India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর ভাষণ
July 02nd, 01:30 pm
মাত্র কয়েক দিন আগে জি-সেভেন শীর্ষ সম্মেলনে আমি বলেছিলাম, পৃথিবীজুড়ে এখন এক অস্থির অবস্থা চলছে, এই সময়ে পারস্পরিক আস্থাই আমাদের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। আর আমি গর্বিত যে, ভারত ও জাপানের মধ্যে অংশীদারিত্বে এই আস্থা পুরোপুরি বজায় রয়েছে।মায়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরকালে দুই দেশের যৌথ বিবৃতি
June 01st, 07:16 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং ৩০ মে থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত তাঁর প্রথম ভারত সফর করছেন।শিল্প সম্পর্কিত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
May 18th, 05:00 am
সবচেয়ে প্রথমে আমি এই রাউন্ড টেবিল বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী ক্রিস্টারসনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই বৈঠকটি গথেনবার্গ-এ আয়োজন করা হচ্ছে। এটি এমন এক শহর যা উদ্ভাবনের পাশাপাশি ইউরোপের উৎপাদক (ম্যানুফ্যাকচারিং) চেতনার এক জীবন্ত প্রতীক।শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ প্রধানমন্ত্রীর ভাষ
May 17th, 12:12 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল সুইডেনের গুটেনবার্গে শিল্প সংক্রান্ত ইউরোপীয়ান রাউন্ড টেবিল (ইআরটি) – এ ভাষণ দেন। উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়ন এবং ইউরোপের শিল্প জগতের কুশিলবরা। ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। এর আয়োজন করে ভলভো গ্রুপ।গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”"রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদ্রায় এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড প্রকল্পের বর্ধিত ব্যয় এবং পরিবর্তিত অংশীদারিত্বের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন "
April 08th, 04:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড-এর প্রকল্পের বর্ধিত ব্যয় এবং পরিবর্তিত অংশীদারিত্বের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য ৪৩,১২৯ কোটি টাকা ব্যয়বরাদ্দ ছিল। প্রস্তাবিত পরিকল্পনায় তা বৃদ্ধি পেয়ে ৭৯,৪৫৯ কোটি টাকা হবে।ভারত-ইজরায়েল প্রধানমন্ত্রী বৈঠক
February 26th, 08:56 pm
ইজরায়েলে সরকারি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।ভারত-জর্ডন বাণিজ্যিক বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
December 16th, 12:24 pm
পৃথিবীতে কিছু কিছু দেশের সীমান্ত অভিন্ন, কিছু কিছু দেশ একই বাজারকে কাজে লাগায়, কিন্তু ভারত এবং জর্ডনের সম্পর্ক এমন এক স্তরে রয়েছে, যা ঐতিহাসিক দিক থেকে আস্থার প্রতীক এবং ভবিষ্যতে নানা ধরণের আর্থিক সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারবে।ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লার ভাষণ
December 16th, 12:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা আজ আম্মানে ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে ভাষণ দেন। জর্ডনের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীও এই ফোরামে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এবং জর্ডনের রাজা দু’জনই দুই দেশের মধ্যে ব্যবসায়িক বোঝাপড়া বৃদ্ধির উপর জোর দেন। জর্ডনের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারতের আর্থিক শক্তির উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় আর্থিক করিডর গড়ে তোলার উপর জোর দেন রাজা আব্দুল্লা।নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ
October 17th, 11:09 pm
শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া জী, অস্ট্রেলিয়ার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, আমার বন্ধু টনি অ্যাবট জী, মাননীয় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জী, বিশিষ্ট অতিথিগণ, ভদ্রমহোদয়া এবং ভদ্রমহোদয়গণ, নমস্কার!নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
October 17th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ ভাষণ দেন। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন, এনডিটিভি ওয়ার্ল্ড সামিট উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। সামিটের মূল আলোচ্য অপ্রতিরোধ্য ভারত-এর প্রশংসা করেন। তাঁর কথায়, বিষয়টি যথার্থ। কারণ, আজকের ভারত থামতে চায় না।ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 09th, 04:41 pm
আজকের ভারত-যুক্তরাজ্য সিইও ফোরামের বৈঠকে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রথমত, আমি প্রধানমন্ত্রী স্টার্মারের মূল্যবান চিন্তাভাবনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।তথ্য তালিকা : ভারত-জাপান আর্থিক সুরক্ষা সহযোগিতা
August 29th, 08:12 pm
ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি হল, দুই দেশের পরস্পরের প্রতি মূল্যবোধ এবং সম্ভ্রম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হল, আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা।গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 25th, 06:42 pm
আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
August 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।ভারত – ফিজি যৌথ বিবৃতি
August 25th, 01:52 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিজি সাধারণতন্ত্রে প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা ২৪ – ২৬ অগাস্ট ভারত সফরে এসেছেন। ঐ পদে আসীন হওয়ার পর, এই প্রথম নতুন দিল্লি এলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল।