগামীকাল রাত ৯টা নাগাদ তিনি চেন্নাই পৌঁছোবেন।ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 08:30 pm
এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ বক্তব্য রেখেছেন
February 13th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিট-এ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং ‘ একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী’-এই মূলভাবনা বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি একবিংশ শতাব্দীর গত এক দশকে অভূতপূর্ব বাধাবিঘ্নের সাক্ষী থাকার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মহামারী, বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙ্গন যা বিশ্বব্যাপী ভারসাম্যকে নাড়া দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সংকটগুলির মোকাবিলা একটি জাতির প্রকৃত শক্তি প্রকাশ করে, এবং গর্ব প্রকাশ করে বলেন যে এই বাধাবিঘ্ন সত্ত্বেও, ভারতের জন্য এই দশকটি উল্লেখযোগ্য উন্নয়ন, অসাধারণ সরবরাহ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণ দ্বারা চিহ্নিত হয়েছে। শ্রী মোদী স্মরণ করিয়ে দেন যে, গত দশক শুরু হওয়ার সময় ভারত ছিল বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি, এবং অস্থিরতার মধ্যেও পতনের আশঙ্কা ছিল, কিন্তু আজ ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে।এই পরিবর্তনের শতাব্দীর জন্য ভারত একটি প্রধান ভিত্তি হিসেবে পরিগণিত হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, বর্তমানে ভারত বিশ্ব প্রবৃদ্ধিতে ষোল শতাংশেরও বেশি অবদান রাখছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এই অবদান বছরের পর বছর বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়ভাবে বলেন যে ভারত বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে।প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে ৪৯-তম প্রগতি বৈঠক
September 24th, 09:56 pm
সাউথ ব্লকে আজ ৪৯-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এটি আইসিটি নির্ভর সক্ষম পরিচালন এবং সময়োচিত সম্পাদনের লক্ষ্যে একটি বহুস্তরীয় মঞ্চ। প্রধান প্রধান প্রকল্পগুলির পর্যালোচনা, রূপায়ণের পথে বাধা দূর করা এবং সময়োচিত সম্পাদনে এই মঞ্চ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় গড়ে তোলে।প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন
September 24th, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন। তিনি সকাল ৯.৩০ নাগাদ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো – ২০২৫-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন।ফলাফলের তালিকা: মরিশাসের প্রধানমন্ত্রীর ভারত সফর
September 11th, 02:10 pm
১. ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং মরিশাস প্রজাতন্ত্রের উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা মন্ত্রকের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি
June 19th, 05:48 pm
২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী ২৬ ও ২৭ মে গুজরাট যাবেন
May 25th, 09:14 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ও ২৭ মে গুজরাট সফর করবেন। তিনি বেলা ১১:১৫ নাগাদ দাহোদে যাবেন। জাতির উদ্দেশে উৎসর্গ করবেন একটি লোকোমোটিভ নির্মাণ কারখানা এবং একটি ইলেক্ট্রিক লোকোমোটিভের যাত্রার সূচনা করবেন। তারপর দাহোদে তিনি ২৪০০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তিনি একটি জনসভায় ভাষণও দেবেন।২২ মে রাজস্থান সফরে প্রধানমন্ত্রী
May 20th, 01:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ মে রাজস্থান সফরে যাচ্ছেন। বিকানেরে পৌঁছে তিনি দেশনোকে করনি মাতার মন্দির দর্শন করবেন।বিদ্যুৎক্ষেত্রে কয়লা বন্টন নিয়ে সংশোধিত ‘শক্তি’ (স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্টলি ইন ইন্ডিয়া) নীতি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
May 07th, 12:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে সংশোধিত কয়লা নীতি অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে ‘দুই জানালা’ নীতি অনুসরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী ২৪ এপ্রিল বিহার সফর করবেন
April 23rd, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল বিহার সফরে যাবেন। মধুবনীতে বেলা ১১টা ৪৬ নাগাদ তিনি জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ১৩ হাজার ৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।ইটি নাও গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 15th, 08:30 pm
গতবার যখন আমি ইটি নাও সামিটে যোগ দিই, তখন নির্বাচন ছিল আসন্ন। সেই সময়ে আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম আমাদের তৃতীয় দফায় ভারত নতুন গতি নিয়ে কাজ করবে। আমি সন্তুষ্ট যে এই গতি এখন চোখে পড়ছে এবং দেশও তাকে সাহায্য করছে। নতুন সরকার গঠনের পরে বিজেপি-এনডিএ দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের মানুষের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে! জুন নাসে ওড়িশার মানুষ ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে গতি দিয়েছে, তার পর হরিয়ানার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এবার দিল্লির মানুষ বিপুল সমর্থন জানিয়েছে আমাদের। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের মানুষ কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানাচ্ছেন এটা তারই প্রমাণ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটি নাও আন্তর্জাতিক বাণিজ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন
February 15th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাও আন্তর্জাতিক বাণিজ্য শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন। তিনি বলেন, এই শীর্ষ সম্মেলনের গত সংস্করণের তিনি বলেছিলেন, তাঁদের সরকারের তৃতীয় দফায় ভারত নতুন গতিতে কাজ করবে। এই গতি বর্তমানে সর্বত্র প্রত্যক্ষ করা যাচ্ছে এবং দেশ থেকেও যথাযথ সমর্থন পাওয়া যাচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ে তোলার জন্য বিশেষ সহায়তা করায় তিনি ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা ও নতুন দিল্লির জনগণকে ধন্যবাদ জানান। উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশের জনগণ কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, এটি তারই পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।কার্গিল যুদ্ধে কেবলমাত্র যুদ্ধ জয়লাভই নয়, তার মধ্যে দিয়ে আমরা সত্য, সংযম এবং শক্তির এক অবিশ্বাস্য উদাহরণ তুলে ধরেছি: লাদাখে প্রধানমন্ত্রী মোদী
July 26th, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে ২৫ তম কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে যুদ্ধে জীবন উৎসর্গীকৃত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শ্রদ্ধাঞ্জলি সমারোহে অংশগ্রহণ করেন। কার্গিল যুদ্ধ নিয়ে এনসিও-দের গৌরব গাঁথা শোনেন প্রধানমন্ত্রী। তিনি স্মৃতিস্থল: অমর সংস্মরণ পরিদর্শন করেন। এছাড়াও তিনি বীর ভূমিতেও যান।কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য, লাদাখে শ্রদ্ধাঞ্জলি সমারোহে অংশগ্রহণ
July 26th, 09:20 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে ২৫ তম কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে যুদ্ধে জীবন উৎসর্গীকৃত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শ্রদ্ধাঞ্জলি সমারোহে অংশগ্রহণ করেন। কার্গিল যুদ্ধ নিয়ে এনসিও-দের গৌরব গাঁথা শোনেন প্রধানমন্ত্রী। তিনি স্মৃতিস্থল: অমর সংস্মরণ পরিদর্শন করেন। এছাড়াও তিনি বীর ভূমিতেও যান।২০২৪-২৫ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য
July 23rd, 02:57 pm
এবারের বাজেট প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি মনে করি, তা দেশকে উন্নয়নের এক নতুন মাত্রায় উন্নীত করতে পারবে। এর জন্য আমি সকল দেশবাসীকে জানাই আমার অভিনন্দন। একইসঙ্গে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজি এবং তাঁর টিমের সকল সদস্যের জন্যও রইল আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা।বাজেট ২০২৪-২৫ নিয়ে প্রধানমন্ত্রীর অভিমত
July 23rd, 01:30 pm
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের আজ লোকসভায় পেশ করা ২০২৪-২৫ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাধুবাদ জানিয়েছেন।আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
February 09th, 05:25 pm
আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন বেলা ১২-৪০ মিনিটে তিনি রাজ্যের ঝাবুয়াতে প্রায় ৭,৩০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে আবার কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করবেন জাতির উদ্দেশে।