"ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর "

July 04th, 11:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু-র সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

পোর্ট অফ স্পেনে ত্রিনিদাদের গায়ক রানা মোহিপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

July 04th, 09:42 am

পোর্ট অফ স্পেনে নৈশভোজে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদের গায়ক রানা মোহিপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কয়েক বছর আগে মহাত্মা গান্ধীর ১৫০-তম জন্ম জয়ন্তী উদযাপনে তিনি ‘বৈষ্ণব জন তো’ গেয়েছিলেন।

পোর্ট অফ স্পেনে ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা প্রধানমন্ত্রীর

July 04th, 09:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পোর্ট অফ স্পেনে ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে স্থায়ী সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রাণবন্ত ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা করেছেন।

ত্রিনিদাদ ও টোবাগো সফরে প্রধানমন্ত্রী পোর্ট অফ স্পেনে পৌঁছেছেন

July 04th, 02:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগো সফরে আজ পোর্ট অফ স্পেনে পৌঁছেছেন। ১৯৯৯ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশ সফর করছেন। পোর্ট অফ স্পেনের বিমানবন্দরে পৌঁছানোর পর দুই দেশের নিবিড় সম্পর্কের প্রতীক হিসেবে এক বিশেষ আঙ্গিকে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ বিসেসার এবং তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।