নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 19th, 05:15 pm
আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.পিএম স্বনিধি কর্মসূচির ৬ বছর পূর্ণ হওয়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন সুবিধাপ্রাপকদের
June 01st, 12:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পিএম স্বনিধি কর্মসূচির ৬ বছর পূর্ণ হওয়ার উল্লেখ করেছেন এবং সারা দেশের স্ট্রিট ভেন্ডরদের জীবনের রূপান্তরে এর ভূমিকায় গুরুত্ব দিয়েছেন।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”TMC only abuses, threatens, spreads lies: PM Modi in Barrackpore, West Bengal
April 27th, 12:00 pm
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.PM Modi’s high-octane address electrifies Barrackpore
April 27th, 11:30 am
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 08th, 03:54 pm
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
March 08th, 10:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।LDF and UDF have pushed Kerala into corruption, misgovernance and appeasement politics: PM Modi in Thiruvananthapuram
January 23rd, 11:47 am
Prime Minister Narendra Modi today addressed a massive public rally in Thiruvananthapuram, Kerala, where he expressed gratitude for the warm reception and overwhelming public enthusiasm. He said that every visit to Kerala fills him with affection and energy and noted that the atmosphere in Thiruvananthapuram reflected a renewed sense of hope and confidence for change in the state.Huge crowd turns up as PM Modi addresses rally in Thiruvananthapuram, Kerala
January 23rd, 11:43 am
Prime Minister Narendra Modi today addressed a massive public rally in Thiruvananthapuram, Kerala, where he expressed gratitude for the warm reception and overwhelming public enthusiasm. He said that every visit to Kerala fills him with affection and energy and noted that the atmosphere in Thiruvananthapuram reflected a renewed sense of hope and confidence for change in the state.থিরুবনন্তপুরমে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 23rd, 11:00 am
কেরালার রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকর জি, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, থিরুবনন্তপুরমের নবনির্বাচিত মেয়র, ভদ্রমহাদয় ও ভদ্রমহোদয়াগণ ! নমস্কার !কেরালার তিরুবনন্তপুরমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
January 23rd, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কেরালার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ আজ নতুন গতি পেয়েছে। রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং তিরুবনন্তপুরমকে একটি গুরুত্বপূর্ণ স্টার্ট-আপ হাব হিসেবে গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরালা থেকে দরিদ্র মানুষদের কল্যাণের জন্য এক নতুন উদ্যোগের সূচনা হল আজ। পিএম স্বনিধি ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের রাস্তার হকার এবং যাঁরা শহরের ফুটপাতে কাজ করেন, তাঁদের সুবিধা হবে। এর জন্য তিনি কেরালা সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি কেরালা সফর করবেন
January 22nd, 02:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ২০২৬-এ কেরালা সফর করবেন। সকাল ১০-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সূচনা করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।স্টার্টআপ ইন্ডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
January 16th, 01:30 pm
আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী পীযূষ গোয়েল জি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপ ইকোসিস্টেমের বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 25th, 10:22 am
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন
September 25th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়া সমস্ত ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতি এবং তরুণদের শুভেচ্ছা জানান। ২,২০০-রও বেশি প্রদর্শক তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শনীতে তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার এই বাণিজ্য প্রদর্শনীতে সহযোগী দেশ হওয়ার বিষয়টির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুগভীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সরকারি সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজকদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময়ে এই অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ তিনি দেশকে অন্ত্যোদয়ের পথ দেখিয়েছিলেন। অন্ত্যোদয়ের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্ত রকম বৈষম্যকে দূর করে দরিদ্রতম মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া এর লক্ষ্য ; ভারত বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে তুলে ধরছে।প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের পুনর্গঠন এবং এর ঋণদানের সময়সীমা ৩১/১২/২০২৪-এর পরেও বাড়াবার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
August 27th, 02:49 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের পুনর্গঠন এবং এর ঋণদানের সময়সীমা ৩১/১২/২০২৪-এর পরেও বাড়াবার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ঋণ প্রদানের সময়সীমা ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ হয়েছে ৭,৩৩২ কোটি টাকা। পুনর্গঠিত এই প্রকল্পের লক্ষ্য হল, ৫০ লক্ষ নতুন সুবিধাভোগী সহ মোট ১.১৫ কোটি সুবিধাভোগীকে এর আওতায় আনা।