তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
May 19th, 06:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর
February 18th, 05:10 pm
এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাননীয় পেটেরি ওরপো। দুই নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানান। ভারত-ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
February 18th, 02:04 pm
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী পেট্টেরি অরপো আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। দুই দেশ পারস্পরিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতে আগ্রহী। ৬জি, উদ্ভাবন, পরিবেশ-বান্ধব জ্বালানি, জৈব-জ্বালানি, বৃত্তীয় অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত সহায়তার জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছ থেকে ক্রমাগত অভিনন্দন বার্তা পাচ্ছেন
June 10th, 12:00 pm
তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য অভিনন্দন বার্তার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম 'এক্স'-এ বিশ্ব নেতাদের বার্তার জবাব দিয়েছেন।