ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি

May 06th, 05:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর

May 06th, 03:44 pm

আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।

ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 01:00 pm

রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।

উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 29th, 11:35 am

সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন

April 29th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

February 01st, 01:38 pm

আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।

২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া

February 01st, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

December 05th, 03:45 pm

ভারত রাশিয়া ব্যবসা ফোরাম, আমি বিশ্বাস করি যে এত বড় প্রতিনিধিদলের সঙ্গে আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়া রাষ্ট্রপতি পুতিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। আর আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। এই ফোরামে যোগদান এবং তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যবসার জন্য সরলীকৃত পূর্বাভাসযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দিচ্ছেন

December 05th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লির ভারত মণ্ডপমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারত-রাশিয়া বাণিজ্যিক মঞ্চে ভাষণ দেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুতিন এবং ভারত ও বিদেশের নেতাদের এবং সকল বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ভারত রাশিয়া বাণিজ্যিক মঞ্চ রাষ্ট্রপতি পুতিনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতিফন। রুশ রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক বিশাল প্রতিনিধিদল নিয়ে এসেছেন। তিনি সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং বলেন যে তাদের মধ্যে থাকতে পেরে তিনি আনন্দিত। শ্রী মোদী তাঁর বন্ধু রাষ্ট্রপতি পুতিনকে এই মঞ্চে যোগদান এবং তাঁর মূল্যবান চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্যবসার জন্য সরলীকৃত এবং অনুমানযোগ্য প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এবং ভারত ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন

July 24th, 07:38 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার আজ ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে, ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (কমপ্রেহেনসিভ ইকনোমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট - সিইটিএ) স্বাক্ষর করা হয়। দুদেশের স্বাস্থ্য, ওষুধ উৎপাদন শিল্প, অলঙ্কার শিল্প, গাড়ি শিল্প, জ্বালানী, টেলিকম, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহণ, বস্ত্র, আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথমসারির শিল্প ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দুটি দেশের সর্বাঙ্গীন আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারতকে নিয়ে এই সপ্তাহে বিশ্ব

April 22nd, 12:27 pm

কূটনৈতিক ফোন কল থেকে শুরু করে যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার, এই সপ্তাহে বৈশ্বিক মঞ্চে ভারতের উপস্থিতি সহযোগিতা, উদ্ভাবন এবং সাংস্কৃতিক গর্ব দ্বারা চিহ্নিত করা হয়েছে।

খোডলধাম ট্রাস্ট সর্বদা জন-সেবার পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী মোদী

January 21st, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আমরেলি-র এই ক্যান্সার হাসপাতালের গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন মানব সেবা ও কল্যাণের ক্ষেত্রে শ্রী খোডলধাম ট্রাস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানান, সেবা, মূল্যবোধ ও ত্যাগের অঙ্গীকার নিয়ে ১৪ বছর আগে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ

January 21st, 11:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আমরেলি-র এই ক্যান্সার হাসপাতালের গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন মানব সেবা ও কল্যাণের ক্ষেত্রে শ্রী খোডলধাম ট্রাস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানান, সেবা, মূল্যবোধ ও ত্যাগের অঙ্গীকার নিয়ে ১৪ বছর আগে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে এই ট্রাস্ট কাজ করে চলেছে। এ প্রসঙ্গে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যের ক্ষেত্রে এই ট্রাস্টের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী মোদী।