'এক পেড় মা কে নাম' অভিযানের আওতায় বৃক্ষরোপণের ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য উত্তর প্রদেশের জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

June 05th, 11:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জনগণকে এই চমৎকার সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এটি প্রত্যেক দেশবাসীর জন্য অনুপ্রেরণাস্বরূপ। প্রধানমন্ত্রী মন্তব্য করেন বলেন, 'এক পেঢ় মা কে নাম' অভিযানের সঙ্গে যুক্ত এই অসাধারণ সাফল্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, বর্তমানে সময়ে মানুষ পরিবেশ সংরক্ষণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুরাটে 'এক পেড় মা কে নাম' অভিযানের আওতায় বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

June 05th, 10:11 pm

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সুরাটে 'এক পেঢ় মা কে নাম' অভিযানের আওতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বৃক্ষরোপণ করেন।

Cabinet approves one new project covering Ahmedabad District in the state of Gujarat, increasing the existing network of Indian Railways by about 134 Kms

May 13th, 03:34 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the Ahmedabad–Dholera Semi High-Speed Double Line railway project in Gujarat at an estimated cost of ₹20,667 crore. India’s first semi high-speed rail project, developed with indigenous technology, aims to improve connectivity between Ahmedabad, Dholera SIR, the upcoming Dholera Airport and the Lothal National Maritime Heritage Complex while enhancing mobility, logistics efficiency and regional development across the state.

কর্ণাটকের উদুপিতে শ্রী কৃষ্ণ মঠে ‘লক্ষ কণ্ঠ গীতা পারায়ণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 28th, 11:45 am

কিছু শিশু এখানে ছবি এনেছে, আমি বক্তব্য শুরু করার আগে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে সেগুলি সংগ্রহ করতে সাহায্য করুন। তোমরা যদি ছবিগুলির পেছনে তোমাদের ঠিকানা লিখে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে একটি করে ধন্যবাদ পত্র পাঠাব। যাদের কাছে কিছু আছে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে তা দাও, তাঁরা সেগুলি সংগ্রহ করবেন। আর তারপর তোমরা শান্তিতে নিজেদের জায়গায় বসতে পারো। এই শিশুরা এত কঠোর পরিশ্রম করেছে, যদি কোনও ভাবে আমি তাদের প্রতি অন্যায় করি, তবে তা আমায় কষ্ট দেয়।

কর্ণাটকের উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 28th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে উদুপির শ্রী কৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ভাষণ দেন। ভগবান শ্রী কৃষ্ণের স্বর্গীয় দর্শন এবং শ্রীমদ্ভগবদগীতার মন্ত্রের আধ্যাত্মিক অনুভূতিতে গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সম্মাননীয় সাধু এবং গুরুদের উপস্থিতি লাভ তাঁর কাছে পরম সৌভাগ্যের।

'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 26th, 11:30 am

এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।

মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

October 14th, 01:15 pm

ছয় বছর বাদে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর ভারত ও মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে আমরা একটি যৌথ ডাকটিকিট প্রকাশ করেছি, যা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য ও সভ্যতাগত সংযোগকে তুলে ধরে।

রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

September 19th, 05:24 pm

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করেছি। তিনি পরিবেশ ও সুস্থিতি নিয়ে অত্যন্ত আগ্রহী। এই বিষয়টি আমাদের আলোচনাতেও বারে বারে উঠে আসে”।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে কর্তব্য ভবন উৎসর্গ করেছেন

August 06th, 12:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে কর্তব্য ভবনটি উৎসর্গ করেছেন। এই ভবনকে জনসেবার প্রতি অবিচল সংকল্প এবং নিরন্তর প্রয়াসের প্রতীক বলে তিনি বর্ণনা করেন।

নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীদের সংগ্রহালয় ও গ্রন্থাগার (পিএমএনএল) সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর

June 23rd, 09:35 pm

নতুন দিল্লির তিন মূর্তি ভবনে আজ প্রধানমন্ত্রীদের সংগ্রহালয় ও গ্রন্থাগার (পিএমএনএল) সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারাগাছ রোপণ প্রধানমন্ত্রীর

June 05th, 01:33 pm

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারা গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্বে প্রধানমন্ত্রী

June 04th, 01:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেবেন। সকাল ১০:১৫ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

April 27th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।

দারিপল্লি রামাইয়ার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

April 12th, 01:09 pm

দারিপল্লি রামাইয়ার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে সততার প্রতীক রূপে স্মরণ করেছেন, যিনি নিজের জীবন লক্ষ লক্ষ বৃক্ষরোপণ এবং সেগুলির সংরক্ষণে সমর্পণ করেছেন।

মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 06:07 am

১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।

মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর

March 11th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভার উদযাপন: দেরাদুনে প্রধানমন্ত্রী মোদী

January 28th, 09:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন "

January 28th, 09:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।

'মন কি বাত'-এর শ্রোতারাই এই অনুষ্ঠানের আসল অ্যাংকর: প্রধানমন্ত্রী মোদী

September 29th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে ফের একবার যুক্ত হওয়ার সুযোগ হল আমার। আজকের এই পর্ব আমাকে আবেগময় করে তুলেছে, অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে – কারণ এটাই, যে মন কি বাতের আমাদের এই পথচলার দশ বছর পূর্ণ হচ্ছে। দশ বছর আগে মন কি বাতের সূচনা তেসরা অক্টোবর বিজয়া দশমীর দিনে হয়েছিল, আর এ কত পবিত্র সংযোগ যে এই বছর তেসরা অক্টোবর যখন মন কি বাতের দশ বছর পূর্ণ হবে তখন নবরাত্রির প্রথম দিন হবে। মন কি বাতের এই দীর্ঘ যাত্রার এমন বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো কখনই ভুলতে পারব না আমি। মন কি বাতের কোটি-কোটি শ্রোতা আমাদের এই যাত্রার এমন সঙ্গী যাঁদের নিরন্তর সহযোগিতা পেয়ে চলেছি আমি। দেশের বিভিন্ন কোণ থেকে তথ্য পাঠিয়েছেন তাঁরা। মন কি বাতের শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সূত্রধর। সাধারণভাবে এমন একটা ধারণা চালু যে যতক্ষণ মুখরোচক আলোচনা না হচ্ছে, নেতিবাচক কথা না হচ্ছে ততক্ষণ সেটা বেশি মনযোগ পায় না। কিন্তু মন কি বাত প্রমাণ করেছে যে দেশের মানুষ সদর্থক তথ্যের জন্য কতটা মুখিয়ে আছেন। সদর্থক আলোচনা, প্রেরণাদায়ী উদাহরণ, উৎসাহ বাড়ায় এমন কাহিনী, খুব পছন্দ করেন মানুষজন। যেমন একটা পাখি আছে, চাতক যার সম্বন্ধে বলা হয় যে সে শুধু বৃষ্টির জলই পান করে। মন কি বাতে আমরা দেখেছি যে মানুষজনও চাতক পাখির মত, দেশের অর্জিত সাফল্য, মানুষের গোষ্ঠীগত সাফল্যের কথা কত গর্বের সঙ্গে শোনেন।

সিওপি-২৮ (COP-28) উপলক্ষ্যে আয়োজিত 'গ্রিন ক্রেডিট প্রোগ্রাম' শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

December 01st, 07:22 pm

এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি সহ আয়োজক হিসেবে আমার ভাই এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি, মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।