সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 06:55 pm
কেন্দ্রীয় সরকারের সম্মানিত মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, সরকারি কর্মচারীগণ, বিশিষ্ট অতিথিগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ ও ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন
February 13th, 06:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন-১ এবং ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, আজ সকলেই একটি নতুন ইতিহাস রচনার সাক্ষী হয়েছেন। তিনি বলেন, ২০৮২ সালের বিক্রম সংবৎ, ফাল্গুন কৃষ্ণপক্ষে, বিজয়া একাদশীর শুভ তিথিতে, মাঘ ২৪ তারিখে এবং ১৯৪৭ সালের শক সংবৎ, যা বর্তমান ক্যালেন্ডারে ১৩ ফেব্রুয়ারী ২০২৬, এই দিনটি ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন সূচনার সাক্ষী হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাস্ত্রে বিজয়া একাদশীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৃহীত সংকল্প সর্বদা বিজয়ের দিকে পরিচালিত করে। শ্রী মোদী বলেন যে, আজ, একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সকলেই সেবা তীর্থ এবং কর্তব্য ভবনে প্রবেশ করছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্যে বিজয়ের জন্য ঐশ্বরিক আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে। তিনি সেবা তীর্থ এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দল, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সকল প্রকৌশলী এবং কর্মী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রায়পুরে পুলিশের মহানির্দেশক/ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব প্রধানমন্ত্রীর
November 30th, 05:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রায়পুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে মহানির্দেশক/ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণার পরিবর্তনের ওপর জোর দেন। সেইসঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী।নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ
October 31st, 07:00 pm
শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 31st, 09:00 am
সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
October 31st, 08:44 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।পুলিশ স্মৃতি দিবসে বীর পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর
October 21st, 09:10 am
“পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে আমাদের পুলিশ কর্মীদের সাহসিকতাকে কুর্নিশ জানাই এবং কর্তব্যরত অবস্থায় তাঁদের চরম বলিদানকে স্মরণ করি। তাঁদের নির্ভীক আত্মত্যাগ আমাদের দেশ এবং দেশবাসীকে সুরক্ষিত রাখে। সঙ্কটের সময় এবং প্রয়োজনের মুহূর্তে তাঁদের সাহসিকতা ও দৃঢ় অঙ্গীকার প্রশংসনীয়।”ভূবনেশ্বরে ৩০ নভেম্বর থেকে ১লা জানুয়ারী পুলিশের মহানির্দেশক/কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
November 29th, 09:54 am
তিনদিনের এই সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, মাওবাদী উগ্রপন্থা, উপকূল সুরক্ষা, নতুন ফৌজদারী আইন, মাদক চোরাচালান রোধ সহ জাতীয় সুরক্ষার গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনে অসামান্য সেবাকর্মের জন্যে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হবে।প্রাক্তন পুলিশ প্রধান প্রকাশ সিং-এর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
September 03rd, 10:51 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন পুলিশ প্রধান শ্রী প্রকাশ সিং সাক্ষাৎ করেছেন।75 years of the Supreme Court further enhance the glory of India as the Mother of Democracy: PM Modi
August 31st, 10:30 am
PM Modi, addressing the National Conference of District Judiciary, highlighted the pivotal role of the judiciary in India's journey towards a Viksit Bharat. He emphasized the importance of modernizing the district judiciary, the impact of e-Courts in speeding up justice, and reforms like the Bharatiya Nyaya Sanhita. He added that the quicker the decisions in cases related to atrocities against women, the greater will be the assurance of safety for half the population.দেশের জেলা বিচার ব্যবস্থার ২ দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
August 31st, 10:00 am
নয়া দিল্লির ভারত মণ্ডপে আজ দেশের জেলাগুলির বিচার ব্যবস্থা সম্পর্কিত এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভারতীয় শীর্ষ আদালতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও স্মারক মুদ্রাও প্রকাশ করেন। সুপ্রিমকোর্ট আয়োজিত দু-দিনের এই সম্মেলনে ৫টি পৃথক অধিবেশনে জেলা বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়গুলির মধ্যে রয়েছে পরিকাঠামো ও মানবসম্পদ, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক আদালত কক্ষ, বিচার বিভাগীয় নিরাপত্তা ও বিচার বিভাগীয় কল্যাণ, বিভিন্ন মামলার ব্যবস্থাপনা ও বিচার বিভাগীয় প্রশিক্ষণ।"মহারাষ্ট্রের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি’দের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের বঙ্গানুবাদ "
August 26th, 01:46 pm
প্রধানমন্ত্রী: যাঁরা ‘লাখপতি দিদি’ (লক্ষপতি দিদি) হয়েছেন আর যাঁরা হননি তাঁদের মধ্যে কী কথাবার্তা চলছে? ‘লাখপতি দিদি’ – দিদিরা যখন ‘লাখপতি দিদি’ হয়ে ওঠে, তখন তাঁদের বাড়ির পরিস্থিতি এবং তাঁদের অভিজ্ঞতা নিজেদের কাছে অন্যরকম মনে হয়। তাঁরা স্বনির্ভর হয়ে ওঠে, ফলে তাঁরা খুব ভালোভাবে সংসারের খরচ চালায়।লাখপতি দিদি অভিযান গ্রামীণ অর্থনীতিকে রূপান্তরিত করছে: প্রধানমন্ত্রী মোদী
August 25th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি ১১ লক্ষ নতুন লাখপতি দিদিকে শংসাপত্র এবং সংবর্ধনা প্রদান করেছেন। বর্তমান সরকারের তৃতীয় দফায় লাখপতি হয়েছেন এই নতুন দিদিরা। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্ত থেকে আসা লাখপতি দিদিদের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী ২৫০০ কোটি টাকার একটি তহবিলের সূচনা করেন। এতে ৪.৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৪৮ লক্ষ সদস্য উপকৃত হবেন। তিনি ৫০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রদান করেন। এতে উপকৃত হবেন ২.৩৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ২৫.৮ লক্ষ সদস্য।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে ভাষণ দিয়েছেন
August 25th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি ১১ লক্ষ নতুন লাখপতি দিদিকে শংসাপত্র এবং সংবর্ধনা প্রদান করেছেন। বর্তমান সরকারের তৃতীয় দফায় লাখপতি হয়েছেন এই নতুন দিদিরা। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্ত থেকে আসা লাখপতি দিদিদের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী ২৫০০ কোটি টাকার একটি তহবিলের সূচনা করেন। এতে ৪.৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৪৮ লক্ষ সদস্য উপকৃত হবেন। তিনি ৫০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রদান করেন। এতে উপকৃত হবেন ২.৩৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ২৫.৮ লক্ষ সদস্য। লাখপতি দিদি যোজনার সূচনা থেকে ইতিমধ্যেই লাখপতি দিদি হয়েছেন ১ কোটি মহিলা। সরকারের লক্ষ্য ৩ কোটি লাখপতি দিদি তৈরি করার।৬-৭ ই জানুয়ারী পুলিশের ডিজি/আইজিদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
January 04th, 12:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬-৭ ই জানুয়ারী জয়পুরের রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে পুলিশের ডিজি/আইজিদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন।আপনারা হলেন ‘অমৃতকাল’-এর ‘অমৃত রক্ষক': রোজগার মেলায় প্রধানমন্ত্রী মোদী
August 28th, 11:20 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৫১ হাজারের বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন। দেশের ৪৫টি স্থানে আজ রোজগার মেসা অনুষ্ঠিত হয়। এই রোজগার মেলার মাধ্যমে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ), সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ), সশস্ত্র সীমা বল(এসএসবি), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ), ভারত-তিব্বত সীমান্ত পুলিশ(আইটিবিপি)-র মতো বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও দিল্লি পুলিশে নিয়োগ করছে স্বরাষ্ট্র মন্ত্রক।রোজগার মেলার অধীনে ৫১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর
August 28th, 10:43 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৫১ হাজারের বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন। দেশের ৪৫টি স্থানে আজ রোজগার মেসা অনুষ্ঠিত হয়। এই রোজগার মেলার মাধ্যমে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ), সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ), সশস্ত্র সীমা বল(এসএসবি), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ), ভারত-তিব্বত সীমান্ত পুলিশ(আইটিবিপি)-র মতো বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও দিল্লি পুলিশে নিয়োগ করছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নবনিযুক্তরা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কনস্টেবল (জেনারেল ডিউটি), সাব ইন্সপেক্টর (জেনারেল ডিউটি) এবং নন-জেনারেল ডিউটি ক্যাডার পদে কাজ করবেন।উত্তরপ্রদেশের রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
February 26th, 12:01 pm
রোজগার মেলা বর্তমানে আমার কাছে বিশেষ একটি ঘটনা হয়ে উঠেছে। গত কয়েক মাস যাবৎ আমি লক্ষ্য করেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলির কোথাও না কোথাও প্রতি সপ্তাহেই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। ঐ অনুষ্ঠানগুলিতে হাজার হাজার তরুণ-তরুণীকে কাজে যোগদানের জন্য নিয়োগপত্রও দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। মেধাবী এই তরুণ প্রজন্ম সরকারি ব্যবস্থায় নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে আসার পাশাপাশি দক্ষতা বাড়ানোর কাজেও বিশেষভাবে সাহায্য করছেন।উত্তর প্রদেশে আয়োজিত রোজগার মেলা ৯ হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলবে
February 26th, 12:00 pm
নিরাপত্তা ও কর্মসংস্থানের মিলিত শক্তি উত্তর প্রদেশের অর্থনীতিতে নতুন জোয়ার এনে দিয়েছে।প্রধানমন্ত্রী ২১-২২ জানুয়ারি পুলিশের মহা-নির্দেশক ও মহা-নিরীক্ষকদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন
January 20th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১-২২ জানুয়ারি নতুন দিল্লির পুসাতে জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত পুলিশের মহা-নির্দেশক ও মহা-নিরীক্ষকদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন।