আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী

April 06th, 12:30 pm

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।

প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন

April 06th, 12:00 pm

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।

গুজরাটে মাইক্রোন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পরিষেবা উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 28th, 02:45 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রে আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, মাইক্রোন টেকনোলজির সিইও সঞ্জয় মেহরোত্রা জি, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি জি, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে মাইক্রোন টেকনোলজির সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট অ্যান্ড প্যাকেজিং (এটিএমপি) পরিষেবা উদ্বোধন করেছেন

February 28th, 02:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে মাইক্রোন এটিএমপি (অ্যাসেম্বলি, টেস্ট, মার্কিং এবং প্যাকেজিং) পরিষেবা উদ্বোধন করেছেন। বাণিজ্যিক উৎপাদন শুরুর এই যুগান্তকারী ঘটনাটি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃত্বের দিকে ভারতের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে।

নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 27th, 08:30 pm

নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন

February 27th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 13th, 08:30 pm

এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ বক্তব্য রেখেছেন

February 13th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিট-এ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং ‘ একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী’-এই মূলভাবনা বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি একবিংশ শতাব্দীর গত এক দশকে অভূতপূর্ব বাধাবিঘ্নের সাক্ষী থাকার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মহামারী, বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙ্গন যা বিশ্বব্যাপী ভারসাম্যকে নাড়া দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সংকটগুলির মোকাবিলা একটি জাতির প্রকৃত শক্তি প্রকাশ করে, এবং গর্ব প্রকাশ করে বলেন যে এই বাধাবিঘ্ন সত্ত্বেও, ভারতের জন্য এই দশকটি উল্লেখযোগ্য উন্নয়ন, অসাধারণ সরবরাহ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণ দ্বারা চিহ্নিত হয়েছে। শ্রী মোদী স্মরণ করিয়ে দেন যে, গত দশক শুরু হওয়ার সময় ভারত ছিল বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি, এবং অস্থিরতার মধ্যেও পতনের আশঙ্কা ছিল, কিন্তু আজ ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে।এই পরিবর্তনের শতাব্দীর জন্য ভারত একটি প্রধান ভিত্তি হিসেবে পরিগণিত হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, বর্তমানে ভারত বিশ্ব প্রবৃদ্ধিতে ষোল শতাংশেরও বেশি অবদান রাখছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এই অবদান বছরের পর বছর বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়ভাবে বলেন যে ভারত বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে।

তথ্য তালিকা : ভারত-জাপান আর্থিক সুরক্ষা সহযোগিতা

August 29th, 08:12 pm

ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি হল, দুই দেশের পরস্পরের প্রতি মূল্যবোধ এবং সম্ভ্রম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হল, আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা।

ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র ভাষণ

August 29th, 11:20 am

আমি প্রধানমন্ত্রী ইশিবাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ উনি এই ফোরামে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। তাঁর মূল্যবান বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই।

ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর

August 29th, 11:02 am

টোকিওয় ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে আজ যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ভারতীয় শিল্প মহাসংঘ -সিআইআই এবং কেইদানরেন (জাপান বিজনেজ ফেডারেশন)এই বৈঠকের আয়োজন করে। ভারত ও জাপানের প্রথম সারির শিল্পপতিরা এবং ভারত-জাপান বিসনেজ লিডার্স ফোরামের সিইওরাও এই বৈঠকে যোগ দেন।

ভারত ও ফিলিপিন্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা

August 05th, 05:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিলিপিন্সের রাষ্ট্রপতি শ্রী ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র ৪ থেকে ৮ অগাস্ট ভারতে রাষ্ট্রীয় সফর করছেন। ফার্স্ট লেডি শ্রীমতী লুইস অ্যারেনেটা মার্কোস, ফিলিপিন্সের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী, বাণিজ্য মহলের প্রথম সারির নেতৃবৃন্দ সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফরসঙ্গী ।

প্রধানমন্ত্রী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারত ও সাইপ্রাসের ব্যবসাবাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেছেন

June 16th, 02:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি শ্রী নিকোস ক্রিস্টোডৌলিডেস আজ লিমাসোলে ভারত ও সাইপ্রাসের ব্যবসাবাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মতবিনিময় করেন। ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদন সংক্রান্ত সংস্থা, প্রতিরক্ষা, পণ্য পরিবাহী সংস্থা, সামুদ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, জাহাজ শিল্প, প্রযুক্তি উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম মেধা, তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা, পর্যটন এবং পরিবহণ – এই ধরণের সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতির একটি হিসেবে স্বীকৃত: প্রধানমন্ত্রী মোদী

June 15th, 11:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি শ্রী নিকোস ক্রিস্টোডৌলিডেস আজ লিমাসোলে ভারত ও সাইপ্রাসের ব্যবসাবাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মতবিনিময় করেন। ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদন সংক্রান্ত সংস্থা, প্রতিরক্ষা, পণ্য পরিবাহী সংস্থা, সামুদ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, জাহাজ শিল্প, প্রযুক্তি উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম মেধা, তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা, পর্যটন এবং পরিবহণ – এই ধরণের সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

নতুন দিল্লিতে ভারত মন্ডপম – এ বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 02nd, 05:34 pm

আইএটিএ-এর ৮১তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনে ভারতে আগত সমস্ত অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের এখানে আসা আমার কাছে সম্মানের। প্রায় চার দশক পর ভারতে এই সম্মেলনের আয়োজন হচ্ছে। এই চার দশকে ভারত অনেক বদলে গেছে। আজকের ভারত আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব উড়ান পরিবহণ পরিমণ্ডলে আমরা কেবলমাত্র একটা বড় বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এক প্রতীকও বটে। আজকের ভারত বিশ্ব স্পেস অ্যাভিয়েশন কনভার্জেন্সে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বিগত এক দশকে বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক উত্থান সম্পর্কে আপনাকে সকলেই অবগত।

আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 02nd, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ-এর ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রেখেছেন। অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার দশক পর ফের ভারতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতে যে রূপান্তর প্রক্রিয়া চলছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্ব বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত আজ শুধু এক বিশাল বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গত এক দশকে ভারতের ঐতিহাসিক অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারত মহাকাশ ও বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে।

নগর এলাকা আমাদের উন্নয়ন কেন্দ্র, আমাদের নগর সংস্থাগুলিকে অর্থনীতির উন্নয়ন কেন্দ্রে পরিণত করতে হবে: গান্ধীনগরে প্রধানমন্ত্রী মোদী

May 27th, 11:30 am

গুজরাটের গান্ধীনগরে আজ গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ওই মঞ্চ থেকে তিনি নগর বিকাশ বর্ষ ২০২৫-এর সূচনা করেন – যা নগর বিকাশ বর্ষ ২০০৫-এর ২০ বছর পূর্তির বার্তা দেয়। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গত ২ দিনে ভদোদরা, দাহোদ, ভুজ, আমেদাবাদ এবং গান্ধীনগর সফরে তিনি অপারেশন সিঁদুরের সাফল্য এবং দেশপ্রেমের উদযাপন প্রত্যক্ষ করেছেন।

গুজরাট নগর বিকাশ আখ্যানের ২০ বছর উপলক্ষে আয়োজিত সমারোহে ফের সন্ত্রাসবাদ সম্পর্কে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

May 27th, 11:09 am

১৯৪৭ সালে স্বাধীনতা ও দেশ ভাগের ঠিক পরেই প্রথম জঙ্গি হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। ভারতকে কার্যত তিন ভাগে ভাগ করা হয়েছিল সেই সময়। একটি ভাগে পাকিস্তান জঙ্গিদের প্রশয় দিয়ে গেছে ধরাবাহিকভাবে। এই প্রসঙ্গে তিনি সর্দার প্যাটেলের সেই দৃষ্টিভঙ্গীর উল্লেখ করেন – যা বার্তা দেয় যে পাক - অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারতীয় সেনার থামা উচিত নয়। কিন্তু প্যাটেলের পরামর্শ তখন শোনা হয়নি। ৭৫ বছর ধরে সন্ত্রাসবাদের ধারা অব্যাহত থেকেছে। তারই ফল পহেলগামের ঘটনা। কূটনৈতিক নানা ফন্দিফিকির চালিয়ে যাওয়া সত্বেও পাকিস্তান ভারতের সামরিক শক্তির মুখোমুখি হয়েছে বারবার। পাকিস্তানকে সম্পূর্ণ ভাবে পর্যুদস্ত করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে সরাসরির যুদ্ধে জিততে পারবে না ইসলামাবাদ। সেকথা বুঝেই প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধে নেমেছে। সাধারণ মানুষকে, এমনকি নিরীহ তীর্থযাত্রীদেরও হত্যা করতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতে।

গুজরাটের সুরাটে ‘সুরাট ফুড সিকিউরিটি স্যাচুরেশন’ অভিযানের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 07th, 05:34 pm

মঞ্চে উপস্থিত গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সঙ্গী শ্রী সি আর পাটিলজি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, এখানে উপস্থিত সমস্ত জনপ্রতিনিধি এবং আমার সুরাটের ভাই ও বোনেরা!

সুরাত খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরাতের লিম্বায়তে খাদ্য সুরক্ষা সম্পৃক্তি প্রচার কর্মসূচির সূচনা করেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ২.৩ লক্ষের বেশি সুবিধাপ্রাপকের মধ্যে বন্টনের কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সুরাত শহরের অনন্য কর্মসংস্কৃতির শক্তিশালী ভিত্তি এবং এখানকার মানুষের দানশীলতার কথা তুলে ধরেন।