Prime Minister congratulates Ali Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq

May 16th, 01:35 pm

The Prime Minister, Shri Narendra Modi, congratulated Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq. Shri Modi remarked that India highly values its longstanding and friendly ties with Iraq and remains firmly committed to further strengthening our bilateral ties in all areas.

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

May 09th, 02:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী অজয় রাই-এর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী

May 02nd, 07:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী অজয় রাই-এর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী অধ্যাপক গোবর্ধন দাসকে তাঁর নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন

April 25th, 10:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘নীতি আয়োগ’-এর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক গোবর্ধন দাসকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, অধ্যাপক দাসের জীবন-পরিক্রমা - যা নিরলস নিষ্ঠা ও বিনম্রতায় সমুজ্জ্বল - তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে অধ্যাপক দাসের অমূল্য অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, তাঁর এই সাফল্যে সমগ্র জাতি গর্বিত।

Prime Minister extends best wishes on reconstitution of NITI Aayog

April 25th, 10:46 pm

The Prime Minister, Shri Narendra Modi, expressed his best wishes on reconstitution of NITI Aayog. He noted that NITI Aayog has emerged as a vital pillar in India’s policy-making architecture, fostering cooperative federalism, driving key reforms, and enhancing the ‘Ease of Living’ for citizens. The institution continues to serve as a dynamic platform for innovation and long-term strategic thinking across sectors.

পুথান্ডু উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

April 14th, 09:21 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুথান্ডু উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজ্যসভায় মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

April 10th, 02:20 pm

রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন।

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণে নীতিশ কুমার’কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

April 10th, 02:07 pm

রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী নীতিশ কুমার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রাম নবমী উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

March 26th, 12:11 pm

রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্রের চিরন্তন প্রাসঙ্গিকতাকে তুলে ধরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে দেশব্যাপী আমার পরিবার-পরিজনকে শুভেচ্ছা জানাই। ত্যাগ, তপস্যা এবং সংযমের প্রতীক মর্যাদা পুরুষোত্তমের জীবনাদর্শ আমাদেরকে সবরকম পরিস্থিতির মোকাবিলা করার মতো সামর্থ্য ও প্রেরণা যোগায়। তাঁর আদর্শ অনন্তকাল ধরে ভারতবাসীর কাছে মানবতার পথ প্রদর্শক হয়ে রয়েছে। আমার প্রার্থনা, ভগবান শ্রীরামের কৃপায় সকলের কল্যাণ হোক, যাতে বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণের পথ প্রশস্ত হয়”।

ঈদ উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

March 21st, 08:24 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

কাতারের আমিরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

March 19th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কাতারের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাতারের আমিরের সঙ্গে তিনি আঞ্চলিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন।

গুড়ি পাড়োয়া, উগাড়ি, চেতি চাঁদ, নভরেহ এবং সজিবু চেইরাওবা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

March 19th, 08:46 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুড়ি পাড়োয়া, উগাড়ি, চেতি চাঁদ, নভরেহ এবং সজিবু চেইরাওবা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নব সম্ভৎসর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

March 19th, 08:03 am

নব সম্ভৎসরের পবিত্র অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দেশের অগ্রগতিতে নতুন বছর আমাদের মধ্যে নব দায়বদ্ধতা গড়ে তুলবে বলে তাঁর আশা।

নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 09th, 10:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি শ্রী রবি লামিছানে এবং দলের বর্ষীয়ান নেতা শ্রী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন।

পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

March 08th, 11:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য তুলনাহীন দক্ষতা, আত্মপ্রত্যয় এবং দলীয় সমন্বয়ের ফল বলে তিনি মন্তব্য করেছেন। গোটা টুর্নামেন্টই ভারতীয় দল অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই জয় প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে- বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য তুলনাহীন দক্ষতা, আত্মপ্রত্যয় এবং দলীয় সমন্বয়ের ফল বলে তিনি মন্তব্য করেছেন। গোটা টুর্নামেন্টই ভারতীয় দল অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই জয় প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে- বলেছেন প্রধানমন্ত্রী।

আত্তুকাল পোঙ্গল উপলক্ষে প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা

March 03rd, 07:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্তুকাল পোঙ্গল-এর পবিত্র অনুষ্ঠান উপলক্ষে জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ

February 22nd, 01:30 pm

বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।

ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

February 22nd, 01:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র‍্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র‍্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।

অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

February 20th, 09:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

February 18th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র রমজান মাসের সূচনায় দেশ-বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।